• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দুনিয়া
  • /এবার লস অ্যাঞ্জেলেসের মেয়র 'ভারতীয়' কন্যা নিথ্যা! আমেরিকায় নতুন ইতিহাস! মামদানির পরে এশিয়ার নয়া জয়

এবার লস অ্যাঞ্জেলেসের মেয়র 'ভারতীয়' কন্যা নিথ্যা! আমেরিকায় নতুন ইতিহাস! মামদানির পরে এশিয়ার নয়া জয়

India-born Nithya Raman: আমেরিকার মিড-টার্ম নির্বাচনের ফলাফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানদের কাছে হতাশাজনক হলেও ভারতীয়দের পক্ষে কিন্তু সেটা অন্য রকম ভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। গত বছর নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। আর এবার নিথ্যা রামন!

Written BySoumitra Sen
Published: Nov 06, 2026, 03:50 PM IST|Updated: Nov 06, 2026, 03:56 PM IST
joinshare
এবার লস অ্যাঞ্জেলেসের মেয়র 'ভারতীয়' কন্যা নিথ্যা! আমেরিকায় নতুন ইতিহাস! মামদানির পরে এশিয়ার নয়া জয়

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
গোদি যাবে ট্রাম্পের? রক্তাক্ত আমেরিকায় ১৯ মাসের সেরা পতন: অবিশ্বাস্য মন্দার আশঙ্কায় কাঁপছে বিশ্ব

গোদি যাবে ট্রাম্পের? রক্তাক্ত আমেরিকায় ১৯ মাসের সেরা পতন: অবিশ্বাস্য মন্দার আশঙ্কায় কাঁপছে বিশ্ব

2

পুরভোট কি পিছিয়ে যাচ্ছে? ডিলিমিটেশন মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

3

ব্যালন ডি’অরেই পেলেন রেকর্ড ভাঙা চুক্তি! এমবাপে-হাল্যান্ডকে ছাপিয়ে শীর্ষে হ্যারি, ইউরোপের সর্বোচ্চ পারিশ্রমিক তাঁরই

4

এবার লস অ্যাঞ্জেলেসের মেয়র 'ভারতীয়' কন্যা নিথ্যা! আমেরিকায় নতুন ইতিহাস! মামদানির পরে এশিয়ার নয়া জয়

5

বাজার পড়লেই কি শেয়ার কিনবেন? ভুল পদক্ষেপ এড়িয়ে চলুন, সতর্ক করল AI সুপারব্রেইন Kwala Intel

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিকে দিকে ভারতীয়দের জয়জয়কার। আমেরিকা কি শাসন করবে ভারতীয়রাই? 'ভারতীয়' মানে ভারতীয় বংশোদ্ভূতরা। মামদানির পরে এবার নিথ্যা রামন। আমেরিকা মেয়র নির্বাচনে জয়ী হলেন আর এক ভারতীয় বংশোদ্ভূত। আমেরিকার মিড-টার্ম নির্বাচনের ফলাফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানদের কাছে হতাশাজনক হলেও ভারতীয়দের পক্ষে কিন্তু সেটা অন্য রকম ভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। গত বছর নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। আর এ বার লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে জয়ী হলেন ভারতীয় বংশোদ্ভূত এই নিথ্যা রামন। প্রসঙ্গত, নিথ্যা এবং মামদানি দু'জনেই ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার প্রার্থী।

আরও পড়ুন: দেউলিয়া ব্যাংক, দেশ জুড়ে বিশাল ব্যাংকিং সংকটে বিক্ষোভ, বিতর্ক; পদত্যাগ করলেন 

প্রথম দক্ষিণ এশীয় মেয়র

কংগ্রেসের সাংসদ শশী থারুর এক্স হ্যান্ডলে লেখেন, তিরুবনন্তপুরমের কন্যা নিথ্যা লস অ্যাঞ্জেলেসের নতুন মেয়র! আর নিউ ইয়র্কে মামদানির-র সঙ্গে আমেরিকার বৃহত্তম দুই শহর এখন ভারতীয় বংশোদ্ভূতদের দ্বারা পরিচালিত হবে! কেরলের ত্রিশূরে জন্ম নিথ্যার। তাঁর বয়স যখন ছয়, তখন তিনি আমেরিকার লুইজিয়ানায় চলে যান। ২০১৩ সালে তিনি লস অ্যাঞ্জেলেসে চলে আসেন। নিথ্যা লস অ্যাঞ্জেলেসের সিটি কাউন্সিলের একজন স্বল্পপরিচিত সদস্য ছিলেন। তিনি মেয়র ক্যারেন বাসকে পরাজিত করেছেন। তিনি লস অ্যাঞ্জেলেসের প্রথম দক্ষিণ এশীয় মেয়রও হবেন। লস অ্যাঞ্জেলেস কাউন্টির সর্বশেষ নির্বাচনী ফলাফল অনুযায়ী, রামন পেয়েছেন ৪,৬০,৭৭২টি ভোট (৫২.৭০ শতাংশ)।  বাস পেয়েছেন ৪,১৩,৫১৯টি ভোট (৪৭.৩০ শতাংশ)।

'আমি গভীরভাবে সম্মানিত'

ক্যারেন বাস পরাজয় স্বীকার করে বলেছেন, আমি কাউন্সিল সদস্য রামনকে ফোন করে অভিনন্দন জানিয়েছি এবং ক্ষমতা হস্তান্তরের জন্য তৈরি। আর এই অভিজ্ঞতার মুখে কী বলছেন স্বয়ং রামন? রামন তাঁকে বেছে নেওয়ার জন্য শহরবাসীকে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডলে লেখেন-- লস অ্যাঞ্জেলেস, তোমাদের পরবর্তী মেয়র হতে পেরে আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
World News