SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

২৪+২৪ মিনিটের কঠিন এ পুজোর শুদ্ধতার উপরই নির্ভর করে দুর্গাপুজোর সাফল্য! এ পুজোয় ১০৮ কেন এত জরুরি সংখ্যা?

Durga Puja Sandhi Puja 2026: মহাষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং মহানবমীর প্রথম ২৪ মিনিটে সম্পন্ন হয় সন্ধিপুজো। সন্ধিপুজোয় দেবী দুর্গা পূজিত হন দেবী চামুণ্ডা রূপে। দেবীকে ১০৮টি পদ্ম নিবেদন করে এবং ১০৮টি প্রদীপ জ্বালিয়ে সন্ধিপুজো সম্পন্ন করা হয়।

Written By Soumitra Sen
Published: Oct 17, 2026, 06:03 PM IST | Updated: Oct 17, 2026, 06:13 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহাষ্টমী শেষ আর মহা নবমী শুর-- এই সন্ধিক্ষণেই সন্ধিপুজো। তাই অষ্টমী শেষ হতে না হতেই সন্ধিপুজোর প্রসঙ্গ ওঠে। সন্ধিপুজো পেরিয়ে গেলেই নবমী। মহাষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং মহা নবমীর প্রথম ২৪ মিনিটে সম্পন্ন হয় এই সন্ধিপুজো। সন্ধিপুজোয় দেবী দুর্গা পূজিত হন দেবী চামুণ্ডা রূপে। সন্ধিপুজোয় দেবীকে ১০৮টি পদ্ম নিবেদন করা বিধি, দেবীর সামনে ১০৮টি প্রদীপ জ্বালানো বিধি।

আরও পড়ুন: এখানেই ছিল চণ্ডীতে বর্ণিত মেধস মুনির আশ্রম? এখানেই হয়েছিল বিশ্বের প্রথম দুর্গাপুজো? রাজা সুরথ আর সমাধি বৈশ্য...

আরও পড়ুন: অসুরের সঙ্গে ন'দিন ভয়ংকর যুদ্ধ করা দেবী বাংলার মাটিতে কীভাবে হয়ে পড়লেন ঘরের মেয়ে? মা দুর্গা থেকে কন্যাদুর্গা

 

আরও পড়ুন: ইয়ংবেঙ্গল থেকে দক্ষিণেশ্বরের ডিভাইন আড্ডা, কফি হাউজ থেকে পাড়ার রক! পুজোয় বাঙালির চাই নতুন আড্ডা?

১০৮টি পদ্ম ও প্রদীপ

সন্ধিপুজোয় ১০৮টি পদ্ম মায়ের পায়ে নিবেদন করা হয়। মায়ের সামনে জ্বালিয়ে দেওয়া হয় মাটির তৈরি ১০৮টি প্রদীপ। সন্ধিপূজায় অন্যান্য উপকরণ হিসেবে লাগে স্বর্ণাঙ্গুরীয়ক (একটি), লোহা ও নথ (একটি করে), চেলি কাপড় (একটি), শাড়ি (একটি), মধুপর্কের কাঁসার বাটি (একটি), থালা (একটি), ঘড়া (একটি), দই, চিনি, মধু, ঘৃত, বালিশ (একটি), মাদুর (একটি), চাঁদমালা (একটি) এবং ভোগ ও আরতির উপকরণ। প্রধান নৈবেদ্য হিসেবে থাকে কোনও লাল ফল এবং ফুলের মধ্যে জবা ফুল থাকতেই হবে।

সন্ধিপুজো কেন এত বিশিষ্ট?

পুরাণে বর্ণিত আছে, অষ্টমী-নবমী তিথির এই সন্ধিক্ষণে রাবণের দশমুণ্ড ছিন্ন করেছিলেন রামচন্দ্র। সন্ধি পূজার মাহাত্ম্য প্রসঙ্গে আরও বলা হয় যে, অষ্টমীনবমীসন্ধিকালোয়ং বৎসরাত্মীঃ।/
তত্রৈব নবমী ভাগঃ কালঃ কল্পাত্মকো মম॥-- এর অর্থ-- অষ্টমী-নবমীর সন্ধিকালের পূজা এক বছরের তুল্য। অর্থাৎ, দেবীর সারাবছর ব্যাপী পূজায় যে ফল হয়, সন্ধিক্ষণের অষ্টমীভাগে একবার পূজা করলে সেই ফলের তুল্য ফল হয়। আর কল্পকাল পূজা করলে যে-ফল হয়, সন্ধির নবমীভাগে পূজা করলে সেই ফল হয়। সুতরাং, বোঝাই যাচ্ছে, কত বিপুল তাৎপর্যপূর্ণ সন্ধিপুজো।

এবার কবে-কখন সন্ধিপুজো

এবার কবে-কখন সন্ধিপুজো? মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণের এই বিশেষ পুজোর আয়োজন এবার করা হবে ২৭ আশ্বিন ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমীর সকালে। সকাল ৭ টা ৫০ মিনিট পর্যন্ত মহাষ্টমী। সকাল ৭টা ২৬-এর পর থেকে সকাল ৮ টা ১৪ মিনিটের মধ্যে সন্ধিপূজা সমাপন। সন্ধিপুজোর অন্যতম প্রধান আকর্ষণ ১০৮টি প্রদীপ জ্বালানো এবং ১০৮টি পদ্মনিবেদন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES