SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

প্লিজ বাবা, আমরা মরে যাব...! সন্তানদের আর্তনাদেও গলল না মন, দুই নাবালককে খালে ছুড়ে ফেলে দিল

Maharashtra Crime: অভিযুক্ত উলটে কৃষকদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। পুলিস জানিয়েছে, জেরার মুখে অভিযুক্ত নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। এখনও পর্যন্ত আরিয়ান ও শ্যামের কোনও খোঁজ পাওয়া যায়নি।

Written By Soumita Khan
Published: Nov 18, 2026, 13:20 IST | Updated: Nov 18, 2026, 13:26 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজের দুই ছেলেকে নির্মম খুন বাবার। চকোলেট ও বড়া পাও কিনে দেওয়ার লোভ দেখিয়ে দুই নাবালককে খালের জলে ফেলে দিল অভিযুক্ত। ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের ছত্রপিত সম্ভাজিনগরের পৈঠান শহরের। অভিযুক্তের নাম সোমনাথ দামোদর রোডগে (৪০)।

পুলিস সূত্রে জানা গিয়েছে, গত সোমবার সন্ধ্যেবেলা সোমনাথ তার সাত বছরের ছেলে আরিয়ান এবং পাঁচ বছরের ছেলে শ্যামকে স্কুটারে চাপিয়ে বাড়ি থেকে বেরোয়। বাচ্চাদের অভিযুক্ত বলে যে, তাদের চকোলেট ও বড়া পাও কিনে দেবে। কিন্তু দোকানে নিয়ে যাওয়ার বদলে সে সোজা পৈঠান শহরের একটি খালের ধারে চলে যায়।

আরও পড়ুন: কুলগামে এনকাউন্টারে অবশেষে খতম লস্করের কমান্ডার, আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে কী জানিয়েছিল লতিফ

সেখানে পৌঁছে সোমনাথ যখন দুই ছেলেকে জলে ছুড়ে ফেলার তোড়জোড় করেছিল। তখন বিপদের আঁচ পেয়ে যায় দুই বাচ্চা। তারা আতঙ্কে কেঁদে ওঠে তারা। এমনকী বাবার সামনে কাকুতি মিনতি করে বলতে থাকে, 'পাপা, আমরা মরে যাব। দয়া করে এমন কোরো না।' কিন্তু সন্তানদের আকুল আর্তনাদে বাবার মনে গলেনি। কোনও কথা না শুনেই সে পরপর দুই ছেলেকে কোলে তুলে খালের জলে ছুড়ে ফেলে দেয়।

ঘটনার সময় খালের কাছেই কয়েকজন স্থানীয় কৃষক কাজ করছিলেন। বিষয়টি নজরে আসতেই তাঁরা দুই বাচ্চাকে বাঁচাতে ছুটে যান। এবং সোমনাথকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু অভিযুক্ত উলটে কৃষকদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এরপরই ওই কৃষকরা দ্রুত পুলিসে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাচোড় থানার পুলিস এবং অভিযুক্ত সোমনাথ দামোদর রোডগেকে গ্রেফতার করে। পুলিস জানিয়েছে, জেরার মুখে অভিযুক্ত নিজের অপরাধের কথা স্বীকার করেছেন।

আরও পড়ুন: ৭ বছরে একই পরিবারে ৭ মৃত্যু, জি নিউজের 'অপারেশন কালা পানি'-তে ফাঁস জুভিলেন্ট ইনগ্রেভিয়ার বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ

গত সোমবার রাত থেকেই নিখোঁজ দুই শিশুর সন্ধানে খালের জলে তল্লাশি শুরু হয়েছে। পুলিস এবং ডুবুরিদের একটি যৌথ দল একটানা উদ্ধারকাজ চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত আরিয়ান ও শ্যামের কোনও খোঁজ পাওয়া যায়নি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ZEENEWS TRENDING STORIES