• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /কুলগামে এনকাউন্টারে অবশেষে খতম লস্করের কমান্ডার, আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে কী জানিয়েছিল লতিফ

কুলগামে এনকাউন্টারে অবশেষে খতম লস্করের কমান্ডার, আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে কী জানিয়েছিল লতিফ

অবশেষে পুলিসি কবজায় মোস্ট ওয়ান্টেড জঙ্গি লতিফ ভাট। গত ১১ নভেম্বর সিআরপিএফ-এর একটি চেকপোস্টে হামলার মূল চক্রী এই লতিফ। বুধবার ভোরের আলো ফুটে ওঠার আগে লতিফকে এক মসজিদে ঘিরে ফেলে কাশ্মীরের নিরাপত্তা বাহিনী। ভিডিয়ো কলের মাধ্যমে তাকে আত্মসমর্পন করার প্রস্তাব দেওয়া হয়।

Written BySoumita Khan
Published: Nov 18, 2026, 09:19 IST|Updated: Nov 18, 2026, 10:03 IST
joinshare
কুলগামে এনকাউন্টারে অবশেষে খতম লস্করের কমান্ডার, আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে কী জানিয়েছিল লতিফ

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
ধুলো-ধোঁয়ার চাদরে দমবন্ধকর পরিস্থিতি, দূষণের দৌড়ে দিল্লির সঙ্গে পাল্লা দিচ্ছে দুর্গাপুর!

ধুলো-ধোঁয়ার চাদরে দমবন্ধকর পরিস্থিতি, দূষণের দৌড়ে দিল্লির সঙ্গে পাল্লা দিচ্ছে দুর্গাপুর!

2

কুলগামে এনকাউন্টারে অবশেষে খতম লস্করের কমান্ডার, আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে কী জানিয়েছিল লতিফ

3

উত্তাল বাংলাদেশ; গোপনে ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণকে আনা হল কেরানীগঞ্জে কুখ্যাত ঢাকা কেন্দ্রীয় কারগারে

4

আরও নিঃস্ব তৃণমূল! দলে দলে কর্মী ছাড়লেন ঘাসফুল, একযোগে শক্তি বাড়ল কংগ্রেসের

5

বাতাসের গতি সর্বোচ্চ ১৪৫ কিমি, শুক্রবার আছড়ে পড়বে অতিপ্রবল ঘূর্ণিঝড় আখভান, আজ থেকেই হাওয়া বদল বাংলায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। বুধবার সকালে কুলগামে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই। এই সংঘর্ষের মধ্যে কোণঠাসা হয়ে পড়ে মোস্ট ওয়ান্টেড লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার লতিফ ভাট। এক মসজিদ তাকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। অবশেষে এনকাউন্টারে খতম লতিফ।

জানা গিয়েছে, ভোরের আলো ফোটার আগেই কুলগামের একাধিক গ্রামে অভিযান আরও জোরদার করে নিরাপত্তাবাহিনী। গত ১১ নভেম্বর সিআরপিএফ-এর একটি চেকপোস্টে হামলার মূল চক্রী এই লতিফ। তাকে ঘিরে ফেলার পর, নিরাপত্তাবাহিনীর তরফে তাকে ভিডিয়ো কল করা হয়। এবং আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হয়।

ভিডিয়ো কলে এক আধিকারিক লতিফকে আশ্বস্ত করে বলেন, 'আমরা তোমার সঙ্গে আছি।' তবে আত্মসমর্পণের সেই আর্জি সরাসরি প্রত্যাখ্যান করে দেয় লতিফ। লস্কর কমান্ডার জবাব দেয়, 'আমাকে আল্লাহর সঙ্গে দেখা করতে হবে। আমি খুব খুশি।' নিরাপত্তাবাহিনীর এই বিশেষ অভিযানে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন:  ফের রক্তাক্ত কাশ্মীর! কুলগামে CRPF ক্যাম্পে এলোপাথাড়ি গুলি, আহত...

এর আগে, গত সোমবার কুলগামেই নিরাপত্তাবাহিনীর সঙ্গে এক এনকাউন্টারে নিহত হয় লতিফের অন্যতম সহযোগী উমর নিসার দার। মঙ্গলবার জম্মু ও কাশ্মীর পুলিসের তরফে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়। সেখানে দেখা গিয়েছে, গত ১১ নভেম্বর আখরানে সিআরপিএফ নাকায় হামলা চালানোর আগে ওই এলাকার রেইকি করছিল লতিফ ও উমর। ওই হামলায় তিনজন সিআরপিএফ জওয়ান জখম হয়েছিলেন। ঘটনার পর থেকেই গোটা এলাকায় ব্যাপক তল্লাশি ও ঘেরাও অভিযান শুরু হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই ৫০০-র বেশি মানুষকে আটক করা হয়েছে।

পুলিসের তদন্তে আরও উঠে এসেছে, স্থানীয় বাসিন্দা উমর নিসার দার হামলার আগে লতিফের সঙ্গে মিলে একাধিক জায়গায় নজরদারি চালিয়েছিল। এক পুলিস আধিকারিক জানান, গত ১০ নভেম্বর মির বাজার, আখরান, হাবলিশ এবং কিলামের মতো এলাকাগুলিতে নিরাপত্তাবাহিনীর ওপর হামলার ছক কষতে ও লক্ষ্যবস্তু চিহ্নিত করতে রেইকি করেছিল তারা। পরের দিন অর্থাৎ ১১ নভেম্বর আখরানের সিআরপিএফ নাকায় হামলা চালিয়ে তারা পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদের রেইকি করা ও হামলার পর পালিয়ে যাওয়ার গতিবিধি চিহ্নিত করে পুলিস।

আরও পড়ুন: মাথার দাম ১৫ লাখ! কুলগাম হামলার সন্দেহভাজন কাশ্মীরের 'মোস্ট ওয়ান্টেড', কে এই মহম্মদ লতিফ?

জানা গিয়েছে, উমর নিখোঁজ হওয়ার পর তার পরিবারের তরফে কুলগাম থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, গত পাঁচ থেকে ছয় মাস ধরে লতিফ ভাটকে আশ্রয় ও যাবতীয় রসদ জুগিয়ে সাহায্য করছিল উমর। পুলিস আরও জানিয়েছে, স্থানীয় জঙ্গি সদস্য লতিফ ভাট গত ২২ জুলাই অনন্তনাগে পুলিসের ওপর হওয়া হামলার সঙ্গেও জড়িত ছিল। যেখানে এক পুলিসকর্মীর মৃত্যু হয়। এছাড়া, গত ১ অগাস্ট কুলগামে দুই ভিনরাজ্যের শ্রমিককে খুনের ঘটনার নেপথ্যেও লতিফের হাত ছিল বলে অনুমান পুলিসের।

উল্লেখ্য, এই লতিফকে ধরার জন্য কাশ্মীর পুলিস ১৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল। এমনকী শ্রীনগরের লালচক-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল জায়গায় তার ছবি সম্বলিত 'ওয়ান্টেড' পোস্টার লাগানো হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Jammu Kashmir