• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /৭ বছরে একই পরিবারে ৭ মৃত্যু, জি নিউজের 'অপারেশন কালা পানি'-তে ফাঁস জুভিলেন্ট ইনগ্রেভিয়ার বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ

৭ বছরে একই পরিবারে ৭ মৃত্যু, জি নিউজের 'অপারেশন কালা পানি'-তে ফাঁস জুভিলেন্ট ইনগ্রেভিয়ার বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ

Jubilant Ingrevia: জুভিলেন্ট ইনগ্রেভিয়া ফ্যাক্টরি থেকে ছড়ানো দূষণ নিয়ে জি মিডিয়াতে সম্প্রচারিত একটি প্রতিবেদন ফ্যাক্টরি মালিক ও তাদের আধিকারিকদের বিপাকে ফেলে দিয়েছে

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 14, 2026, 10:50 PM IST|Updated: Nov 14, 2026, 11:00 PM IST
joinshare
৭ বছরে একই পরিবারে ৭ মৃত্যু, জি নিউজের 'অপারেশন কালা পানি'-তে ফাঁস জুভিলেন্ট ইনগ্রেভিয়ার বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ
Image Credit: জুভিলেন্ট ইনগ্রেভিয়ার

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি নিউজ: জি মিডিয়া তাদের ‘অপারেশন কালা পানি’-তে দেখিয়েছে কীভাবে জুভিলেন্ট ইনগ্রেভিয়ার গজরৌলা ফ্যাক্টরির আশেপাশের মানুষ তাঁদের পরিবারে মৃত্যু ও অসুস্থতার জন্য এই কেমিক্যাল ফ্যাক্টরিকেই দায়ী করেছেন। জি নিউজের কাছে সাধারণ মানুষ তাঁদের দুর্দশার কথা শোনান। বিষয়টি কারখানার আধিকারিকরা মেনে নিতে পারেনি। অভিযোগ, এক গ্রামবাসীকে ফ্যাক্টরির ভেতরে ডেকে নিয়ে গিয়ে হুমকি দেওয়া হয়েছে। এত কিছুর পরেও ওই গ্রামবাসী বলছেন যে, তিনি সত্য বলতে পিছপা হবেন না।

উল্লেখ্য, জুভিলেন্ট ইনগ্রেভিয়া ফ্যাক্টরি থেকে ছড়ানো দূষণ নিয়ে জি মিডিয়াতে সম্প্রচারিত একটি প্রতিবেদন ফ্যাক্টরি মালিক ও তাদের আধিকারিকদের বিপাকে ফেলে দিয়েছে। প্রতিবেদনে স্থানীয় মানুষ তাদের আতঙ্কের কথা জানান। ফ্যাক্টরির আধিকারিকরা তা মেনে নিতে পারেনি। কারণ এতে ফ্যাক্টরির আসল সত্য বেরিয়ে আসছিল। অভিযোগ, এখন এক গ্রামবাসীকে হুমকি পর্যন্ত দিয়েছে ফ্য়াক্টরির আধিকারিক।

সিএসআর অফিসারকে প্রশ্ন করা হয়, আপনি কি কাউকে হুমকি দিয়েছিলেন? সিএসআর অফিসার, পাল্টা প্রশ্ন করেন, কে বলছে এ কথা? জি মিডিয়ার তরফে বলা হয়, অজয়পাল জি বলছেন। পাল্টা প্রশ্ন করেন সিএসআর অফিসার, ওঁর সঙ্গে কথা বলান তো।
জি মিডিয়া: হ্যাঁ বলুন।

গ্রামবাসী অজয়পাল বলেন, হ্যাঁ, আমিই ওইকথা বলছিলাম। একজন ডাক্তার ছিলেন বা কে ছিলেন জানি না। উনি বলছিলেন যে, আপনি এরকম কথা কেন বললেন?

সিএসআর বলেন, এটা ঠিক করেননি। এই গুজব ছড়ানো ঠিক নয় অজয়পাল সাহেব।

অজয়পাল: উনি বলছিলেন যে এখানে বিনামূল্যে চিকিৎসা হবে।

আরও পড়ুন-স্কুলে ভর্তির টোপে বাড়িতে পরিচারিকার কাজ! কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের বিস্ফোরক অভিযোগ

এদিকে, জি মিডিয়ার প্রতিনিধি অজয়পালকে সঙ্গে নিয়ে ফ্যাক্টরিতে পৌঁছান যাতে ফ্যাক্টরির সিএসআর (CSR) অফিসার বুন্দির সাথে সরাসরি কথা বলা যায়।
কিন্তু কারখানাতে গিয়ে অন্য অভিজ্ঞতা। অনেকক্ষণ ধরে জি মিডিয়ার টিম এবং ভুক্তভোগী অজয়পাল ফ্যাক্টরির নিরাপত্তারক্ষীদের আধিকারিকদের ডেকে পাঠানোর অনুরোধ করতে থাকেন কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও কোম্পানির ভেতর থেকে কেউ দেখা করতে আসেননি।

গত ১২ নভেম্বর, বৃহস্পতিবার অজয়পাল জানিয়েছিলেন কীভাবে ৭ বছরে তাঁর পরিবারের ৭ জন সদস্য মৃত্যুর মুখে ঢলে পড়েছেন।

উল্লেখ্য, প্রতিবেদনটিই ফ্যাক্টরির আধিকারিকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। অভিযোগ, শুক্রবার অজয়পালকে ফ্যাক্টরিতে ডেকে পাঠিয়ে হুমকি দেওয়া হয়।

প্রশ্ন উঠছে, যদি সবকিছু ঠিকঠাকই থাকে তবে জুভিলেন্ট ইনগ্রেভিয়ার আধিকারিকরা কেন স্থানীয় মানুষের কণ্ঠস্বর দাবিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তারা আসলে কী লুকাতে চাইছেন?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
National News