SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

মিসাইল নাকি? গনগনে আগুনে জ্বলতে-জ্বলতে হাইওয়েতে নেমে এসে টুকরো-টুকরো হয়ে গেল আস্ত বিমান! সেকেন্ডে সকলের মৃত্যু

Florida Jet Crashes: সোজা আছাড় সড়কে, নাক-বরাবর! ভয়ংকর! ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছেই এই বিরাট দুর্ঘটনা। বিমান ভর্তি সকলের মৃত্যু! তখন ওই এলাকায় ঝড় হচ্ছিল বলে খবর পাওয়া গিয়েছে। ভারী বৃষ্টিও হচ্ছিল। তার মধ্যেই এই বিপর্যয়।

Written By Soumitra Sen
Published: Nov 02, 2026, 11:22 AM IST | Updated: Nov 02, 2026, 11:28 AM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তখন ওই এলাকায় ঝড় হচ্ছিল বলে খবর পাওয়া গিয়েছে। ভারী বৃষ্টিও হচ্ছিল। আর তার মধ্যেই এই সাংঘাতিক বিপর্যয়। আমেরিকায় খোদ রাস্তার উপর ভেঙে পড়ল আস্ত বিমান। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যবসায়িক কাজে ব্যবহৃত এই ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এর ৯ আরোহীর সকলেই নিহত হয়েছেন বলে খবর। গতকাল রবিবার এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবহণমন্ত্রী। রবিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ক্রেস্টহেভেন এলাকার কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এলাকাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-আ-লাগো থেকে প্রায় ৯ মাইল বা ১৪ কিলোমিটার দূরে অবস্থিত। মার-আ-লাগো ফ্লোরিডার পাম বিচ কাউন্টির অভিজাত এলাকায় অবস্থিত।

আরও পড়ুন: ফেটে গেল শিনতাফু, হ্রদ থেকে তীব্র গতিতে নেমে 

আরও পড়ুন: ৩৮ জনকে খুন করে চিবিয়ে খেয়ে ফেলল! কে এই 

প্রতি সেকেন্ডে কয়েকশো ফুট

দুর্ঘটনাস্থলের ছবিতে এলাকায় একটি সড়কে বড় গর্ত দেখা গিয়েছে। সেখানে আগুনের চিহ্ন ছড়িয়ে ছিল। উড়োজাহাজটির ভাঙা অংশ, কংক্রিটের টুকরো এবং অন্যান্য ধ্বংসাবশেষ সড়ক জুড়ে ছড়িয়ে পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন থেকে যাত্রা শুরু করেছিল। গন্তব্য ছিল বাহামা। উড়ানটির গতিপথ বিশ্লেষণ করে জানা গিয়েছে, বিধ্বস্ত হওয়ার আগে এটি প্রতি সেকেন্ডে কয়েকশো ফুট নীচে নামছিল!

আছড়ে পড়ল গাড়ির সামনে

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা যায়, একটি রোড ধরে গাড়িটি চলছিল। হঠাৎই একটি বিমান প্রায় খাড়াভাবে নীচে নেমে মাটিতে আছড়ে পড়ে গাড়িটির সামনেই! এরপরই বড় আগুনের গোলা ছিটকে ওঠে। ভিডিয়োটি সম্ভবত গাড়ির ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরায় ধরা পড়েছে।

নেমে আসছে মিসাইল!

দুর্ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর বলেন, ভিডিয়োটি দেখলে গা শিউরে ওঠে। মনে হয়, যেন একটি ক্ষেপণাস্ত্র নীচে নেমে আসছে। এরপর বিশাল বিস্ফোরণ ঘটে, চারদিকে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ! উড়ানটিতে কারা ছিলেন, তা জানা যায়নি। ফ্লোরিডার গভর্নর বলেন, এ পর্যন্ত কারও নিহত বা আহত হওয়ার খবর আমরা পাইনি। আমেরিকার পরিবহণমন্ত্রী শন ডাফি দুর্ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে বর্ণনা করেন।

ক্ষয় ও ক্ষতি

পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, মিলিটারি ট্রেইল নামের ছয় লেনের একটি সড়কে ভয়ংকর এই দুর্ঘটনাটি ঘটে। সড়কটির দুই পাশে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও খাবারের দোকানপাট রয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনাস্থলের কাছের একটি ট্রেলার পার্ক এলাকার প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, আছড়ে পড়া বিমানের ধাক্কায় জল সরবরাহের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে সংশ্লিষ্ট সড়কটিরও।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES