• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দুনিয়া
  • /ফেটে গেল শিনতাফু, হ্রদ থেকে তীব্র গতিতে নেমে আসছে বিপুল জলরাশি! ভয়াবহ হড়পা বানে প্রলয়ের রুদ্র মুখ

ফেটে গেল শিনতাফু, হ্রদ থেকে তীব্র গতিতে নেমে আসছে বিপুল জলরাশি! ভয়াবহ হড়পা বানে প্রলয়ের রুদ্র মুখ

Sintaphu Lake Outburst: নেপালের পরে এবার ভুটানে ফ্লাশফ্লাড। বিপদজনক হিমবাহ হ্রদ ফেটে চৌচির। বিপর্যয়ের আশঙ্কা বাংলার ডুয়ার্স এলাকাতেও। সংকোশ নদীতে প্রবল জলস্রোত। বিশ্ব জুড়ে হিমবাহ সংকুচিত হওয়ার হার দ্রুত বাড়ছে। অতিরিক্ত বরফ গলার ঘটনা প্রায় নিয়মিত হয়ে উঠছে।

Written BySoumitra Sen
Published: Oct 30, 2026, 08:06 AM IST|Updated: Oct 30, 2026, 09:10 AM IST
joinshare
ফেটে গেল শিনতাফু, হ্রদ থেকে তীব্র গতিতে নেমে আসছে বিপুল জলরাশি! ভয়াবহ হড়পা বানে প্রলয়ের রুদ্র মুখ

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
১৯ ডিসেম্বরেই ছুটবে বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রো! অরেঞ্জে জুড়ছে এবার গৌরকিশোর ঘোষ, নলবন এবং...

১৯ ডিসেম্বরেই ছুটবে বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রো! অরেঞ্জে জুড়ছে এবার গৌরকিশোর ঘোষ, নলবন এবং...

2

ফেটে গেল শিনতাফু, হ্রদ থেকে তীব্র গতিতে নেমে আসছে বিপুল জলরাশি! ভয়াবহ হড়পা বানে প্রলয়ের রুদ্র মুখ

3

'চোর মনে মনে বলবে মা যেন ছাড়া পাই'! বদলের বাংলায় এবার থানায় থানায় কালীপুজো?

4

সকালে নিরাপত্তা প্রত্যাহার, বিকেলে ভাইপোর বাড়িতে পুলিস! সাঁড়াশি চাপে কাজল শেখ

5

২০ অ্যাকাউন্টে ১০০ কোটিরও বেশি লেনদেন ইন্দ্রনীলের! এবার UNESCO-কে চিঠি লালবাজারের

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: এবার ভুটান। নেপালের পরে এবার ভুটানে ফ্লাশ ফ্লাড। বিপদজনক হিমবাহ হ্রদ ফেটে চৌচির। বিপর্যয়ের আশঙ্কা বাংলার ডুয়ার্স এলাকাতেও। সংকোশ নদীতে প্রবল জলস্রোত। বৃহস্পতির রাতেই মেঘভাঙা বৃষ্টির জেরে ভুটানের গাসা জেলার শিন্তাফু হিমবাহ হ্রদ, যেটি মোচু নদীর উৎসস্থল, ভেঙে পড়েছে বলে খবর ছিল। তখনই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল বন্যায় ফের বিধ্বস্ত হতে পারে ভুটানের একাধিক জায়গা। এই পরিস্থিতিতে ভারতকেও সতর্ক করে ভুটান। সতর্কবার্তা জারি করা হয় জলসম্পদ উন্নয়ন দফতর ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তরফেও। ক্রমে সেই আশঙ্কাই সত্যি হচ্ছে।

রেড অ্যালার্ট জারি

ভুটানের গাসা জেলার লায়া অঞ্চলে একটি বিপজ্জনক হিমবাহ হ্রদ ফেটে যাওয়ার ফলে ভয়াবহ 'হড়পা বান'। এর ফলে শুধু ভুটানে নয় ক্ষতি হবে আসাম এবং বাংলার ভুটান লাগোয়া সীমান্ত এলাকায়। রেড অ্যালার্ট জারি আলিপুরদুয়ার বিস্তীর্ণ এলাকায়।
ভুটানে এই হিমবাহ হ্রদটি বিপদজনক হিসেবেই চিহ্নিত ছিল। যেভাবে এই ঘটনা ঘটেছে, তার প্রক্রিয়াটি বিজ্ঞানসম্মতভাবে Glacial Lake Outburst Flood বা GLOF নামে পরিচিত।

হ্রদ থেকে তীব্র গতিতে নেমে আসছে জল

ভুটানের গাসা জেলার লায়া গেউগের লুঙ্গোতে ওয়াকিলা পর্বতের পাদদেশে অবস্থিত শিনতাফু হ্রদটি  হঠাৎ ফেটে যায়। প্রায় ৭৪ লক্ষ ঘনমিটার জল এই হ্রদ থেকে তীব্র গতিতে নেমে আসতে শুরু করে। তীব্র জলের তোড়ে লায়া অঞ্চলের গুরুত্বপূর্ণ জংখাগ সড়কের একটি বড় অংশ সম্পূর্ণ ধসে গিয়েছে। স্থানীয় বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নদীর তীরবর্তী এলাকাগুলিতে অনবরত সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

ভারতেও প্রভাব

ভারতেও এর  প্রভাব পড়ার আশঙ্কা। এই জলধারা পরবর্তীতে ভারতে সংকোশ নদীতে প্রবাহিত হয়। পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা।  আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় নদী তীরবর্তী এলাকা প্লাবিত হতে পারে, এই মর্মে সতর্কতা জারি। নিম্ন আসামের ধুবড়ি জেলাতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আসলে গতরাতেই ভারতকে সতর্ক করে ভুটান। সতর্কবার্তা জারি করা হয় জলসম্পদ উন্নয়ন দফতর ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তরফেও। সতর্ক উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের জেলা। প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতির দিকে নজর রেখে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জানা গিয়েছে, বিশেষ নজর রাখা হচ্ছে পাহাড়ের সমস্ত নদীর জলস্তরের উপরে। জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে সমস্ত থানাকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিদিন সতর্ক থাকার জন্য। পাশাপাশি, অসমের ধুবড়ি জেলা ও সংলগ্ন অঞ্চলেও রয়েছে বন্য়ার আশঙ্কা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Flash flood