• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /'চোর মনে মনে বলবে মা যেন ছাড়া পাই'! বদলের বাংলায় এবার থানায় থানায় কালীপুজো?

'চোর মনে মনে বলবে মা যেন ছাড়া পাই'! বদলের বাংলায় এবার থানায় থানায় কালীপুজো?

Jagannath Chattopadhyay: 'প্রত্যেক থানায় সাড়ম্বরে কালীপুজো হোক', প্রস্তাব উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের।

Written ByTanumoy Ghosal
Published: Oct 29, 2026, 11:23 PM IST|Updated: Oct 29, 2026, 11:44 PM IST
joinshare
'চোর মনে মনে বলবে মা যেন ছাড়া পাই'! বদলের বাংলায় এবার থানায় থানায় কালীপুজো?

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'চোর মনে মনে বলবে মা যেন ছাড়া পাই'! বদলের বাংলায় এবার থানায় থানায় কালীপুজো?

'চোর মনে মনে বলবে মা যেন ছাড়া পাই'! বদলের বাংলায় এবার থানায় থানায় কালীপুজো?

2

সকালে নিরাপত্তা প্রত্যাহার, বিকেলে ভাইপোর বাড়িতে পুলিস! সাঁড়াশি চাপে কাজল শেখ

3

২০ অ্যাকাউন্টে ১০০ কোটিরও বেশি লেনদেন ইন্দ্রনীলের! এবার UNESCO-কে চিঠি লালবাজারের

4

ভয়ংকর রহস্যময় এই ত্রিভুজ ভূখণ্ডেই সারাবছর ভেসে বেড়ায় তন্ত্রমন্ত্রের ঘন মেঘ! জানেন, কোথায় এই আশ্চর্য তন্ত্রগ্রাম?

5

MILK PRICE HIKE: এক ধাক্কায় লিটার প্রতি দুধের দাম বাড়ল ৮ টাকা! মন্ত্রীসভার অনুমোদনে ১ নভেম্বর থেকেই কার্যকর

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

প্রসেনজিত্‍ মালাকার: সামনেই আলোর উত্‍সব দীপাবলী। বদলের বাংলায় এবার থানায় কালীপুজো? পুলিসের এক অনুষ্ঠানে গিয়ে জোর সওয়াল রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের। তাঁর মতে, 'পুলিস সংস্কৃতির অঙ্গ কালীপুজো। প্রত্যেক থানায় কালীমূর্তি থাকা প্রয়োজন'।

আরও পড়ুন: সকালে নিরাপত্তা প্রত্যাহার, বিকেলে ভাইপোর বাড়িতে পুলিস! সাঁড়াশি চাপে কাজল শেখ

এ রাজ্যে থানায় পুজোপাঠের রেওয়াজ তেমন নেই। পুলিস আবাসনে অবশ্য পুজো হয়। আজ, বৃহস্পতিবার বীরভূমের সিউড়িতে পুলিসের বিজয়া সম্মিলনীতে গিয়ে উচ্চশিক্ষামন্ত্রী বলেন, 'প্রত্যেক থানায় সাড়ম্বরে কালীপুজো হোক। রঘু ডাকাতও কিন্তু ডাকাতি করতে যাওয়ার আগে মা কালীর পুজো করে যেতেন। বাঙালির সংস্কৃতিতে যেমন স্কুলে সরস্বতী পুজো রয়েছে,…পুলিস সংস্কৃতির অঙ্গ কালীপুজো করানো। এটার মধ্যে ধর্মাচার নেই'।

মন্ত্রীর আরও বক্তব্য, 'থানায় কালীমূর্তি থাকা দরকার। চোর যখন থানায় ঢুকবে, তখন মনে মনে বলবে মা যেন ছাড়া পাই। আর পুলিশ যখন বেরোবে, তখন প্রার্থনা করবে, আসামি যেন ধরা পড়ে'।

আরও পড়ুন:  বদলের বাংলায় নয়া আড়ম্বরে হবে ৭০০ বছরের প্রাচীন ত্রিবেণী কুম্ভ মেলা! শুরু হয়ে গেল প্রস্তুতি

আগামী ৮ নভেম্বর রবিবার কালীপুজো। বাজির ব্যবহারে এবার নির্দেশিকা জারি করেছে প্রশাসন। নির্দেশিকায় উল্লেখ,  কালীপুজোয় কেবল পরিবেশবান্ধব ‘গ্রিন ক্র্যাকার্স’ ফাটানো যাবে। শব্দবাজির ক্ষেত্রে সর্বোচ্চ শব্দসীমা ১২৫ ডেসিবেল, আর অন্য বাজির ক্ষেত্রে   ৯০ ডেসিবেল।  কালীপুজোয় রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
kali puja