• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /ভয়ংকর রহস্যময় এই ত্রিভুজ ভূখণ্ডেই সারাবছর ভেসে বেড়ায় তন্ত্রমন্ত্রের ঘন মেঘ! জানেন, কোথায় এই আশ্চর্য তন্ত্রগ্রাম?

ভয়ংকর রহস্যময় এই ত্রিভুজ ভূখণ্ডেই সারাবছর ভেসে বেড়ায় তন্ত্রমন্ত্রের ঘন মেঘ! জানেন, কোথায় এই আশ্চর্য তন্ত্রগ্রাম?

Mayong Land of Black Magic: খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দের শুরুতে এবং গুপ্তযুগের শেষভাগে তন্ত্র সাধনার বিকাশ ঘটে ভারতে। তন্ত্র কী? তন্ত্র তন্ত্র হল শিব ও মহাশক্তির উপাসনা এবং তাঁদের দিব্যলীলা, যে দিব্যলীলায় এই মহাবিশ্বের ব্যাখ্যা দেওয়া হয়। এর একটা গোপনধারা বরাবরের জন্যই প্রবহমান ভারতীয় আধ্যাত্মিক জগতে।

Written BySoumitra Sen
Published: Oct 29, 2026, 08:26 PM IST|Updated: Oct 29, 2026, 08:31 PM IST
joinshare
ভয়ংকর রহস্যময় এই ত্রিভুজ ভূখণ্ডেই সারাবছর ভেসে বেড়ায় তন্ত্রমন্ত্রের ঘন মেঘ! জানেন, কোথায় এই আশ্চর্য তন্ত্রগ্রাম?

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
২০ অ্যাকাউন্টে ১০০ কোটিরও বেশি লেনদেন ইন্দ্রনীলের! এবার UNESCO-কে চিঠি লালবাজারের

২০ অ্যাকাউন্টে ১০০ কোটিরও বেশি লেনদেন ইন্দ্রনীলের! এবার UNESCO-কে চিঠি লালবাজারের

2

ভয়ংকর রহস্যময় এই ত্রিভুজ ভূখণ্ডেই সারাবছর ভেসে বেড়ায় তন্ত্রমন্ত্রের ঘন মেঘ! জানেন, কোথায় এই আশ্চর্য তন্ত্রগ্রাম?

3

MILK PRICE HIKE: এক ধাক্কায় লিটার প্রতি দুধের দাম বাড়ল ৮ টাকা! মন্ত্রীসভার অনুমোদনে ১ নভেম্বর থেকেই কার্যকর

4

বদলের বাংলায় নয়া আড়ম্বরে হবে ৭০০ বছরের প্রাচীন ত্রিবেণী কুম্ভ মেলা! শুরু হয়ে গেল প্রস্তুতি

5

'রাজনীতি করতে আসেনি, ব্যবসা করতে এসেছিল', ইন্দ্রনীলকে তোপ কল্যাণের

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কালীপুজো আসছে। এই সময়টায় তন্ত্র মন্ত্রের বিপুল চর্চা হয়। সারা ভারতেই তন্ত্রের চর্চা আছে। এর মধ্যে পূর্ব ভারতে একটু বেশি। তার মধ্যে আবার অসম হল তন্ত্রের পীঠস্থান। তন্ত্রচর্চার সূত্রে উঠে আসে কামাখ্যার নাম। আর একটি জায়গার নামও উঠে আসে। যে জায়গাটি নিয়ে এক ভারতজোড়া আগ্রহ। কালীপুজো এলেই সকলে এই জায়গাটির কথা বলে, চর্চা করে।

মায়ং

সেটি হল মায়ং। মায়ং গ্রামটি তন্ত্রচর্চার ক্ষেত্রে অতি বিশিষ্ট নাম। তন্ত্র কী? তন্ত্র হল শিব ও মহাশক্তির উপাসনা এবং তাঁদের দিব্যলীলা, যে দিব্যলীলায় এই মহাবিশ্বের ব্যাখ্যা লুকিয়ে আছে। খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দের শুরুতে এবং গুপ্তযুগের শেষভাগে তন্ত্র সাধনার বিকাশ ঘটে বলে মনে করা হয়। কিন্তু এর একটা গোপন ধারা বরাবরের জন্যই প্রবহমান থেকেছে ভারতীয় আধ্যাত্মিক জগতে-- এমনটাই মত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের।

যোনিপীঠ ও শিবলিঙ্গ এবং

এহেন বিশেষজ্ঞেরা কী বলছেন মায়ং নিয়ে বা মায়ংয়ের তন্ত্র নিয়ে? এক বিশিষ্ট গবেষক বলেন, 'কাঁচশিলায় পাওয়া একটি বৌদ্ধ-তান্ত্রিক শিলালিপি, সূর্যচক্র ও পদ্মচক্রের মতো বিভিন্ন যন্ত্র, একটি যোনিপীঠ ও শিবলিঙ্গ এবং শিব-পার্বতী ও উমা-লিঙ্গের মূর্তি এ বিষয়ে খুবই জরুরি সংযোজন। গবেষকরা বেশ কিছু গণেশ মূর্তিও খুঁজে পেয়েছেন, যার বেশিরভাগই অষ্টম ও নবম শতাব্দীর। গণেশকে জ্ঞানের দেবতা হিসেবে পূজা করা হত, আর তন্ত্র, মন্ত্র ও যোগকে জ্ঞানের সাধনা বলে গণ্য করা হত।'

ত্রিভুজাকার ভূখণ্ড

ওই গবেষক জানান, কালিকা পুরাণ ও যোগিনী তন্ত্রে মায়ং-এর নাম স্পষ্টভাবে উল্লেখ করা নেই। তবে সেখানে তন্ত্র-মন্ত্র সাধনার সঙ্গে যুক্ত একটি ত্রিভুজাকার ভূখণ্ডের বর্ণনা দেওয়া রয়েছে। এই অঞ্চলের ভৌগোলিক অবস্থানও হয়তো ব্যাখ্যা করতে সাহায্য করে এই বর্ণনা যে, কেন এটি এতদিন তুলনামূলকভাবে বিচ্ছিন্ন একটা জায়গা ছিল। এখানে ছিল নদী। সমস্ত এলাকাটা ঘন জঙ্গলে ঘেরা। সেই জঙ্গলে ছিল হাতি ও বাঘ। আর প্রাকৃতিক ভাবে এরকম দুর্গম হওয়ার কারণে বহিরাগতদের পক্ষে এখানে সহজে পৌঁছনোও ছিল কঠিন। ফলে, দীর্ঘদিন এখানে কোনও বাইরের মানুষের পায়ের ছাপ পড়েনি।

লোকমুখে

তবে শাস্ত্রে বা পুরাণে উল্লেখ না থাকলেও মায়ং-এর ইতিহাসের অনেকটাই বেঁচে রয়েছে এবং এতদিন ধরে বেঁচে থেকেছে মূলত লোকমুখে প্রচলিত কথার মাধ্যমেই। এখানকার ৪০ থেকে ৫০ শতাংশ কাহিনিই লিখিত রেকর্ডের পরিবর্তে মানুষের স্মৃতিতে রয়ে গিয়েছে। সকলেই মনে করেন, মায়ং-এর প্রাচীনত্ব ও এর পবিত্র তীর্থস্থানগুলিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করে সেগুলির ভাবগাম্ভীর্য নষ্ট না করে বরং সেসব সংরক্ষণ করা জরুরি। এ-অঞ্চলে দর্শনার্থীরা শুধু যে বন্যপ্রাণী দেখতেই আসেন তা নয়, বরং মায়ংয়ের প্রাচীন তীর্থক্ষেত্র এবং এর সন্নিহিত প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করতে আসেন তাঁদের কেউ কেউ। কেউ কেউ একে একশো তীর্থের দেশ বা পাঁচ দেবতার ভূমি বলেও বর্ণনা করেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
kali puja