• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /MILK PRICE HIKE: এক ধাক্কায় লিটার প্রতি দুধের দাম বাড়ল ৮ টাকা! মন্ত্রীসভার অনুমোদনে ১ নভেম্বর থেকেই কার্যকর

MILK PRICE HIKE: এক ধাক্কায় লিটার প্রতি দুধের দাম বাড়ল ৮ টাকা! মন্ত্রীসভার অনুমোদনে ১ নভেম্বর থেকেই কার্যকর

কর্ণাটক মিল্ক ফেডারেশনের অধীনে থাকা ভারতের অন্যতম শীর্ষস্থানীয় এবং জনপ্রিয় ডেয়ারি ব্র্যান্ড নন্দিনী মিল্ক। এটি গুজরাতের আমুলের পর ভারতের দ্বিতীয় বৃহত্তম দুগ্ধ সমবায় সমিতি।

Written BySubhapam Saha
Published: Oct 29, 2026, 07:42 PM IST|Updated: Oct 29, 2026, 07:49 PM IST
joinshare
MILK PRICE HIKE: এক ধাক্কায় লিটার প্রতি দুধের দাম বাড়ল ৮ টাকা! মন্ত্রীসভার অনুমোদনে ১ নভেম্বর থেকেই কার্যকর

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
MILK PRICE HIKE: এক ধাক্কায় লিটার প্রতি দুধের দাম বাড়ল ৮ টাকা! মন্ত্রীসভার অনুমোদনে ১ নভেম্বর থেকেই কার্যকর

MILK PRICE HIKE: এক ধাক্কায় লিটার প্রতি দুধের দাম বাড়ল ৮ টাকা! মন্ত্রীসভার অনুমোদনে ১ নভেম্বর থেকেই কার্যকর

2

বদলের বাংলায় নয়া আড়ম্বরে হবে ৭০০ বছরের প্রাচীন ত্রিবেণী কুম্ভ মেলা! শুরু হয়ে গেল প্রস্তুতি

3

'রাজনীতি করতে আসেনি, ব্যবসা করতে এসেছিল', ইন্দ্রনীলকে তোপ কল্যাণের

4

শিলিগুড়ির শান্তিনগরে দুঃসাহসিক ছিনতাই! স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, তদন্তে পুলিস

5

২৫ বছর পরে খুলবে জে কে নগরের ভারত অ্যালুমিনিয়াম? মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশায় বুক বাঁধছে শিল্পাঞ্চল

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক ধাক্কায় লিটার প্রতি নন্দিনী দুধের দাম ৮ টাকা বাড়ানোর অনুমোদন দিল কর্ণাটক মন্ত্রীসভা। আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে নতুন দাম। মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী কৃষ্ণা বায়রে গৌড়া জানিয়েছেন যে, এই বর্ধিত দামের মধ্যে ৭ টাকা পাবেন দুগ্ধচাষিরাই এবং ১ টাকা পাবে দুগ্ধ সমবায় সমিতিগুলি। সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, কৃষকরা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন, যার পরিপ্রেক্ষিতে বিধান পরিষদের সব দলের সদস্যরা তাঁদের সহায়তার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এই নিয়ে দুধ উৎপাদনকারীরাও বিক্ষোভ করেছিলেন এবং সমবায় সমিতিগুলি দাম পুনর্বিবেচনার দাবি জানিয়েছিল। সংবাদ সংস্থা পিটিআই মন্ত্রীকে উদ্ধৃ্ত করে বলেন, 'এই দাবিগুলির প্রতি সম্মান জানিয়েই মন্ত্রিসভা আজ সিদ্ধান্ত নিয়েছে যে, দুধ উৎপাদনকারী কৃষকদের প্রাপ্য মূল্য লিটার প্রতি ৭ টাকা বাড়ানো হবে। এছাড়া সমবায় সমিতিগুলি লিটার প্রতি ১ টাকা বেশি পাবে। অর্থাৎ মোট মূল্যবৃদ্ধি হবে লিটার প্রতি ৮ টাকা। মন্ত্রিসভায় এই বিষয়টি নিয়ে দুই-তিনবার আলোচনা হয়েছে এবং আমরা সর্বসম্মত ভাবে এই সিদ্ধান্ত নিয়েছি।'

আরও পড়়ুন: মার্চে অবশ্যম্ভাবী মৃত্যুসুনামি ভারতে! ৫৫০০০ প্রাণ নেবে সুপার এল নিনো, ৬ মাসে আরও ৩৭৩০০০! দেশ কাঁপিয়ে ভয়াল ভবিষ্যদ্বাণী

মন্ত্রী পুরো বিষয়টি বুঝিয়ে বললেন

মুখ্যমন্ত্রী এবং পশুপালন ও সমবায় বিষয়ক মন্ত্রীদের সঙ্গে বৈঠকে কৃষক ও সমবায় সমিতির প্রতিনিধিরা শুরুতেই প্রতি লিটারে অন্তত ১০ টাকা দাম বাড়ানোর দাবি জানিয়েছিলেন। গৌড়া আরও বলেন, 'কৃষকরা যখন বিক্ষোভ করেন, তখন তাঁদের সংগঠনের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী, পশুপালন মন্ত্রী এবং সমবায় মন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁরা দাবি জানিয়েছিলেন যে, দুধের দাম প্রতি লিটারে অন্তত ১০ টাকা বাড়ানো হোক। তবে আমরা জানিয়েছিলাম যে, এত বড় অঙ্কের মূল্যবৃদ্ধি সম্ভব নয়।' মন্ত্রিসভার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তাঁর আরও সংযোজন- সংশোধিত এই ব্যবস্থায়, কৃষকদের প্রাপ্য মূল্য প্রতি লিটারে ৩৫ টাকা থেকে বেড়ে ৪২ টাকা হবে। রাজ্য সরকারের দেওয়া প্রতি লিটারে ৫ টাকার বর্তমান প্রণোদনাও অব্যাহত থাকবে; ফলে প্রণোদনা মিলিয়ে কৃষকরা মোট ৪৭ টাকা প্রতি লিটার হিসেবে পাবেন। গৌড়া বলেন, 'কর্ণাটকের কৃষকরা আগে লিটার প্রতি প্রায় ৩৫ টাকা পেতেন, সঙ্গে সরকারী প্রণোদনা হিসাবে আরও অতিরিক্ত ৫ টাকা। এই সিদ্ধান্তের সঙ্গে, কৃষকদের প্রদত্ত মূল্য লিটার প্রতি ৩৫ টাকা থেকে বেড়ে ৪২ টাকা হবে, যখন সরকারের ৫ টাকা প্রণোদনা অব্যাহত থাকবে। যার মানে কৃষকরা প্রতি লিটারে মোট ৪৭ টাকা সুবিধা পাবেন, যার মধ্যে রয়েছে রাজ্য জুড়ে সরকারি সিদ্ধান্ত-সহ লক্ষাধিক পরিবার। গত ৬ অক্টোবর মন্ত্রিসভা প্রস্তাবটি অনুমোদন করেছিল, কিন্তু আইন পরিষদ নির্বাচনের জন্য আদর্শ আচরণ বিধি কার্যকর হওয়ায় এর ঘোষণা বিলম্বিত হয়েছিল।

আরও পড়ুন: ভয়াল জলসংকটে আগামী ৬ মাস মহাবিপর্যয়! শুধু এক ফোঁটা জলের জন্য় ছটফট করবে ১৪ জেলা, সরকারি বিজ্ঞপ্তি জারি

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
National News