জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উগান্ডায় ১৫ বছরে ৩৮ জনকে হত্যা করে তাঁদের দেহ খেয়ে ফেলার অভিযোগে মুজুরিজি মোজেস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে উগান্ডার নিরাপত্তা বাহিনী। ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে মাসাকা, ইবান্দা ও কাজো জেলায় এসব হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
খুনি ও নরখাদক
সোমবার (২৬ অক্টোবর) এক্সে দেওয়া এক পোস্টে এই গ্রেফতারের বিষয়টি জানান উগান্ডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা। তিনি অভিযুক্ত মোজেসকে সে দেশের ইতিহাসের ভয়ংকর ধারাবাহিক খুনি ও নরখাদক হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে তাঁর প্রকাশ্য বিচার এবং দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড কার্যকরের কথাও বলেন তিনি।
আরও পড়ুন: মদ, সোশ্যাল মিডিয়া, পোশাক নিয়ে বিস্তর বিধি!
মুজুরিজি মোজেস
কাইনেরুগাবা লেখেন, নিরাপত্তা বাহিনী মুজুরিজি মোজেসকে গ্রেফতার করেছে। ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে তিনি মাসাকা, ইবান্দা ও কাজোতে ৩৮ জনকে হত্যা করে তাঁদের খেয়ে ফেলেছেন বলে অভিযোগ। স্থানীয় তদন্তকারীদের মারফত জানা গিয়েছে, মোজেসের বিরুদ্ধে ধারাবাহিক হত্যাকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে।
প্রথমে সম্পর্ক, পরে খুন
কয়েকটি ঘটনায় জানা গিয়েছে, মোজেসে পরে যাঁদের খুন করেছে, আগে তাঁদের সঙ্গে সম্পর্ক গড়েছে। সম্পর্ক মাধ্যমে তাঁদের নিজের কাছে টানার পরে হত্যার ছক করেছে এবং হত্যা করেছে। অতীতেও একাধিক কাণ্ডে তাক একাধিকবার আটক করা হয়েছিল বলে জানা গিয়েছে। এত ভয়ংকর অপরাধী হয়েও, ছাড়া পেলেন কীভাবে? তিনি কীভাবে ছাড়া পেয়েছিলেন, সে বিষয়ে অবশ্য বিস্তারিত তথ্য মেলেনি।
নিখোঁজ মানুষ, হারানো সূত্র
গ্রেফতারের পরে তাঁর বাড়ি থেকে বিভিন্ন রহস্যজনক জিনিসপত্র মিলেছে, সেসব উদ্ধারও করা হয়েছে। সে কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অপরাধের যোগসূত্র খতিয়ে দেখতে তদন্তকারীরা ওই সব অঞ্চলের অমীমাংসিত নানা ঘটনা ধরে এগোচ্ছেন। আগের নিখোঁজের ঘটনা ও তার নথিপত্র পরীক্ষা করছেন তাঁরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)