• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দুনিয়া
  • /ট্রেনের সঙ্গে ক্রেনের ধাক্কা, রেললাইনের উপর থেকে ক্রেন ছিটকে পড়ল, জ্বলে উঠল আগুন!

ট্রেনের সঙ্গে ক্রেনের ধাক্কা, রেললাইনের উপর থেকে ক্রেন ছিটকে পড়ল, জ্বলে উঠল আগুন!

Train Hits Crane: রেললাইনে রয়েছে ক্রেন। দ্রুত গতিতে এগিয়ে আসছিল ট্রেনটি। ক্রেনের সঙ্গে ধাক্কা লাগল তার। ট্রেনটি এগিয়ে গেল, কিন্তু ক্রেনের ওই অংশটি দুটুকরো হয়ে ভেঙে নীচের রাস্তায় ছিটকে পড়ল। ভয় পেয়ে গিয়েছিলেন পথচারীরা। একটি চারচাকা গাড়ি একটুর জন্য বেঁচে যায়।

Written BySoumitra Sen
Published: Oct 26, 2026, 05:15 PM IST|Updated: Oct 26, 2026, 05:22 PM IST
joinshare
ট্রেনের সঙ্গে ক্রেনের ধাক্কা, রেললাইনের উপর থেকে ক্রেন ছিটকে পড়ল, জ্বলে উঠল আগুন!

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

2

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

3

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

4

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

5

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল গাড়ি, প্রি-ওয়েডিং শ্যুটে যাওয়ার পথে মার্মান্তিক পরিণতি ৩ জনের

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রেললাইনের উড়ালপুলের ধার ঘেঁষে রয়েছে ক্রেনের একটি অংশ। লাইন ধরে দ্রুত গতিতে এগিয়ে আলছিল ট্রেনটি। ক্রেনের সামনের অংশের সঙ্গে সেটির সংঘর্ষ ঘটল। ট্রেনটি অবশ্য এগিয়ে যেতে পারল। কিন্তু ক্রেনের ওই অংশটি দুটুকরো হয়ে ভেঙে নীচের রাস্তায় ছিটকে পড়ল। পড়ার সময়ে বিদ্যুতের তারের সঙ্গে ঘষা লাগায় আগুনের ফুলকি ছিটকে বেরয়। ভয় পেয়ে গিয়েছিলেন পথচারীরা। তাঁদের মধ্যে হইহই পড়ে যায়। একটি চারচাকা গাড়ি একটুর জন্য বেঁচে যায়।

আরও পড়ুন: ১২৯ কিমি প্রতি ঘণ্টা বেগে ভয়াল ঝড়! বৃষ্টি-প্লাবনে তছনছ বিস্তীর্ণ অঞ্চল, বিদ্যুৎহীন হাজার-হাজার পরিবার

চালকবিহীন মনোরেলে দুর্ঘটনা

গত ২৪ অক্টোবর, শনিবার ব্রাজিলের সাও পাওলোতে একটি চালকবিহীন মনোরেল ট্রেনে ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনাটি ভয়ংকর হতে পারত। রেললাইনে পড়ে যাওয়া নির্মাণ-ক্রেনের সঙ্গে ধাক্কা খায় ট্রেনটি। ধ্বংসাবশেষ নীচের রাস্তায় ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ক্রেন চালক আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ট্রেনের সঙ্গে ক্রেনের ধাক্কা

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সংঘর্ষের ফুটেজে দেখা যায়, উড়ালপুলে রেললাইনের পাশে পড়ে থাকা ক্রেনটির দিকে ট্রেনটি ক্রমশ এগিয়ে আসছে। সেদৃশ্য দেখে তখনই আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। ট্রেনটি পড়ে থাকা ক্রেনটিকে ধাক্কা দেয়। ট্রেন-ক্রেন সংঘর্ষের ফলে ধ্বংসাবশেষের কিছু অংশ নীচের ব্যস্ত রাস্তায় পড়ে যায়। সেখানে তখন যানবাহন চলাচল করছিল। তার উপর পড়ে যায়। রাস্তার একটি ফাঁকা অংশে ধ্বংসাবশেষ পড়ায় রাস্তার গাড়িগুলি অল্পের জন্য রক্ষা পায় অবশ্য। ঘটনাটি ব্রাজিলের সাও পাওলোর ভিলা প্রুডেন্টে এলাকায় ঘটেছে।

প্রাণহানি ঘটেনি

কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং ট্রেনের সকল যাত্রী অক্ষতই থেকেছে। ক্রেনচালক আহত হয়েছিলেন এবং জরুরি পরিষেবাকর্মীরা তাঁকে উদ্ধার করেন। ক্রেনটিকে ধাক্কা দেওয়ার সময় ট্রেনটি চালকবিহীন ছিল। রেললাইনে বাধার সম্মুখীন হওয়ার পর ট্রেনটি সময়মতো ব্রেক করতে পারেনি।যে পরিস্থিতিতে ক্রেনটি রেললাইনের উপর পড়ে গিয়েছিল, তা অস্পষ্টই।

আগুনের ফুলকি

রেললাইনের উড়ালপুলের ধার ঘেঁষে রয়েছে ক্রেনের একটি অংশ। লাইন ধরে দ্রুত গতিতে এগিয়ে আলছিল ট্রেনটি। ক্রেনের সামনের অংশের সঙ্গে সেটির সংঘর্ষ ঘটল। ট্রেনটি অবশ্য এগিয়ে যেতে পারল। কিন্তু ক্রেনের ওই অংশটি দুটুকরো হয়ে ভেঙে নীচের রাস্তায় ছিটকে পড়ল। পড়ার সময়ে বিদ্যুতের তারের সঙ্গে ঘষা লাগায় আগুনের ফুলকি ছিটকে বেরয়। ভয় পেয়ে গিয়েছিলেন পথচারীরা। তাঁদের মধ্যে হইহই পড়ে যায়। একটি চারচাকা গাড়ি একটুর জন্য বেঁচে যায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Accident