• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /খেলাধুলো
  • /অপ্রত্যাশিত ধাক্কায় তছনছ ভারতীয় দল! আচমকাই মাথায় ভেঙে পড়ল আকাশ, ODI সিরিজ থেকে ছিটকে গেলেন এই নক্ষত্র!

অপ্রত্যাশিত ধাক্কায় তছনছ ভারতীয় দল! আচমকাই মাথায় ভেঙে পড়ল আকাশ, ODI সিরিজ থেকে ছিটকে গেলেন এই নক্ষত্র!

অপ্রত্যাশিত ধাক্কায় আচমকাই তছনছ হয়ে গেল ভারতীয় দল! ODI সিরিজ থেকে ছিটকে গেলেন এই নক্ষত্র পেসার।

Written BySubhapam Saha
Published: Oct 28, 2026, 07:57 PM IST|Updated: Oct 28, 2026, 08:04 PM IST
joinshare
অপ্রত্যাশিত ধাক্কায় তছনছ ভারতীয় দল! আচমকাই মাথায় ভেঙে পড়ল আকাশ, ODI সিরিজ থেকে ছিটকে গেলেন এই নক্ষত্র!

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
অপ্রত্যাশিত ধাক্কায় তছনছ ভারতীয় দল! আচমকাই মাথায় ভেঙে পড়ল আকাশ, ODI সিরিজ থেকে ছিটকে গেলেন এই নক্ষত্র!

অপ্রত্যাশিত ধাক্কায় তছনছ ভারতীয় দল! আচমকাই মাথায় ভেঙে পড়ল আকাশ, ODI সিরিজ থেকে ছিটকে গেলেন এই নক্ষত্র!

2

SIR নিয়ে বিরাট আপডেট! বাংলায় এবার SSR! অত্যন্ত জরুরি সূচি প্রকাশ করে নির্বাচন কমিশন জানাল...

3

আর জি কর মামলায় বিরাট মোড়: নির্যাতিতা মৃত তরুণীর দেহ দ্রুত সত্‍কার করা পাণিহাটির পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে কে নিয়ে বড় খবর

4

মন্ত্রিসভার বৈঠকে মৃতদের স্মরণে নীরবতা! চোরবাগান-কাণ্ডের পর কালীপুজোয় বড় পদক্ষেপ রাজ্যের

5

WATCH: মুসোলিনির প্রপৌত্র গোল করলেন সেরি আ-তে! চেনেন তাঁকে? ঠিক কী পরিচয় তাঁর! রইল পুরো বায়োডেটা

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পূর্ণাঙ্গ ফরম্যাটের সিরিজ খেলতেই ভারত এখন নিউ জিল্যান্ডে। তিন সংস্করণ মিলিয়ে দুই দেশ মোট ৫টি টি-টোয়েন্টি, ৫টি ওডিআই এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ২টি টেস্ট খেলবে। ইতোমধ্য়েই ভারত ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ এগিয়ে। মানে সিরিজ পকেটে। আর এই অবস্থায় বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রসিধ কৃষ্ণাকে সম্ভবত পাওয়া যাবে না। হ্যামস্ট্রিংয়ের চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি ফাস্ট বোলারের। আগামী ৪ নভেম্বর অকল্যান্ডে শুরু হবে ওডিআই সিরিজ। তার আগে টিম ম্যানেজমেন্ট এই পেসারের ফিটনেসের উপর নজর রাখছে। বিসিসিআই-এর এক সূত্র মতে, প্রসিদ্ধ ভালো ভাবেই সেরে উঠছেন। তবে তাঁর খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে ফিটনেস মূল্যায়ন ও ম্যাচ সিমুলেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: WATCH: মুসোলিনির প্রপৌত্র গোল করলেন সেরি আ-তে! চেনেন তাঁকে? ঠিক কী পরিচয় তাঁর! রইল পুরো বায়োডেটা

ওডিআইতে না পেলেও টেস্ট প্রসিধ

গত ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে প্রসিধ। সেদিন মাত্র পাঁচ ওভার বল করার পরই তাঁকে মাঠ ছাড়তে হয়েছিল এবং পরে তিনি তৃতীয় ওডিআই থেকে ছিটকে যান। এরপর থেকেই এই পেসারের সিওই-তে পুনর্বাসন প্রক্রিয়া চলছে। তাঁর আসন্ন ফিটনেস পরীক্ষাগুলি থেকে মেডিক্যাল টিম বুঝতে পারবে যে, তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য আদৌ প্রস্তুত কি না। বিসিসিআই-এর সূত্র পিটিআই-কে জানিয়েছে, 'প্রসিধ ভালোভাবেই সেরে উঠছেন। ১ ও ২ নভেম্বর বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে তাঁর ম্যাচ সিমুলেশন ও ফিটনেস পরীক্ষা হওয়ার কথা রয়েছে। টিম ম্যানেজমেন্ট এবং জাতীয় নির্বাচক কমিটি মনে করে, ওডিআইয়ের চেয়ে টেস্ট ফরম্যাটে প্রসিধের প্রয়োজনীয়তা আনেক বেশি, তাই টেস্টের আগেই তাঁর পুরোপুরি প্রস্তুত হওয়া উচিত।' ম্যানেজমেন্ট কোনও তাড়াহুড়ো না করে বরং সতর্কতার সঙ্গেই এগোতে চায় প্রসিধকে নিয়ে। পুরোপুরি ফিট হওয়ার আগেই তাঁকে কোনও ভাবে মাঠে নামাতে চায় না ম্যানেজমেন্ট। ওডিআই সিরিজে তাঁর অংশগ্রহণ অনিশ্চিত হলেও, এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য তাঁকে পুরোপুরি ফিট চায় টিম ম্যানেজমেন্ট। তাঁর উচ্চতা এবং বল থেকে বাড়তি বাউন্স আদায় করার সক্ষমতা তাঁকে ভারতের পেস আক্রমণের এক কার্যকর বিকল্প করে তুলেছে, বিশেষ করে বিদেশের মাটিতে। বেঙ্গালুরুতে তাঁর শারীরিক অবস্থার মূল্যায়নের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নিউ জিল্যান্ড সফরের মতো কঠিন সিরিজের আগে তাঁর সেরে ওঠার প্রক্রিয়াটির উপর বিশেষ নজর রাখা হচ্ছে।

আরও পড়ুূন: অভিষেকই আবার বিশ্বসেরা, চার বছর পর জাদেজা সিংহাসনচ্যুত! এই প্রোটিয়া নক্ষত্রই নতুন রাজা

প্রসিধের বিকল্প কি আকিব নবি

ইতিমধ্যেই লিংকনে ভারত 'এ' বনাম নিউজিল্যান্ড 'এ'-র মধ্যের প্রথম বেসরকারি রেড-বল ম্যাচে জম্মু ও কাশ্মীরের ফাস্ট বোলার আকিব নবি তাঁর পারফরম্যান্স দিয়ে সবার নজর কেড়েছেন। তাঁর এই নৈপুণ্য ভবিষ্যতে সুযোগ পাওয়ার ক্ষেত্রে তাঁর দাবিকে জোরাল করতে পারে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচক এবং দলের প্রয়োজনের উপরই নির্ভর করবে। ভারতের ওডিআই দলে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন। প্রথম তিনটি ম্যাচে দলের নেতৃত্ব দেবেন শুভমন গিল এবং শেষ দুই ম্যাচে দায়িত্ব সামলাবেন শ্রেয়স আইয়ার। রোহিত শর্মা ও বিরাট কোহলিও ওডিআই দলের পরিকল্পনার অংশ। ৪ নভেম্বর থেকে সিরিজ শুরু হতে চলায় প্রসিধের ফিটনেস সংক্রান্ত আপডেট ভারতের চূড়ান্ত প্রস্তুতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে টেস্ট সিরিজ দলের কাছে অগ্রাধিকার। প্রসিধের সুস্থ হয়ে ওঠার বিষয়ে দ্রুত স্পষ্ট ধারণা পাওয়ার আশা করছে দল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket