• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /খেলাধুলো
  • /WATCH: মুসোলিনির প্রপৌত্র গোল করলেন সেরি আ-তে! চেনেন তাঁকে? ঠিক কী পরিচয় তাঁর! রইল পুরো বায়োডেটা

WATCH: মুসোলিনির প্রপৌত্র গোল করলেন সেরি আ-তে! চেনেন তাঁকে? ঠিক কী পরিচয় তাঁর! রইল পুরো বায়োডেটা

ফের খবরে মুসোলিনি, তবে এবার ইতিহাসের স্বৈরাচারী শাসক নন! তিনি মুসোলিনির প্রপৌত্র

Written BySubhapam Saha
Published: Oct 28, 2026, 06:55 PM IST|Updated: Oct 28, 2026, 07:09 PM IST
joinshare
WATCH: মুসোলিনির প্রপৌত্র গোল করলেন সেরি আ-তে! চেনেন তাঁকে? ঠিক কী পরিচয় তাঁর! রইল পুরো বায়োডেটা

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
মন্ত্রিসভার বৈঠকে মৃতের স্মরণে নীরবতা! চোরবাগান-কাণ্ডের পর কালীপুজোয় বড় পদক্ষেপ

মন্ত্রিসভার বৈঠকে মৃতের স্মরণে নীরবতা! চোরবাগান-কাণ্ডের পর কালীপুজোয় বড় পদক্ষেপ

2

WATCH: মুসোলিনির প্রপৌত্র গোল করলেন সেরি আ-তে! চেনেন তাঁকে? ঠিক কী পরিচয় তাঁর! রইল পুরো বায়োডেটা

3

ল্যান্ডফলের সময়ে গতি ছিল ১৫০ কিমি! প্রবল ঘূর্ণিঝড় 'অর্ণবে'র রাক্ষুসে থাবায় বাংলা জুড়ে কি ভয়ংকর বিপর্যয়?

4

পুজোর পরেই ভয়াবহ রেল দুর্ঘটনা: একই ট্র্য়াকে দুই ট্রেনের মুখোমুখি ধাক্কা, দুমড়ে-মুচড়ে ছিটকে গেল বগি-- চাপচাপ রক্তের মধ্যে ছিন্নভিন্ন ৫০ দেহ?

5

রাজ্যে চাকরির জোয়ার! '১১৯৯ নতুন পদে SSC ও PSC-র মাধ্যমে নিয়োগ', বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যদি বলি রোমানো ফ্লোরিয়ানিকে চেনেন? নিয়মিত বিশ্বফুটবলের আপেডেটে না থাকলে চেনা কিন্তু বেশ কঠিন। ২৩ বছরের এই ইতালীয় ফুটবলার সেরি আ-তে লাজিও-র হয়ে খেলেন। পজিশন রাইট ব্যাক। যদি এই ফুটবলারের পুরো নামটা আপনাকে জানানো হয়, তাহলে আপনি আঁতকে উঠবেন তাঁর পদবি জানলে! রোমানো বেনিতো ফ্লোরিয়ানি মুসোলিনি তাঁর পুরো নাম! রোমানোর সঙ্গেই জড়িয়ে রয়েছে জড়িয়ে বিতর্কিত ইতিহাস। তিনি ইতালির প্রাক্তন একনায়ক বেনিতো মুসোলিনির প্রপৌত্র। হ্যাঁ, ঠিকই পড়লেন ফ্যাসিস্ট ডিক্টেটরের রক্তই বইছে তাঁর শরীরে! যদিও এই সব নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন ফুটবলার। রোমানো খবরে এসেছেন ইতালির লিগে জীবনের প্রথম গোল করে।

আরও পড়ুন: অভিষেকই আবার বিশ্বসেরা, চার বছর পর জাদেজা সিংহাসনচ্যুত! এই প্রোটিয়া নক্ষত্রই নতুন রাজা

রোমানোর পরিবারের গল্প

গত মঙ্গলবার লাজিয়ো ৬-২ গোলে গুঁড়িয়েছে ১০ জনের সাসুয়োলাকে। আর এই ম্যাচেই কাঙ্ক্ষিত প্রথম গোল পেয়েছেন রোমানো। ম্যাচের ১৬ মিনিটেই লাজিয়োর হয়ে তৃতীয় গোলটি ছিল রোমানোর। প্রথমে অফসাইড গোল বাতিল হলেও পরে ভিএআর-এর সাহায্যে নিয়ে সিদ্ধান্ত বদলান রেফারি। খেলার পর রোমানো বলেন, 'প্রথম গোল করতে পেরে আমি সত্যিই আনন্দিত, তবে আমাদের জয় নিয়ে আমি আরও বেশি খুশি, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।' এই দুরন্ত জয়ের সুবাদে লাজিও ৯ ম্যাচে অপরাজিত থেকে ২৫ পয়েন্ট নিয়ে ইন্টার মিলানকে টপকে লিগ শীর্ষে চলে গেল। ২০০৩ সালের ২৭ জানুয়ারি রোমে জন্ম রোমানো। তাঁর মা ছিলেন আলেসান্দ্রা মুসোলিনি। যিনি অভিনেত্রী থেকে পরে রাজনীতিবিদ হয়েছিলেন। রোমানোর দাদু ছিলেন জ্যাজ পিয়ানোবাদক। আর তাঁর দিদিমার বোন ছিলেন বিখ্যাত ইতালীয় অভিনেত্রী সোফিয়া লরেন। বোঝাই যাচ্ছে কোন পরিবারের ছেলে রোমানো।

আরও পড়ুন: কালীপুজোর পরেই ফুটবলের মক্কায় 'দানবে'র পা! পেলে-মারাদোনা-মেসির পর এবার কলকাতায় তিনিও
 

কে ছিলেন বেনিতো মুসোলিনি?

বেনিতো মুসোলিনির নাম থেকে যাবে ইতিহাসে। তিনি ছিলেন ইতালির এক কুখ্যাত একনায়ক, স্বৈরাচারী শাসক এবং রাজনৈতিক দল ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতা। ১৯২২ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত ইতালির প্রধানমন্ত্রী এবং স্বঘোষিত রাষ্ট্রপ্রধান হিসেবে দেশ পরিচালনা করেন। ইতিহাস তাঁকে মূলত প্রথম ফ্যাসিবাদী শাসক হিসেবেই মনে রেখেছে।  দ্বিতীয় বিশ্বযুদ্ধে এডলফ হিটলারের প্রধান সহযোগী ছিলেন মুসোলিনি। মুসোলিনি ইতিহাসে, তবে রোমানো বর্তমান এবং আগামী। ফুটবলে ফুল ফোটালেও ভুলতে পারবেন না যে, তিনি কার প্রপৌত্র ছিলেন!

  October 28, 2026

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Football