জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: রাজ্য়ে আরও চাকরি। নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা, 'ARD, আরবান ডেভালপমেন্ট, হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার, ফায়ার অ্যান্ড ওম্যান হিল, এই মিলিয়ে ১১৯৯, মানে ১২০০টি প্রায় নতুন পদ তৈরি করা হল। যেগুলি আমরা দ্রুত বিজ্ঞপ্তি মাধ্যমে, পরীক্ষার মাধ্য়মে নিয়োগ করব। স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে মূল মেধার ভিত্তি নিয়োগ হবে'।
স্রেফ নতুন পদে নিয়োগই নয়, বদলের বাংলায় এবার শিক্ষকদের 'শর্ত'। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'পশ্চিমবঙ্গ সরকার ক্যাবিনেট ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। আজকের পর থেকে যে শিক্ষক নিয়োগ হবে, অন্যন্য রাজ্যের মতো প্রত্যক্ষ রাজনীতিতে, অর্থাত্ পঞ্জায়েত, পুরসভার লোকসভা বিধানসভা লড়তে পারবেন না। প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না। যাঁরা ইতিমধ্যেই রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। যে অধিকার তারা পেয়েছেন, সেই অধিকারী আমরা খর্ব করছি না। এটা আমরা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে অন্তভুক্ত করলাম'। বলেন, 'আমরা চাই, পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরে কমিউনিস্ট, ১৫ বছরের দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস, তাদের মনোভাবই ছিল গ্রেটার বাংলাদেশ তৈরি করা । যে জায়গা থেকে শিক্ষাব্যবস্থাকে, শিক্ষা প্রাঙ্গনকে, শিক্ষামন্দিরকে বের করে আনা, শিক্ষক শব্দের যে মর্যাদা. সেটাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বড় উদ্যোগ'।
এদিন চোরবাগানে নিহত ১৯ জনের স্মৃতিতে এক মিনিট নীবরতা পালন করে শুরু হয় মন্ত্রিসভার বৈঠক। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, '১৯ জনের পরিবারের মধ্যে পরিবারে সম্মতিতে কেউ যদি কর্মসংস্থান করতে যান, তাকে সরাসরি চতুর্থ শ্রেণির কর্মী হিসেবে, স্থায়ী চাকরি নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। জেলাশাসক নিয়োগকর্তা হবেন। কলকাতার ক্ষেত্রে কলকাতা পুরসভা নিয়োগ কর্তা হবে। শুধুমাত্র বিহারের ২ জনকে আমরা নিয়োগ দিতে পারব না। যেহেতু ডোমিসাইল সার্টিফিকেট তাদের নেই। তাদের অথনৈতিক ক্ষতিপূরণ আমাদের মন্ত্রী উমেশ রাই বাড়িতে গিয়ে পৌঁছে দেবেন'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)