অর্কদীপ্ত মুখোপাধ্য়ায়: নভেম্বরে নয়। নভেম্বরে হচ্ছে না পুরভোট। পিছোচ্ছে পুরভোট। কমিশন সূত্রে বড় খবর। কমিশন সূত্রে খবর, পিছোচ্ছে পুরভোট, ২৮ নভেম্বর ভোটের জন্য এখনই বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না! ভোট কবে জানতে রাজ্যকে চিঠি দেয় কমিশন। কিন্তু রাজ্যের থেকে আসেনি সবুজ সংকেত।
রাজ্যের পুরসভা ও মিউনিসিপ্যালিটিগুলির নির্বাচন নিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কবে নির্বাচন করানো সম্ভব, রাজ্যের কাছে তা জানতে চেয়েছে কমিশন। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের তরফে উত্তর আসেনি। ফলে আপাতত ২৮ নভেম্বর পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না। পিছিয়ে যাচ্ছে নির্বাচনের প্রক্রিয়া। সেক্ষেত্রে ডিসেম্বরে হতে পারে পুরভোট। এখন ২৮ ডিসেম্বর বোর্ড গঠনের শেষ দিন।
প্রসঙ্গত, রাজ্যের পুরসভা ও মিউনিসিপ্যালিটিগুলিতে নির্বাচন করানোর জন্য প্রস্তুতি নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচন পরিচালনার জন্য অবজারভারদের তালিকাও তৈরি করেছে কমিশন। ১২ নভেম্বর ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকার চূড়ান্ত রোল প্রকাশের দিনও ধার্য করা হয়েছে। ১ অক্টোবর পর্যন্ত সংশোধিত ভোটার তালিকা চেয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন।
কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে মিলেছে সবুজ সংকেত। বিধানসভা নির্বাচনের ভোটার তালিকা অনুযায়ীই পুরভোটের ভোটার তালিকা তৈরি হবে। এখন জোরকদমে চলছে ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা তৈরির কাজ। সেই কাজ সম্পন্ন হলেই পুরভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা। কিন্তু তার আগেই বড় খবর। পিছাচ্ছে পুরভোট!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)