• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বিনোদন
  • /শ্যুটিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৪৬ বছরের লাইট কর্মীর! মৃতের পরিবারকে সাহায্য নিয়ে ধোঁয়াশা

শ্যুটিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৪৬ বছরের লাইট কর্মীর! মৃতের পরিবারকে সাহায্য নিয়ে ধোঁয়াশা

গ্যাংটকে Mission Mirchi ছবির শ্যুটিং চলাকালীন দুর্ঘটনায় মৃত্যু ৪৬ বছরের লাইট কর্মী পিন্টু মণ্ডলের। আহত বাবর আলী মোল্লা। মৃতের পরিবারের আর্থিক সাহায্য নিয়ে উঠছে প্রশ্ন।

Written ByDebasmita Das
Published: Nov 17, 2026, 12:01 IST|Updated: Nov 17, 2026, 12:41 IST
joinshare
শ্যুটিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৪৬ বছরের লাইট কর্মীর! মৃতের পরিবারকে সাহায্য নিয়ে ধোঁয়াশা

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বাতাসের গতি সর্বোচ্চ ১৪৫ কিমি, শুক্রবার আছড়ে পড়বে অতিপ্রবল ঘূর্ণিঝড় আখভান, আজ থেকেই হাওয়া বদল বাংলায়

বাতাসের গতি সর্বোচ্চ ১৪৫ কিমি, শুক্রবার আছড়ে পড়বে অতিপ্রবল ঘূর্ণিঝড় আখভান, আজ থেকেই হাওয়া বদল বাংলায়

2

কেন Kwala Intel-ই ভরসা সিএ গুপ্তার? জেনে নিন ৪ কারণ

3

'জয়বাংলা ছেড়ে জয় শ্রীরামে', পদ্মে SIR সওয়াল! নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টে শোরগোল

4

'সঙ্গে হাঁটা যায় না', সোমেনপুত্রের কাছে 'অচ্ছুত্‍' অভিষেক!

5

'মোদী অত্যন্ত টাফ মানুষ', ট্রাম্পের মুখে বিরাট প্রশংসা নমোর

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গ্যাংটকে শ্যুটিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। লোকেশন পরিবর্তনের সময় গাড়ি উল্টে লাইট বিভাগের কর্মী পিন্টু মণ্ডলের (৪৬) মৃত্যু হয়েছে। সহকর্মী বাবর আলী মোল্লা (৩৬) আহত হয়েছেন। ‘মিশন মির্চি’ ছবির শ্যুটিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটেছে। মৃত কর্মীর পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়ে প্রযোজনা সংস্থার তরফে এখনও কোনও স্পষ্ট ঘোষণা সামনে আসেনি বলে অভিযোগ। প্রযোজক সঞ্জীব মিশ্রের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

আউটডোর শ্যুটিংয়ের কাজ করতে গিয়েই মর্মান্তিক পরিণতি! পাহাড়ি রাস্তায় লোকেশন পরিবর্তনের সময় গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ি উল্টে পিন্টু মণ্ডল মারা যান এবং গুরুতর আহত হন অন্য একটি কর্মী। ঘটনাটি সিকিমের গ্যাংটক ও সংলগ্ন এলাকায় ঘটেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পিন্টু মণ্ডল কলকাতার সংস্থা Light & Light-এর অধীনে লাইট বিভাগের কর্মী হিসেবে কাজ করতেন। ১৫ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত গ্যাংটক ও আশপাশের এলাকায় শ্য়ুটিংয়ের কাজ চলার কথা ছিল। বম্বের এক প্রযোজনা সংস্থা প্রযোজক এই ছবির। সেই শ্যুটিংয়ের দ্বিতীয় দিন।

আরও পড়ুন, এবার জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! ড্যানিয়েল ক্রেগের পর 007-এর দায়িত্বে ‘দ্য ব্যাটম্যান’ তারকা

জানা গিয়েছে, শ্যুটিংয়ের লোকেশন পরিবর্তনের সময় একটি গাড়ি উল্টে যায়। সেই দুর্ঘটনায় গুরুতর আহত হন লাইট বিভাগের কর্মী পিন্টু মণ্ডল এবং বাবর আলী মোল্লা (৩৬)। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৭ নভেম্বর সকালে গ্যাংটকের STNM হাসপাতালে পিন্টু মণ্ডল মারা যান। বাবর আলী মোল্লার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

মৃত কর্মীর পরিবারের পাশে দাঁড়াবে কে?

এই মর্মান্তিক ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন হল মৃত কর্মীর পরিবারের ভবিষ্যৎ। একজন কর্মী শ্যুটিংয়ে কাজে গিয়ে প্রাণ হারিয়েছেন। মৃত কর্মীর পরিবারের আর্থিক নিরাপত্তা এবং ভবিষ্যতের দায়িত্ব কে নেবে? অভিযোগ রয়েছে যে ঘটনার পরেও মৃত কর্মীর পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়ে বম্বের এই প্রযোজনা সংস্থার তরফে এখনও কোনও স্পষ্ট ঘোষণা সামনে আসেনি। পরিবারকে আর্থিক সাহায্য করা হবে কি না, হলে কত টাকা দেওয়া হবে, সেই বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ছবিটির প্রযোজক সঞ্জীব মিশ্রের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কথা বলা সম্ভব হয়নি। 

আরও পড়ুন, 'যতই বুলেটপ্রুফ কেবিন বানাও....', অমিতাভ-অভিষেককে হাড়হিম হুমকি গ্যাংস্টার গোল্ডির

শ্যুটিংয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে

সিনেমার শ্যুটিংয়ে ক্যামেরার সামনে অভিনেতা-অভিনেত্রীরা থাকলেও, পর্দার পিছনে কাজ করেন অসংখ্য টেকনিশিয়ান ও কর্মী। লাইট, ক্যামেরা, সেট, সাউন্ড-সহ বিভিন্ন বিভাগের কর্মীদের পরিশ্রমে সিনেমা তৈরি হয়। কিন্তু তাঁদের নিরাপত্তা এবং দুর্ঘটনার পর পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়টি নিয়েই বারবার প্রশ্ন ওঠে। এই ঘটনাও সেই প্রশ্নকেই সামনে নিয়ে এসেছে। শ্যুটিংয়ে কাজে গিয়ে কোনও কর্মীর মৃত্যু হলে সেই কর্মীর পরিবারের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে প্রযোজনা সংস্থার ভূমিকা কী হবে? দুর্ঘটনার পর কর্মীদের নিরাপত্তা এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে কী পদক্ষেপ করা হচ্ছে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Tollywood