• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বিনোদন
  • /এবার জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! ড্যানিয়েল ক্রেগের পর 007-এর দায়িত্বে ‘দ্য ব্যাটম্যান’ তারকা

এবার জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! ড্যানিয়েল ক্রেগের পর 007-এর দায়িত্বে ‘দ্য ব্যাটম্যান’ তারকা

Robert Pattinson New James Bond: ‘টোয়াইলাইট’ থেকে ‘দ্য ব্যাটম্যান’, এবার জেমস বন্ড! ড্যানিয়েল ক্রেগের পর 007-এর ভূমিকায় আসছেন রবার্ট প্যাটিনসন। নতুন ছবির পরিচালনায় ডেনিস ভিলনুভ, চিত্রনাট্যে ‘পিকি ব্লাইন্ডার্স’-এর স্রষ্টা স্টিভেন নাইট। ২৬তম জেমস বন্ড ছবিতে কী নতুন চমক অপেক্ষা করছে?

Written ByDebasmita Das
Published: Nov 17, 2026, 09:59 IST|Updated: Nov 17, 2026, 10:50 IST
joinshare
এবার জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! ড্যানিয়েল ক্রেগের পর 007-এর দায়িত্বে ‘দ্য ব্যাটম্যান’ তারকা

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বাতাসের গতি সর্বোচ্চ ১৪৫ কিমি, শুক্রবার আছড়ে পড়বে অতিপ্রবল ঘূর্ণিঝড় আখভান, আজ থেকেই হাওয়া বদল বাংলায়

বাতাসের গতি সর্বোচ্চ ১৪৫ কিমি, শুক্রবার আছড়ে পড়বে অতিপ্রবল ঘূর্ণিঝড় আখভান, আজ থেকেই হাওয়া বদল বাংলায়

2

কেন Kwala Intel-ই ভরসা সিএ গুপ্তার? জেনে নিন ৪ কারণ

3

'জয়বাংলা ছেড়ে জয় শ্রীরামে', পদ্মে SIR সওয়াল! নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টে শোরগোল

4

'সঙ্গে হাঁটা যায় না', সোমেনপুত্রের কাছে 'অচ্ছুত্‍' অভিষেক!

5

'মোদী অত্যন্ত টাফ মানুষ', ট্রাম্পের মুখে বিরাট প্রশংসা নমোর

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে অপেক্ষা শেষ হল! কে হবেন পরবর্তী জেমস বন্ড? বহুদিন ধরে হলিউডে এই প্রশ্নের চারপাশে জল্পনা চলছিল। শেষুপর্যন্ত নতুন জেমস বন্ডের নাম ঘোষণা হল। ‘দ্য ব্যাটম্যান’ এর বিখ্যাত অভিনেতা রবার্ট প্যাটিনসন এই ভূমিকায় আসছেন। এর মানে, ড্যানিয়েল ক্রেগের পর এবার ব্রিটিশ গোয়েন্দা 007 এর ভূমিকা রবার্ট প্যাটিনসন পালন করবেন। ১৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হল। নতুন জেমস বন্ড হিসেবে দায়িত্ব পেয়ে রবার্ট প্যাটিনসন অত্যন্ত উচ্ছ্বসিত। অভিনেতার কথায়, এই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া জীবনের অন্যতম বড় সম্মান। রবার্ট প্যাটিনসন জেমস বন্ড হওয়ার স্বপ্নকে বাস্তবে পরিণত হওয়া হিসেবে তুলনা করেছেন।

রবার্ট প্যাটিনসনের স্বপ্নপূরণ

নতুন জেমস বন্ড হিসেবে নির্বাচিত হওয়ার পর রবার্ট প্যাটিনসন তার আনন্দ প্রকাশ করেছেন। রবার্ট প্যাটিনসন জানিয়েছেন, সিনেমার ইতিহাসে জেমস বন্ড অত্যন্ত জনপ্রিয় এবং কিংবদন্তি চরিত্র। রবার্ট প্যাটিনসনের কাছে সেই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া বিরাট সম্মান। রবার্ট প্যাটিনসন এই ছবির পরিচালক ডেনিস ভিলনুভ, প্রযোজক অ্যামি পাসকাল ও ডেভিড হেইম্যান এবং Amazon MGM Studios-কে ধন্যবাদ জানিয়েছেন। রবার্ট প্যাটিনসন তাঁদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন।

আরও পড়ুন, হুগলির মেয়ে, বিয়েরও আসরও বসল সেখানেই! রেশমি দেসাইয়ের প্রাক্তন স্বামীর ঘরনি, কে এই কবিতা বন্দ্যোপাধ্যায়?

ড্যানিয়েল ক্রেগের পর সপ্তম জেমস বন্ড

দীর্ঘদিন ধরে জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’ ছিল ড্যানিয়েল ক্রেগের শেষ জেমস বন্ড ছবি। এরপর থেকে নতুন 007 নিয়ে জল্পনা শুরু হয়েছে। এর আগে শন কেনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসন্যান এবং ড্যানিয়েল ক্রেগ—এই ছয় অভিনেতা জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করেছেন। এবার রবার্ট প্যাটিনসন সপ্তম অভিনেতা হিসেবে সেই তালিকায় যুক্ত হয়েছেন।

নতুন বন্ড ছবির পরিচালক কে?

নতুন জেমস বন্ড ছবিটি পরিচালনা করবেন ডেনিস ভিলনুভ। ‘ডিউন’, ‘ব্লেড রানার ২০৪৯’ ইত্যাদি ছবির জন্য পরিচিত ডেনিস ভিলনুভ এবার 007-কে নতুনভাবে পর্দায় তুলে ধরবেন।ছবির চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট। স্টিভেন নাইট ‘পিকি ব্লাইন্ডার্স’-এর স্রষ্টা। প্রযোজনার দায়িত্বে আছেন অ্যামি পাসকাল ও ডেভিড হেইম্যান। ছবিটি জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির ২৬তম অফিসিয়াল ছবি। পরিচালক ডেনিস ভিলনুভের মতে, রবার্ট প্যাটিনসনের মধ্যে জেমস বন্ডের চিরাচরিত বৈশিষ্ট্য রয়েছে। একইসঙ্গে রবার্ট প্যাটিনসনের চরিত্রটিকে নতুন মাত্রা দেওয়ার ক্ষমতাও রয়েছে।

‘টোয়াইলাইট’ থেকে ‘দ্য ব্যাটম্যান’, এবার 007

রবার্ট প্যাটিনসনের অভিনয়জীবন বেশ বৈচিত্র্যময়। ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার’ ছবিতে অভিনয়ের পর রবার্ট প্যাটিনসন ‘টোয়াইলাইট’ সিরিজের মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পান। এরপর রবার্ট প্যাটিনসন একাধিক অন্য ধারার ছবিতে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন। ২০২২ সালে ‘দ্য ব্যাটম্যান’ ছবিতে ব্রুস ওয়েনের চরিত্রে অভিনয় করে রবার্ট প্যাটিনসন আবারও বড় ফ্র্যাঞ্চাইজিতে নজর কাড়েন। এবার রবার্ট প্যাটিনসনের কেরিয়ারে যুক্ত হতে চলেছে আরেকটি ঐতিহাসিক চরিত্র- জেমস বন্ড।

আরও পড়ুন, Actor Death: অঝোরে কাঁদছে ইন্ডাস্ট্রি...আচমকাই প্রয়াত অত্যন্ত জনপ্রিয় অভিনেতা! নিউমোনিয়ায় সব শেষ, এ কী খবর এল!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
International Cinema