রশ্মি দেসাইয়ের প্রাক্তন স্বামী অভিনেতা নন্দীশ সিং সান্ধু দ্বিতীয়বার বিয়ে করলেন অভিনেত্রী কবিতা বন্দ্যোপাধ্যায়কে। ১৪ নভেম্বর হুগলিতে বাঙালি রীতিতে বিয়ে সারেন তাঁরা। কে এই কবিতা?
Nandish Singh Sandhu Kavita Banerjee Wedding: রশ্মি দেসাইয়ের সঙ্গে বিচ্ছেদের ১০ বছর পর বিয়ে নন্দীশের, পাত্রী টেলিভিশনের পরিচিত মুখ! এই বাঙালি মেয়েই রয়েছে নন্দীশের মন জুড়ে...
1/6
রশ্মি দেসাইয়ের প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ে!
নতুন জীবনে পা রাখলেন টেলিভিশনের পরিচিত অভিনেতা নন্দীশ সিং সান্ধু। পাত্রী অভিনেত্রী কবিতা বন্দ্যোপাধ্যায়। ১৪ নভেম্বর হুগলিতে বাঙালি রীতিনীতি মেনে বিয়ে সারলেন তাঁরা। ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় অনুষ্ঠান। নন্দীশের জীবনের এই নতুন অধ্যায় ঘিরে এখন চর্চা বিনোদন দুনিয়ায়।
2/6
কে এই কবিতা বন্দ্যোপাধ্যায়?
হুগলিতে জন্ম কবিতার। অভিনয়ের সূত্রে এখন মুম্বইয়ে থাকেন। টেলিভিশন জগতের পরিচিত মুখ কবিতা। ২০২১ সালে জনপ্রিয় ধারাবাহিক 'ভাগ্য লক্ষ্মী'-তে অভিনয় করেছিলেন। এ ছাড়াও 'তেরি মেরি ইক জিন্দরি' এবং 'দিব্য প্রেম: প্যার অউর রহস্য কি কাহানি'-র মতো ধারাবাহিকে কাজ করেছেন তিনি।
3/6
বলিউডেও কাজ করেছেন কবিতা!
শুধু ছোটপর্দা নয়, বড়পর্দাতেও অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে কবিতার। ২০২২ সালে জন আব্রাহাম, তারা সুতারিয়া ও দিশা পাটানির ছবি 'এক ভিলেন রিটার্নস'-এ ছোট চরিত্রে অভিনয় করেন তিনি। এ ছাড়াও একাধিক শর্ট ফিল্মে কাজ করেছেন। 'হিককাপস অ্যান্ড হুকআপস' ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। অর্থাৎ, টেলিভিশন থেকে সিনেমা, অভিনয়ের একাধিক মাধ্যমে কাজ করেছেন কবিতা।
4/6
১১ বছরের বয়সের ফারাক, কীভাবে শুরু প্রেম?
নন্দীশের জন্ম ১৯৮১ সালের ২৫ ডিসেম্বর। অন্যদিকে, কবিতার জন্ম ১৯৯২ সালের ১২ জুলাই। দু'জনের বয়সের ফারাক প্রায় ১১ বছর। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর ব্যক্তিগত পরিসরে আংটিবদল করেছিলেন নন্দীশ ও কবিতা।
5/6
ঘিয়ে রঙের পোশাকে বাঙালি বিয়ে!
১৪ নভেম্বর হুগলিতে বসেছিল নন্দীশ ও কবিতার বিয়ের আসর। সম্পূর্ণ বাঙালি রীতিনীতি মেনেই চার হাত এক হয়। বিয়েতে দু'জনের পোশাকেও ছিল বিশেষ মিল। ঘিয়ে রঙের সাজে দেখা যায় বর-কনেকে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনেই সম্পন্ন হয় অনুষ্ঠান। বিয়ের আসরে দেখা গেল টলিউডের অভিনেতা নীলকেও।
6/6
রশ্মি দেসাইয়ের সঙ্গে বিচ্ছেদের পর নতুন ইনিংস
নন্দীশের জীবনে এই প্রথম বিয়ে নয়। এর আগে অভিনেত্রী রশ্মি দেসাইকে বিয়ে করেছিলেন তিনি। জনপ্রিয় ধারাবাহিক 'উত্তরণ'-এর সেটে দু'জনের আলাপ। সেখান থেকেই প্রেম, তারপর ২০১২ সালে বিয়ে। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৪ সালে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। ২০১৬ সালে আইনি বিচ্ছেদ হয় তাঁদের। প্রায় এক দশক পর ৪৪ বছর বয়সে নতুন জীবন শুরু করলেন নন্দীশ।