• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /রাজ্য়ে এবার 'নিরামিষ' মা-আহার! বৈষ্ণবদের জন্যও থাকছে স্পেশাল মেনু

রাজ্য়ে এবার 'নিরামিষ' মা-আহার! বৈষ্ণবদের জন্যও থাকছে স্পেশাল মেনু

'এখন মা আহারের সংখ্যা হয়েছে ৫০০। আরও ৫০০ মা আহার, গোটা রাজ্যে জনবসতিপূর্ণ বাসস্ট্য়ান্ড, মেডিকেল কলেজ, কোর্ট, প্রশাসনিক কার্যালয়, জেটি, বড় বাজার, জংশনে ছড়িয়ে দেওয়ার কর্মসূচি নিয়েছে'।

Written ByTanumoy Ghosal
Published: Nov 23, 2026, 19:32 IST|Updated: Nov 23, 2026, 19:48 IST
joinshare
রাজ্য়ে এবার 'নিরামিষ' মা-আহার! বৈষ্ণবদের জন্যও থাকছে স্পেশাল মেনু

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
রাম জন্মভূমি থেকে এবার ট্রেনেই জনকপুরধাম, মোদীর হাতে উদ্বোধন সূর্য কমলা এক্সপ্রেসের

রাম জন্মভূমি থেকে এবার ট্রেনেই জনকপুরধাম, মোদীর হাতে উদ্বোধন সূর্য কমলা এক্সপ্রেসের

2

মঙ্গলবার, ২৪ নভেম্বর কি ব্যাংক বন্ধ? অনলাইন পরিষেবা পাবেন? ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ব্যাংক ছুটির সম্পূর্ণ লিস্ট জেনে নিন

3

রাজ্য়ে এবার 'নিরামিষ' মা-আহার! বৈষ্ণবদের জন্যও থাকছে স্পেশাল মেনু

4

অফিসের কম্পিউটারে হোয়াটসঅ্যাপ খুলে রাখছেন? অজান্তেই আপনার অ্যাকাউন্ট থেকে মেসেজ যাচ্ছে অন্য জায়গায়,জেনে যাচ্ছে সব তথ্য-- বড় বিপদ ডেকে আনছেন না তো?

5

দুর্গাপুরে খুন বিজেপি নেতা, অভিযুক্তের অবৈধ বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যজুড়ে এবার 'নিরামিষ' মা-আহার! নিউটাউনে গৌরী মেলার মঞ্চ থেকে পঞ্চায়েত দফতরের সচিবকে মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর নির্দেশ,  'আপনি অন্তত বারাসতে এটা চালু করে দেবেন। এছাড়া নবদ্বীপ, মায়াপুর যেখানে  বৈষ্ণব সমাজ থেকে অনুরোধ আসবে। সেখানে নিরামিষ আহার মাছ-ডিম, বর্তমান ব্যবস্থা চালু রেখে অতিরিক্ত ব্যবস্থা চালু করবেন। তারজন্য অতিরিক্ত বরাদ্দ অর্থ দফতর দেবে'।

আরও পড়ুন: 'এ রাজ্যে গোমাতাকে কাটতে দেব না', ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিউটাউনে রাজ্য সরকারের উদ্যোগে গৌরী মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, 'গোটা রাজ্য়ে বিগত সরকারের সময়ে ছিল মা ক্যান্টিন, আমরা নাম দিয়েছি মা আহার। আমরা অতিরিক্ত ১৩৪ কোটি টাকা দিয়ে সপ্তাহে ২ দিন মাছের ব্যবস্থা করেছি। এখন মা আহারের সংখ্যা হয়েছে ৫০০, ১০০ স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত। আরও ৫০০ মা আহার, গোটা রাজ্যে জনবসতিপূর্ণ বাসস্ট্য়ান্ড, মেডিকেল কলেজ, কোর্ট, প্রশাসনিক কার্যালয়, জেটি, বড় বাজার, জংশনে ছড়িয়ে দেওয়ার কর্মসূচি নিয়েছে'।  জানান, 'আমাকে কয়েকদিন আগে বৈষ্ণব সমাজের মানুষেরা অনুরোধ করেছিলেন ২দিন মাছ, ডিম-ভাত তো আছেই। এগুলি চালু রেখে বৈষ্ণব সমাজের যাঁরা নিরামিষ আহার গ্রহণ করেন, তাঁদের জন্য ক্যান্টিন'। এরপরে পঞ্চায়েত সচিবকে বারাসতে বর্তমান ব্যবস্থা চালু রেখে নির্দেশ দেন তিনি।

মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, 'এই মেলা আগে সবলা মেলা নামে পরিচিত ছিল। আমরা রাষ্ট্রবাদী সরকার মন্ত্রিসভাতেই প্রস্তাব রেখেছিলাম, মুখ্যমন্ত্রী নামে মেলা করব। আমি মন্ত্রিসভার সদস্য়দের বলেছিলাম, মা দুর্গা কটি নাম রয়েছে? একাধিক মন্ত্রী দুর্গার একাধিক নাম বলতে শুরু করলেন। পরিশেষে আমরা ঠিক করলাম, গৌরী নামে আমরা মেলাকে নামকরণ করব'। তাঁর স্পষ্ট বার্তা, 'একদিকে নারী সুরক্ষা জিরো টলারেন্স, অন্যদিকে নারীশক্তি অর্থনৈতিক ক্ষমতায়ণ। দুইয়ে মেলবন্ধনে আপনাদের সরকার এগিয়ে চলেছে'।

মুখ্যমন্ত্রী বলেন, 'মেলায় ২৬০ স্টল হয়েছে। এই প্রথমবার ভারত সরকারের বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করেছে। বিশেষভাবে পশ্চিমবঙ্গের ঐতিহ্যশালী হস্তশিল্প, তাঁতবস্ত্র, নানা জেলা থেকে আগত ফুটস্টল, রাজ্যের কারুশিল্প সবমিলিয়ে এই মেলাকে প্রাণবন্ত করার চেষ্টা দফতর করেছে। আমরা এই মেলা পালন করার জন্য গোটা রাজ্যে ১০ কোটি টাকা বরাদ্দ করেছি। বড় মাপের মেলা কলকাতায় নিউটাউন আর কোচবিহারের আগামী পরশু দিন রাস মেলার শুরু হচ্ছে। প্রতিটি জেলাতেই স্বল্প আয়োজনে গৌরীমেলাকে ছড়িয়ে দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে। আগামী বছর আমরা ব্লকে ব্লকে মেলাকে প্রসারিত করার চেষ্টা করব'।

আরও পড়ুন:  'গোরু পাচারের দস্যিরানি মমতা'! টাকার ভাগ যেত নবান্নেও? প্রকাশ্যে বিস্ফোরক চিঠি..

স্বনির্ভর গোষ্ঠীকে মুখ্যমন্ত্রীর 'সুখবর', 'গত ৬ বছর ইন্টারেস্ট সাপ পেনশনে ভারত থেকে টাকা আনতে পারেনি বিগত সরকার। আমরা ৬ লক্ষ গ্রুপের জন্য আড়াইশো কোটি টাকা এনেছি। ইতিমধ্যেই আড়াই গ্রুপকে ভেরিভিকেশনের পরে প্রায় দেড়শো কোটি ট্রান্সফার করেছি। কথা দিচ্ছি, আগামী ৩১ ডিসেম্বরে ৬ লক্ষ গ্রুপের কয়েক লক্ষ মহিলা ইন্টারেস্ট সাপ পেনশন আড়াইশো কোটি টাকা পেয়ে যাবেন। ভারত সরকারের সঙ্গে যুক্ত হয়ে ৩০০ মাইক্রো প্রোজেক্ট গ্রহণ করেছি। যাতে আরও শশক্তিকরণ করতে পারেন। সংখ্য়া বাড়বে'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari