জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: 'গোরুপাচারের দস্যুরানি মমতা'। জি ২৪ ঘন্টায় বিস্ফোরক ঋতশিবিরের বিধায়ক আখরুজ্জামান। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পালটা দিতে গিয়ে প্রকাশ্যে আনলেন একটি চিঠিও।
সেই চিঠি এসেছে জি ২৪ ঘণ্টার হাতে। গোরু পাচারের অভিযোগে ২০১৫ সালের ১২ জুন রাজ্যের তত্কালীন মুখ্যমন্ত্রী মমতাকে চিঠি দিয়েছিলেন আখরুজ্জামান। তিনি তখন কংগ্রেস বিধায়ক। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়কের দাবি, 'তত্কালীন ডিজিকেও চিঠি দিয়েছিলাম। তারপরেও বিধানসভায় আমি শশরীরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি। তত্কালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের আমি বসেছিলাম এই ঘটনা জানিয়ে বলেছিলাম। বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে যখন কোনও পদক্ষেপ হল না, গোরু পাচার বেড়ে গেল, আমি বলেছিলাম, যে পরিমাণ গোরু পাচার হচ্ছে, তাতে আপনারা দামাল ভাইয়েরা, ঘাট থেকে কালীঘাট, কালীঘাট থেকে নবান্ন, টাকা পৌঁছে যায়, আপনার ওখানে হোমগার্ড থেকে ডিজিপি পর্যন্ত টাকার ভাগ যায়। যেকারণে আপনাকে চিঠি দিয়েও, দেখা করার পরেও আপনি গোরু পাচার বন্ধ করতে পারেননি। আপনার স্বার্থ রয়েছে, দলের স্বার্থ রয়েছে। পরিবারের স্বার্থ রয়েছে'।
আখরুজ্জামানের অভিযোগ, 'ভাইপো আছে, যুবরাজ, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানিকভাবে গোরু পাচার হয়েছে। গোরু পাচারের দস্যিরানি হয়ে থাকে, তত্কালীন মুখ্যমন্ত্রী এবং তাঁর ভাইপোর নেতৃত্বে গোরু পাচার হয়েছে'।
মমতাপন্থী তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ের কটাক্ষ, 'ছাব্বিশ পর্যন্ত তো জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়ে ছবি দেখিয়ে। আজকে একথা বলছেন! ২০১৫-র চিঠি ২০২৬-এ দেখাচ্ছেন'! তাঁর পালটা দাবি, আপনি ধরা পড়ে গিয়েছে, অভিযোগ আপনার বিরুদ্ধে এসেছে, এবার অভিযোগটা অন্য লোকের ঘাড়ে চাপাতে চেষ্টা করছেন! আপনি বলে দিলেই তো হবে না। সারা ভারতবর্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করে। আপনি কোথাকার কে!আখরুজ্জামান, আপনি আবার এধরণের কথা বলছেন। মনে হয় বিজেপির থেকে কোনও সাহায্য পাওয়ার জন্য় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন'।
রাজ্যে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিত্ সরকারের প্রতিক্রিয়া, '১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের জনতা একটা স্লোগান দিত, সব চোরেদের পাঠশালা কালীঘাটে টালির তালা, এই তৃণমূল আর না। তো সব চোরেদের পাঠশালা কোথায় সবাই জানে, মানুষ জানে। আখরুজ্জামানবাবু কী বললে, বৈশ্বানরবাবু কী উত্তর দিলেন, কল্যাণবাবু কী টিপ্পনি কাটলেন, তাতে কিছু এসে যায় না। আমরা চাই দোষীদের বিচার হোক'।
এর আগে,' আখরুজ্জামান গোরু পাচার যুক্ত থাকার অভিয়োগ করেছিলেন মমতা তৃণমূলের সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্য়ায়। বলেছিলেন, আখরুজ্জামান নিজে গোরু পাচারের সঙ্গে পরোক্ষভাবে জড়িত ছিল, অভিযোগ। সেই সময়ে কংগ্রেসের বিধায়ক ছিল। রঘুনাথগঞ্জে আখরুজ্জামানে সহযোগিতায় ব্যবসা ও বাংলাদেশ গোরু পাচার হয়েছে, অভিযোগ আছে। কোটি কোটি আত্মসাতের অভিযোগ আছে। ওই এলাকার লোকেরা বলছে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)