• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /'এ রাজ্যে গোমাতাকে কাটতে দেব না', ঘোষণা মুখ্যমন্ত্রীর

'এ রাজ্যে গোমাতাকে কাটতে দেব না', ঘোষণা মুখ্যমন্ত্রীর

'আইন দেখছি আমি, বিলও আনব। এসব চলবে না। গোমাতা উপর হাত দেওয়া চলবে না'।

Written ByTanumoy Ghosal
Published: Nov 23, 2026, 16:22 IST|Updated: Nov 23, 2026, 16:40 IST
joinshare
'এ রাজ্যে গোমাতাকে কাটতে দেব না', ঘোষণা মুখ্যমন্ত্রীর

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
শুধু নামেই চন্দ্রমুখী নয়, হাতে এবার একেবারে চাঁদেরই আলু; ভাতের পাতে বিপ্লব, অবিশ্বাস্য সাফল্য বিজ্ঞানীদের

শুধু নামেই চন্দ্রমুখী নয়, হাতে এবার একেবারে চাঁদেরই আলু; ভাতের পাতে বিপ্লব, অবিশ্বাস্য সাফল্য বিজ্ঞানীদের

2

পরীক্ষায় বেনজির টোকাটুকি: প্রাণ ও মান বাঁচাতে পদত্যাগ করতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী, তুলকালাম

3

'এ রাজ্যে গোমাতাকে কাটতে দেব না', ঘোষণা মুখ্যমন্ত্রীর

4

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন! নাহিদ ইসলামের বাড়িতে আগুন, গাজীপুর-আশুলিয়ায় শ্রমিক সংঘর্ষে উত্তাল বাংলাদেশ

5

জনপ্রিয় ইউটিউবারের নাম ভাঁড়িয়ে ভয়ংকর ফাঁদ! ১১ মাসের ক্যানসার আক্রান্ত শিশুর চিকিৎসার জমানো টাকা হাতাল প্রতারকরা

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদলের বাংলায় নিষিদ্ধ গোহত্যা! নবান্নে রাজ্য় মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা, 'পরিষ্কার কথা শুনে রাখুন, 'এ রাজ্যে গোমাতাকে কাটতে দেব না।  ঘুরিয়ে ফিরিয়ে শুনতে চাইছেন তো!আমি সোজা বলে দিলাম। আইন দেখছি আমি, বিলও আনব। এসব চলবে না। গোমাতা উপর হাত দেওয়া চলবে না'।

আরও পড়ুন: SIR এ ভোটার তালিকা থেকে নাম বাদ? আর চিন্তা নেই, সুপ্রিম কোর্টের বিরাট পদক্ষেপ-- পুরভোটের আগেই কী ভাবে ফিরবে ভোটাধিকার?

মুখ্যমন্ত্রী বলেন,  'আমাদের মনোভাব খুব কঠোর। এখন তো আইনও আছে।  হাইকোর্টের পর্যবেক্ষণ আছে। এরসঙ্গে বলে দিচ্ছি, এসব করতে দেব না।  অনেকে লুকিয়ে-চুরিয়ে করছে,  ডিটেলস পাঠাবেন, বন্ধ করে দেব। দ্রুত অ্যাকশন হবে'। তাহলে কি বন্ধ হয়ে যাবেস্লটার হাউস? স্পষ্ট জবাব, '১৯৫০ সালে গবাদি পশু আইনে যা আছে, তাই হবে। স্লটার হাউস আর গো মাতার উপরে হাত তোলা, দুটো এক জিনিস নয়।  স্লটার হাউসে অনুমতি থাকলে করতে পারেন। ১৯৫০ সালে গবাদি পশু আইনে  পরিষ্কার লেখা আছে, কী করা যাবে, কী করা যাবে না। আমি যা বলছি, সেটা কোনও বেআইনি কথা নয়।  আইনি কথা বলছি'।

 ১৯৫০ সালের আইন অনুযায়ী, শুধুমাত্র বয়স্ক ও কর্মক্ষমতা হারানো গবাদি পশুর ক্ষেত্রে নির্দিষ্ট শংসাপত্র ও অনুমতি নিয়ে স্লটার করা যাবে। বিশেষ উৎসব বা পরবের সময়ও এই নিয়মে কোনও ছাড় থাকবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্য়মন্ত্রী জানান, 'আজ পশ্চিমবঙ্গ প্রাণীসম্পদ বিকাশ দফতর থেকে গোকূল মিশন চালু করা হল। গোশালাগুলির ক্ষেত্রে ১ লক্ষ টাকা সহযোগিতা করা হবে। গোরু কেনার প্রকল্পও নেওয়া হয়েছে। গোকুল ও গোশালা থেকে করা হয়েছে। আমরা এখন বষস্ক গোরুদের জন্য তাদের লালন-পালন, চিকিত্‍সার জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত বছর দেব'।

আরও পড়ুন:  ৭০ বছরের অমীমাংসিত অঙ্ক সল্ভ করে টাইমের সেরা ১০০-র তালিকায় কলকাতার ছাত্রী; কে এই নীনা? 

এর আগে, রাজ্যে পালাবদলের পর  ১৯৫০ সালে গবাদি পশু আইন মেনে বেশ  কয়েকটি নিয়ম চালু করে বিজেপি সরকার। যেমন, প্রশাসনের অনুমোদন ছাড়া গবাদি পশু হত্যা করা যাবে না। ১৪ বছর বয়স হয়নি, এমন গবাদি পশুকে জবাই করা যাবে না। মাংস কাটার ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ কিংবা পশ্চিমবঙ্গের প্রাণিসম্পদ দফতরের লিখিত অনুমতি প্রয়োজন। হাইকোর্টে মামলা হয়। আদালত জানিয়ে দেয়,  ১৩ মে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তা বহাল থাকবে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari