• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দুনিয়া
  • /গোপালগঞ্জে বিজিবি মোতায়েন! নাহিদ ইসলামের বাড়িতে আগুন, গাজীপুর-আশুলিয়ায় শ্রমিক সংঘর্ষে উত্তাল বাংলাদেশ

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন! নাহিদ ইসলামের বাড়িতে আগুন, গাজীপুর-আশুলিয়ায় শ্রমিক সংঘর্ষে উত্তাল বাংলাদেশ

উত্তাল বাংলাদেশ! গোপালগঞ্জে বিজিবি মোতায়েন ও জমায়েতের তৎপরতার মাঝেই এনসিপি নেতা নাহিদ ইসলামের বাড়িতে আগুন! ‘জুলাই সনদের’ দাবি না মানলে ঐক্য নয়— কড়া বার্তা নাহিদের। অন্যদিকে গাজীপুর ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে গুলি-বোমাবাজির অভিযোগে ছড়িয়েছে তীব্র আতঙ্ক।

Written BySoumita Mukherjee
Published: Nov 23, 2026, 16:16 IST|Updated: Nov 23, 2026, 16:31 IST
joinshare
গোপালগঞ্জে বিজিবি মোতায়েন! নাহিদ ইসলামের বাড়িতে আগুন, গাজীপুর-আশুলিয়ায় শ্রমিক সংঘর্ষে উত্তাল বাংলাদেশ

About the Author

Soumita Mukherjee

Soumita Mukherjee

ইংরেজি সাহিত্যে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। ২০১২ সালে টেলিভিশনে হাতেখড়ি, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ২০২১ থেকে ডিজিটালের দুনিয়ায় প্রবেশ। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, দেড় দশকের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন। তারকাদের প্রশ্ন করাতেই বেশি সাবলীল। তবে শুধু গ্ল্যামার জগতেই আটকে নেই। ভোট কভারেজ থেকে শুরু করে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট কোঅর্ডিনেশন থেকে টিম ম্যানেজমেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
শুধু নামেই চন্দ্রমুখী নয়, হাতে এবার একেবারে চাঁদেরই আলু; ভাতের পাতে বিপ্লব, অবিশ্বাস্য সাফল্য বিজ্ঞানীদের

শুধু নামেই চন্দ্রমুখী নয়, হাতে এবার একেবারে চাঁদেরই আলু; ভাতের পাতে বিপ্লব, অবিশ্বাস্য সাফল্য বিজ্ঞানীদের

2

পরীক্ষায় বেনজির টোকাটুকি: প্রাণ ও মান বাঁচাতে পদত্যাগ করতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী, তুলকালাম

3

'এ রাজ্যে গোমাতাকে কাটতে দেব না', ঘোষণা মুখ্যমন্ত্রীর

4

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন! নাহিদ ইসলামের বাড়িতে আগুন, গাজীপুর-আশুলিয়ায় শ্রমিক সংঘর্ষে উত্তাল বাংলাদেশ

5

জনপ্রিয় ইউটিউবারের নাম ভাঁড়িয়ে ভয়ংকর ফাঁদ! ১১ মাসের ক্যানসার আক্রান্ত শিশুর চিকিৎসার জমানো টাকা হাতাল প্রতারকরা

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

মৌমিতা চক্রবর্তী: বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতিতে ফের চরম অস্থিরতা দেখা দিয়েছে। একদিকে গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েন এবং এলাকায় মাইকিংয়ের মাধ্যমে জমায়েত বাড়ানোর খবর সামনে এসেছে, অন্যদিকে এনসিপি নেতা নাহিদ ইসলামের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এর পাশাপাশি গাজীপুর ও আশুলিয়ার মতো শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলন ঘিরে সংঘর্ষ, গুলি ও বোমাবাজির ঘটনায় পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছে। 

আরও পড়ুন- বাংলাদেশের পোশাক শিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন! মুখ ফেরাচ্ছেন বিদেশি ক্রেতারা?

সূত্রের খবর অনুযায়ী, গোপালগঞ্জে বড় ধরনের ঝামেলা ও অশান্তির আশঙ্কার মাঝেই বিজিবি প্রবেশ করছে এবং স্থানীয়ভাবে মাইকিং করে জমায়েত বাড়ানো হচ্ছে। এমন পরিস্থিতির মাঝেই এনসিপি নেতা নাহিদ ইসলামের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নাহিদ ইসলাম। তারেক রহমান ও রাজনৈতিক ঐক্যের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখন বিপদে পড়ে কেবল ঐক্য চাইলেই হবে না, বরং তাঁদের ‘জুলাই সনদের’ দাবি পূরণ করতে হবে।

অন্যদিকে, রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই আওয়ামী লীগকে প্রতিরোধের যুক্তিতে ‘ঐকমত্য’ সরকারে যোগ দিতে জামায়াত জোট দরকষাকষি করছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। ওই সূত্রগুলির খবর অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রকসহ মন্ত্রী ও উপদেষ্টার মোট ১০টি পদ দাবি করেছে জামায়াত। যদিও এই দরকষাকষি ও রাজনৈতিক সমীকরণ নিয়ে নানা মহলে তীব্র আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

এই পরিস্থিতির মাঝেই সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি পোস্টে আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপি ও জামাতের ইতিহাস ও অবস্থান নিয়ে তীব্র কটাক্ষ করা হয়েছে। ওই পোস্টে দাবি করা হয়েছে, সংসদে যতবার বিএনপি ও জামাত বসেছে, ততবারই একাত্তরের চেতনা ও ইতিহাস পরাজিত হয়েছে। পোস্টটিতে আরও বলা হয়েছে যে, সংসদের এক পাশে বিএনপি এবং অন্য পাশে জামাত থাকলেও সংবিধান, ভাগ-বাটোয়ারা ও বিদেশিদের কাছে স্বার্থ বিক্রি নিয়েই দুই পক্ষের তর্ক সীমাবদ্ধ থাকে; কিন্তু একাত্তরের দায় ও হিসাব নিয়ে তারা নীরব থাকে। জামাতের মুক্তিযুদ্ধের বিরোধিতা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শীর্ষ নেতাদের দণ্ড, নিজামী ও মুজাহিদের ফাঁসি এবং ২০১৩ সালে হাইকোর্টে দলীয় নিবন্ধন বাতিলের প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলা হয়েছে যে, স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়ানো দল কোন মুখে রাষ্ট্র মেরামতের দায়িত্ব নিতে চায়। একইসঙ্গে জিয়াউর রহমানের আমল থেকে শুরু করে ১৯৯১ ও ২০০১ সালে বিএনপির সঙ্গে জামাতের রাজনৈতিক বোঝাপড়া এবং সালাউদ্দীন কাদের চৌধুরীর ফাঁসির প্রসঙ্গ তুলে ধরে বলা হয়েছে, ক্ষমতার অঙ্কে বিএনপি বারবার মুক্তিযুদ্ধের বিপরীত শক্তিকে পাশে বসিয়েছে, যার ফলে জামায়াত মূলধারার রাজনীতিতে জায়গা করে নিয়েছে।

আরও পড়ুন- টিকার অভাবে ভয়াবহ পরিস্থিতি! বাংলাদেশে হামের বলি ১৩৫২, মৃতদের অধিকাংশই শিশু

এদিকে, রাজনৈতিক সংঘাতের পাশাপাশি বাংলাদেশের শ্রম পরিস্থিতিও মারাত্মক আকার ধারণ করেছে। গাজীপুরে শ্রমিক ও পুলিশের মধ্যে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে এবং সেখানে বোমাবাজির ঘটনাও ঘটেছে। একইভাবে আশুলিয়াতেও শ্রমিক আন্দোলনের জেরে গুলি ও বোমা পড়ার মতো উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। শিল্পাঞ্চলের এই অশান্তি ও সংঘর্ষে সাধারণ শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সব মিলিয়ে, গোপালগঞ্জে বিজিবি মোতায়েন ও জমায়েতের তৎপরতা, নাহিদ ইসলামের বাড়িতে আগুন, রাজনৈতিক জোটের দরকষাকষি এবং গাজীপুর-আশুলিয়ায় শ্রমিক অস্থিরতা— সবকিছু মিলিয়ে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর ও উদ্বেগজনক হয়ে উঠেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Bangladesh