• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /জনপ্রিয় ইউটিউবারের নাম ভাঁড়িয়ে ভয়ংকর ফাঁদ! ১১ মাসের ক্যানসার আক্রান্ত শিশুর চিকিৎসার জমানো টাকা হাতাল প্রতারকরা

জনপ্রিয় ইউটিউবারের নাম ভাঁড়িয়ে ভয়ংকর ফাঁদ! ১১ মাসের ক্যানসার আক্রান্ত শিশুর চিকিৎসার জমানো টাকা হাতাল প্রতারকরা

Purba Bardhaman: পূর্ব বর্ধমানের আউশগ্রামে এক রাজমিস্ত্রির ১১ মাস বয়সী ক্যানসার আক্রান্ত। শিশুর চিকিৎসার জন্য জমানো সমস্ত টাকা হাতিয়ে নিয়েছে সাইবার প্রতারকরা। সোশ্যাল মিডিয়ায় আবেদনের পর সাধারণ মানুষের দানে গুগল পে অ্যাকাউন্টে কয়েক হাজার টাকা জমা হয়েছিল। শনিবার এক জনপ্রিয় ইউটিউবারের নাম ভাঁড়িয়ে সাহায্য দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারকরা ফোনের মাধ্যমে অ্যাকাউন্টের গোপন তথ্য জেনে সব টাকা তুলে নেয়।

Edited BySoumita Khan
Published: Nov 23, 2026, 16:09 IST|Updated: Nov 23, 2026, 16:16 IST
joinshare
জনপ্রিয় ইউটিউবারের নাম ভাঁড়িয়ে ভয়ংকর ফাঁদ! ১১ মাসের ক্যানসার আক্রান্ত শিশুর চিকিৎসার জমানো টাকা হাতাল প্রতারকরা

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
শুধু নামেই চন্দ্রমুখী নয়, হাতে এবার একেবারে চাঁদেরই আলু; ভাতের পাতে বিপ্লব, অবিশ্বাস্য সাফল্য বিজ্ঞানীদের

শুধু নামেই চন্দ্রমুখী নয়, হাতে এবার একেবারে চাঁদেরই আলু; ভাতের পাতে বিপ্লব, অবিশ্বাস্য সাফল্য বিজ্ঞানীদের

2

পরীক্ষায় বেনজির টোকাটুকি: প্রাণ ও মান বাঁচাতে পদত্যাগ করতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী, তুলকালাম

3

'এ রাজ্যে গোমাতাকে কাটতে দেব না', ঘোষণা মুখ্যমন্ত্রীর

4

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন! নাহিদ ইসলামের বাড়িতে আগুন, গাজীপুর-আশুলিয়ায় শ্রমিক সংঘর্ষে উত্তাল বাংলাদেশ

5

জনপ্রিয় ইউটিউবারের নাম ভাঁড়িয়ে ভয়ংকর ফাঁদ! ১১ মাসের ক্যানসার আক্রান্ত শিশুর চিকিৎসার জমানো টাকা হাতাল প্রতারকরা

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অরূপ লাহা: শিশুর ক্যানসার চিকিৎসার জমানো টাকাও হাতাল সাইবার প্রতারকরা, সর্বস্বান্ত রাজমিস্ত্রীর পরিবার। মাত্র ১১ মাস বয়স। মারণরোগ ক্যানসারে আক্রান্ত একরত্তি শিশুর চিকিৎসার জন্য দিনরাত এক করে লড়াই চালাচ্ছেন বাবা-মা। সন্তানের প্রাণ বাঁচাতে সাধারণ মানুষের কাছে হাত পেতে তিল তিল করে কিছু টাকা জোগাড় করেছিলেন তাঁরা। কিন্তু সেই শেষ সম্বলটুকুও রেহাই পেল না সাইবার প্রতারকদের হাত থেকে। চিকিৎসার জন্য সংগৃহীত সমস্ত টাকা প্রতারণা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। ঘটনায় কার্যত দিশেহারা পূর্ব বর্ধমানের আউশগ্রামের রাজমিস্ত্রি বাবা  রিকু মেটের পরিবার।

জানা গিয়েছে, মাত্র ১১ মাস বয়সেই ক্যানসারে আক্রান্ত হয়েছে রিকু। গত কয়েক মাস ধরে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ, শিশুটিকে বাঁচাতে দ্রুত বোনম্যারো প্রতিস্থাপন করতে হবে। কিন্তু এই চিকিৎসার বিপুল খরচ বহন করার সামর্থ্য নেই পেশায় রাজমিস্ত্রি রিকুর বাবার। দিনমজুরি করে সংসার চালানো পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা কার্যত অসম্ভব হয়ে পড়েছিল।

আরও পড়ুন: যত খুশি ফ্রি টিকিট আর নয়! সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রা নিয় বড় সিদ্ধান্ত সরকারের

শিশুটির অসহায় অবস্থার কথা জানতে পেরে সম্প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন এলাকার এক যুবক। রিকুর অসুস্থতার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে  একটি আবেদনমূলক ভিডিয়ো পোস্ট করেন তিনি। সেখানে শিশুটির চিকিৎসার জন্য সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়। অনুদান পাঠানোর সুবিধার্থে দেওয়া হয়েছিল রিকুর বাবার গুগল পে-র কিউআর কোডও। সেই আবেদন দেখে বহু সহৃদয় মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন। ধীরে ধীরে অ্যাকাউন্টে জমা হয় কয়েক হাজার টাকা। সন্তানের চিকিৎসার জন্য সেটুকুই ছিল পরিবারের বড় ভরসা।

অভিযোগ, শনিবার সকালে সেই টাকার উপরেই নজর পড়ে সাইবার প্রতারকদের। জনপ্রিয় ইউটিউবার হোসেন মনসুরির নাম ভাঁড়িয়ে রিকুর বাবাকে ফোন করে প্রতারকরা। শিশুটির চিকিৎসার জন্য মোটা অঙ্কের আর্থিক সাহায্য দেওয়ার আশ্বাস দিয়ে তাঁকে ফাঁদে ফেলা হয়। এরপর কৌশলে অ্যাকাউন্ট সংক্রান্ত গোপন তথ্য হাতিয়ে নেয় তারা। কিছু বুঝে ওঠার আগেই অ্যাকাউন্টে চিকিৎসার জন্য জমানো সমস্ত টাকা উধাও হয়ে যায়।

আরও পড়ুন: শীতের আমেজ শুরু হতে না হতেই অশনি সংকেত! ফের দানা বাঁধছে জোড়া ঘূর্ণিঝড়, কবে আছড়ে পড়বে বাংলায়?

ঘটনার কথা বুঝতে পেরে মাথায় আকাশ ভেঙে পড়ে রিকুর বাবা-মায়ের। সন্তানের চিকিৎসার জন্য মানুষের সাহায্যে জমানো শেষ সম্বলটুকুও হারিয়ে কার্যত অসহায় হয়ে পড়েছেন তাঁরা। শনিবারই ঘটনার বিবরণ জানিয়ে আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস।

একদিকে সন্তানের মারণরোগের সঙ্গে লড়াই, অন্যদিকে চিকিৎসার জন্য সংগৃহীত অর্থ প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া দুই বিপর্যয়ে দিশেহারা পরিবারটি। অসহায় শিশুটির চিকিৎসার স্বার্থে দ্রুত প্রতারকদের চিহ্নিত করে গ্রেফতার এবং খোয়া যাওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime News