• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /রাম জন্মভূমি থেকে এবার ট্রেনেই জনকপুরধাম, মোদীর হাতে উদ্বোধন সূর্য কমলা এক্সপ্রেসের

রাম জন্মভূমি থেকে এবার ট্রেনেই জনকপুরধাম, মোদীর হাতে উদ্বোধন সূর্য কমলা এক্সপ্রেসের

সোমবার সূর্য কমলা এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলে যাত্রী পরিবহন শুরু হবে ২৮ নভেম্বর

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 23, 2026, 20:18 IST|Updated: Nov 23, 2026, 20:30 IST
joinshare
রাম জন্মভূমি থেকে এবার ট্রেনেই জনকপুরধাম, মোদীর হাতে উদ্বোধন সূর্য কমলা এক্সপ্রেসের
Image Credit: ভারত-নেপাল ট্রেন

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
রাম জন্মভূমি থেকে এবার ট্রেনেই জনকপুরধাম, মোদীর হাতে উদ্বোধন সূর্য কমলা এক্সপ্রেসের

রাম জন্মভূমি থেকে এবার ট্রেনেই জনকপুরধাম, মোদীর হাতে উদ্বোধন সূর্য কমলা এক্সপ্রেসের

2

মঙ্গলবার, ২৪ নভেম্বর কি ব্যাংক বন্ধ? অনলাইন পরিষেবা পাবেন? ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ব্যাংক ছুটির সম্পূর্ণ লিস্ট জেনে নিন

3

রাজ্য়ে এবার 'নিরামিষ' মা-আহার! বৈষ্ণবদের জন্যও থাকছে স্পেশাল মেনু

4

অফিসের কম্পিউটারে হোয়াটসঅ্যাপ খুলে রাখছেন? অজান্তেই আপনার অ্যাকাউন্ট থেকে মেসেজ যাচ্ছে অন্য জায়গায়,জেনে যাচ্ছে সব তথ্য-- বড় বিপদ ডেকে আনছেন না তো?

5

দুর্গাপুরে খুন বিজেপি নেতা, অভিযুক্তের অবৈধ বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অযোধ্যা থেকে ট্রেনে চেপে নেপালের জনকপুর। ভারত-নেপাল ট্রেনের উদ্বোধন করলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে মাত্র ১৯ ঘণ্টায় 'সূর্য কমলা' এক্সপ্রেসে চড়ে পৌঁছে যাওয়া যাবে জনকপুর ধামে। মোট দূরত্ব ৬০৪ কিলোমিটার।

ক্ষমতায় আসার পর এই প্রথম ভারত সফরে এলেন  নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। আর এই সফরেই নেপালকে ১৫ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা দিচ্ছে ভারত। পাশাপাশি উদ্বোধন করা হল ভারত-নেপাল ট্রেন লাইনের। সোমবার সূর্য কমলা এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলে যাত্রী পরিবহন শুরু হবে ২৮ নভেম্বর। সপ্তাহে একবার দুই দিক থেকে ওই ট্রেন চলবে।

আরও পড়ুন-উত্তরপ্রদেশ ভোটের আগেই বড় খবর: অখিলেশ-রাহুল দ্বন্দ্বেই কি ডুবে যাচ্ছে ইন্ডিয়া জোট? দিল্লিতে বৈঠক শেষে বড় ইঙ্গিত

অযোধ্যা-জনকপুর ধাম

ট্রেন নম্বর-15596

ছাড়বে-প্রতি সোমবার

অযোধ্যা ক্যান্টনমেন্টে ছাড়ার সময়- প্রতি সোমবার বিকেল ৫.৫০

জনকপুর ধামে পৌঁছবে-মঙ্গলবার বেলা ১২টা ৪০ মিনিটে(নেপালের সময়)

জনকপুর ধাম-অযোধ্যা

ট্রেন নম্বর-15595

জনকপুর থাম থেকে ছাড়বে বেলা ১টা ১০ মিনিটে(নেপালের সময়)

অযোধ্যা ধামে পৌঁছবে সকাল ৮টা ১০ মিনিটে

ট্রেনটি থামবে মোট ১০টি স্টেশনে। এগুলি হল-অযোধ্যা ধাম, মানকাপুর, বস্তি, গোরক্ষপুর, নারকাটিগঞ্জ, রক্সৌল, সীতামারি, শিসহো, মধুবনি, জয়নগর ও জনকপুর ধাম।

 

PM Modi, Nepal PM Balendra Shah jointly flag off Saryu-Kamala Express connecting Ayodhya with Janakpur Dham Read @ANI Story | https://t.co/07stwOdcYT #PMModi #BalendraShah #SaryuKamalaExpress https://t.co/QJtkvC6OhV

— ANI Digital (@ani_digital) November 23, 2026

 নেপালের তরাই সমভূমির মধেশ প্রদেশে জনকপুর হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র। প্রাচীন মিথিলা রাজ্যের সঙ্গে এই শহরের ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। মনে করা হয় ওই রাজ্যের রাজা ছিলেন সীতার পিতা জনক। পিতার নামানুসারে সীতা 'জানকী' নামেও পরিচিত। এই শহরেই রয়েছে জানকী মন্দির। নেপাল পর্যটন পর্ষদের তথ্য অনুযায়ী, ১৮৭৪ সালে নির্মিত তিনতলা এই স্থাপত্যটি মুঘল এবং স্থানীয় নির্মাণশৈলীর এক অনন্য সংমিশ্রণ। এটি নেপালের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক নিদর্শন।

 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Indian Railways