SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

যদি ক্ষমতা থাকে...', পুরভোটে মমতাকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

West Bengal Municipal Elections: 'মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারবে কিনা, তাতে ওর(মুখ্যমন্ত্রী) কী আছে'!,পালটা মমতা তৃণমূলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের।

Written By Tanumoy Ghosal
Published: Nov 02, 2026, 08:21 PM IST | Updated: Nov 02, 2026, 08:30 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোর মিটতেই এবার রাজ্যে পুরভোটে তোড়জোড়। ভোট হবে কলকাতা ও হাওড়া পুরসভায়। 'আগে নিজের ওয়ার্ডে জিতে দেখান, তারপর দিল্লি যাবেন', মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: 'দিমাগি নকশাল-জামাতিদের উপড়ে ফেলুন', বিজেপির মহামিছিল থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী বলেন, 'পার্টির নামও নেই, ঝান্ডাও নেই। ওর(মমতা বন্দ্যোপাধ্যায়) যদি ক্ষমতা থাকে, নিজের ওয়ার্ডে এবারে নতুন প্রতীক হয়েছে যে, তাকে জিতিয়ে দিল্লি যাক। পুরনো ৭৩ নম্বর যেখানে আমি চার হাজার লিড পেয়েছি। নিজের ওয়ার্ড জিতিয়ে তারপর ভাষণ মারবে'। বস্তুত, আজ সোমবার বিজেপি মহামিছিলেও মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন, 'ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পর, ফলতা একটা ভোট হল, ১ লক্ষ ১ হাজার ভোটে পদ্ম ফুটেছে। ২ উপনির্বাচন হল, ১টায় ১ লক্ষ ২২ হাজার ভোটে পদ্ম ফুটেছে, রেজিনগর ৭৫ হাজার ভোটে পদ্ম ফুটেছে। বিজেপিই বিজেপি! আগামীদিনে কলকাতা ও হাওড়ায় পুরভোটে সাফ করে উপযুক্ত জবাব দিয়ে দেব'।

কলকাতা পুরসভায় এখন প্রশাসক। হাওড়া পুরসভায় তো দীর্ঘদিন ভোটই হয়নি। নভেম্বরেই দুই পুরসভায় ভোট নির্ঘণ্ট ঘোষণা হতে যেতে পারে বলে খবর। মমতা তৃণমূলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন,  'মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারবে কিনা, তাতে ওর(মুখ্যমন্ত্রী) কী আছে! কোথা মিটিং করবে না করবে! যদি ইলেকশন ওকে হয়, ইলেকশন কমিশন তাহলে বলুক যেভাবে ভোট চুরি হয়েছে, যেভাবে বিভিন্নভাবে ভোট লুঠ হয়েছে, যেভাবে SIR-র মাধ্যমে ভোট চুরি হয়েছে সেখানে কোনওটাই হবে না, সবকিছুই বন্ধ থাকবে।  মানুষ যদি নিজের অধিকারে ভোট দিতে পারে, তাহলে কোথায় দাঁড়াবে, কোথায় জিতবে'।

আরও পড়ুন:  'অনুপ্রবেশকারীদের ভরসায় আপনি ভোটে জিততে চান?' ধর্মতলায় সভা থেকে কাকে নিশানা বিজেপির সর্বভারতীয় সভাপতির

SIR ইস্যুতে দিল্লিতে জোট বাঁধছে বিরোধীরা। গতকাল রবিবার জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিয়েছিলেন মমতাও। তিনি বলেন, , 'বাংলা SIR-র শিকার বাংলা। ওরা বাংলা লুট করেছে, আমরা লুট করব না, লড়াই করব। ভ্যানিশ কুমার শুধু ভোট ভ্যানিশ করেননি, কাউন্টিং লুট করেছে। আমরা রাজনৈতিকভাবে জবাব দেব। বার্তা খুব পরিষ্কার, পহলে ভ্যানিশ হটাও। উসকে বাদ দুসরি কাহানি। বিজেপিকে সাথ, সবকা সত্যানাশ। পুলিশ ওদের কমরেড। বিজেপি যাবে, যাবে, যাবে। আমাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES