• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /প্রিজন ভ্যানে মা কালী! থানায় থানায় পুজো করে পুলিসকে 'প্রায়শ্চিত্ত' করার বার্তা মন্ত্রীর

প্রিজন ভ্যানে মা কালী! থানায় থানায় পুজো করে পুলিসকে 'প্রায়শ্চিত্ত' করার বার্তা মন্ত্রীর

Jagannath Chattopadhyay: আমি ঈশ্বরবিশ্বাসী ছেলে, আমি কি থানায় আজান দেওয়ার কথা বলব? ঙ্গত কারণেই থানায় কালীপুজো করার কথা বলেছি, বেশ করেছি'।

Written ByTanumoy Ghosal
Published: Nov 02, 2026, 10:26 PM IST|Updated: Nov 02, 2026, 10:33 PM IST
joinshare
প্রিজন ভ্যানে মা কালী! থানায় থানায় পুজো করে পুলিসকে 'প্রায়শ্চিত্ত' করার বার্তা মন্ত্রীর

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
প্রিজন ভ্যানে মা কালী! থানায় থানায় পুজো করে পুলিসকে 'প্রায়শ্চিত্ত' করার বার্তা মন্ত্রীর

প্রিজন ভ্যানে মা কালী! থানায় থানায় পুজো করে পুলিসকে 'প্রায়শ্চিত্ত' করার বার্তা মন্ত্রীর

2

সঞ্চয়ে মুদ্রাস্ফীতির কোপ! শেয়ার বাজার ও ক্যাশে কতটা ব্যালেন্স রাখবেন? জেনে নিন সেরা অ্যাসেট অ্যালোকেশন

3

ছেলের পা ধরে মন্দিরের সামনে ৩ বার আছাড় মারল বাবা, নিথর দেহের পাশেই ঘুমিয়ে পড়ল পাষণ্ড

4

WATCH: রঞ্জির এক ইনিংসে ৯ উইকেট তুলে রেকর্ড! কাব্য মারানের হয়ে IPL মাতিয়েছেন, এবার ইতিহাস চব্বিশের তারকার

5

যদি ক্ষমতা থাকে...', পুরভোটে মমতাকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদলের বাংলায় এবার থানায় থানায় কালীপুজো? 'আমি ঈশ্বরবিশ্বাসী ছেলে, আমি কি থানায় আজান দেওয়ার কথা বলব'? সোজাসাপ্টা রাজ্য়ের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। বললেন, 'মা কালীকে দক্ষিণ ২৪ পরগনার পুলিস প্রিজন ভ্য়ানে তুলেছে! এটা তার পরের বছরের কালীপুজো! সনাতন বাঙালি প্রতিষ্ঠা করে দিয়েছে সনাতনের সরকার। এবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ পুলিসকে  প্রায়শ্চিত্ত তো করতে হবে। যে মা কালীকে তারা গত বছর কালীপুজোর পরে প্রিজন ভ্য়ানে তুলেছিল। সেই কালী মাকে থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে'।

আরও পড়ুন:  ৮ থেকে ১১ নভেম্বর স্তব্ধ হতে পারে কলকাতার একাধিক রাস্তা! কালীপুজোয় শহরজুড়ে ট্রাফিকের কড়া কড়াকড়ি

জগন্নাথের 'কালীকথা'

উচ্চশিক্ষামন্ত্রীর বক্তব্য, 'সঙ্গত কারণেই থানায় কালীপুজো করার কথা বলেছি, বেশ করেছি। সংবিধানে ফাইভ সিডিউলে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ কী নিয়েছিলাম? আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি, বিধি দ্বারা স্থপিত ভারতের সংবিধানের প্রতি আস্থা ও আনুগত্য প্রকাশ করিব। সংবিধানে আস্থা ও আনুগত্য় কার উপরে ভরসা করে দিলাম! ঈশ্বরের উপরে তো। আজন্মকাল থেকে পশ্চিমবঙ্গের থানায় থানায় কালিপুজো হয়ে আসছে'। তাঁর দাবি, 'থানায় এমনিতেই কালীপুজো হয়। বুদ্ধদেব ভট্টাচার্য বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছিলেন। সেই কালী মাকে থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে'।

দিলীপের মত 

থানায় কালীপুজোর প্রস্তাবকে সমর্থন করেছেন রাজ্যের আরেক মন্ত্রী দিলীপ ঘোষও। তিনি বলেন, 'বহু থানায় কালীপুজো হয়। শক্তির প্রতীক মা কালী, তার আর্শীবাদও চাই। খালি থানাতেই নয়, বহু সেনা ব্যারাকেও মা কালীর মন্দির আছে, পুজোও হয়। শক্তি আরাধনা করা উচিত। পুলিস একটু নির্বল হয়ে গিয়েছে'।

আরও পড়ুন:  অপরাধের মালদা! জমি বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষে খুন, দিনেদুপুরে আক্রান্ত ব্যবসায়ী-চুরি, জোর চাঞ্চল্য-হইচই

কী প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে?

সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, 'পাড়ার মনসা পুজোর কমিটির প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা যাদের নেই, তাদের হাতে যদি রাজ্যের প্রশাসনিক শাসনভার যায়, তাহলে যা হওয়ার, তাই হচ্ছে'। বলেন, 'এই সরকারের সবচেয়ে বড় কাজ তো আইনশৃঙ্খলা দেখা, সংবিধানের শাসন আছে কিনা, আইনের শাসন আছে কিনা, তা দেখে। তা না দেখে আইনের শাসনকে এনকাউন্টারের শাসনে পরিণত করতে চাইছেন। কোথায় কী পুজো হবে, ঠাকুরের মূর্তি বসিয়ে রাখা হবে।  সেখানে চোরও নমস্কার করে ঢুকবে, পুলিসও নমস্কার করে ঢুকবে! চোর-ঘুষখোরটা যখন সরকার চালায়, এটাই হয়'।

মমতা তৃণমূলের মুখপাত্র  মৃত্যুঞ্জয় পাল বলেন,  'থানায় কী শুধু হিন্দু ধর্মে লোকেরা থাকে! আমি অন্য় ধর্মের কথা ছেড়ে দিলাম, মুসলিম, খ্রীষ্ঠান. শিখ, থানায় তো শুধু কালীসাধক নেই, বৈষ্ণবও থাকতে পারে। থানাটাকে থানার তো চালাবেন! থানায় কালীপুজো করবেন! করবেন, করবেন। কথা হল, ডাকাতদের মতো পুলিস রেইড করতে বেরোবার আগে কালীপুজোটা করে যাবে'।
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
kali puja