জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সন্তানের বয়স মাত্র ১০ । সেই শিশু সন্তানকেই মন্দিরে সামনে নিয়ে গিয়ে দুই পা ধরে মাথার উপরে তুলে তিনবার আছাড় মারল বাবা। শুধু তাই নয়, মৃত ছেলের পাশেই ঘুমিয়ে পড়ল ওই যুবক। ঘটনাটি ঘটেছে গুজরাতে। মারাত্মক ওই অভিযোগ করেছে শিশুটির মা।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অভিযুক্ত যুবক নরেশ আমদাবাদ জেলার ভিঞ্জিয়া গ্রামের বাসিন্দা। এলাকায় তার পরিচিতি একজন 'ভুভা' হিসেবে। এলাকায় যারা অলৌকিক শক্তির মাধ্যমে ধর্মীয় আচার অনুষ্ঠান করেন তাদেরই এলাকায় ভুভা বলা হয়ে থাকে। এককথায় তান্ত্রিকের কাজ করেন এরা। পুলিসের দাবি নরেশের বাবার ছিলেন ভুভা। সেই একই পেশা গ্রহণ করে নরেশ। নরেশের স্ত্রীর দাবি, নরেশ চায়নি তার ছেলেও ভুভা হোক।
নরেশের স্ত্রী ভারতীর অভিযোগ, রবিবার বাড়ি ফিরে এসে তিনি দেখেন মেঝেতে নিথর পড়ে রয়েছে তাঁর ছেলের দেহ। আর তার পাশেই ঘুমিয়ে রয়েছে স্বামী নরেশ। পুলিসকে ভারতী জানিয়েছে, তাঁর স্বামী ছেলে করণকে পা ধরে টেনে নিয়ে যায় ও দেবীর মন্দিরের বেদিতে তিনবার আছাড় মারে। এরপর একটি লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করে। এরপর দেহটি খাটের ওপর রেখে তার পাশেই ঘুমিয়ে পড়ে।
ভারতী পুলিসকে জানিয়েছে, নরেশ তাকে মারধর করেছিল। তার পরেই সে বাপের বাড়ি চলে যায়। পরীক্ষা থাকার জন্য ছেলে করণ বাড়িতেই থেকে যায়। ১ নভেম্বর ভারতীকে এক প্রতিবেশী ফোন করে বলেন, করণকে নরেশ মারধর করেছে। ওই খবার পাওয়ার পরই পুলিসকে ফোন করে ভারতী। পুলিসে নরেশের বাড়ি গিয়ে দেখে দড়ির খাটে ঘুমিয়ে রয়েছে নরেশ। আর পাশেই পড়ে রয়েছে করনের মৃতদেহ।
এফআইআর অনুযায়ী, ভারতী নরেশকে জিজ্ঞাসা করে কেন সে ছেলেকে মেরেছে? নরেশ উত্তর দিয়েছিল, আমার বাবা 'ভুয়া' ছিল এবং তাঁর পর আমিও ভুয়া। চাই না এই পরিবারে আর কেউ ভুয়ো হোক। তাই ওরে মেরে ফেলেছি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)