• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /পুজোর মধ্যেই আরও ৪৫ হাজার সরকারি চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রীর! চতুর্থীতেই নয়া উপহার

পুজোর মধ্যেই আরও ৪৫ হাজার সরকারি চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রীর! চতুর্থীতেই নয়া উপহার

নবান্নে রাজ্য় মন্ত্রিসভার বিশেষ বৈঠক। মুখ্যমন্ত্রী জানালেন, 'মোট ৪৫১৮৫ নতুন শূন্য়পদ তৈরি করা হল। অর্থ দফতর অনুমোদন দিলেন। নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হবে'।

Written ByTanumoy Ghosal
Published: Oct 14, 2026, 08:57 PM IST|Updated: Oct 14, 2026, 09:23 PM IST
joinshare
পুজোর মধ্যেই আরও ৪৫ হাজার সরকারি চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রীর! চতুর্থীতেই নয়া উপহার

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: চতুর্থীতে চরৈবেতি। পুজোর মধ্যে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে আরও ৪৫ হাজার নিয়োগের ঘোষণা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, 'আমরা ৪৫ হাজার নিয়োগ আমরা অনুমোদন দিলাম। ৪৫,১৮৫টা নিয়োগ হবে'।

আরও পড়ুন:  'শুধু আনন্দ করলে হবে না...', নাগেরবাজারে পুজো উদ্বোধনে বড় বার্তা মুখ্যমন্ত্রীর


কোন দফতরে কত নিয়োগ?

কারিগরি শিক্ষা-১, ৮৮৬
পুলিস-৯৯৬(ডেপুটি কমিশনার, ইন্সপেক্টর, এসআই, এএসআই, লেডি কনস্টেবল)
পঞ্চায়েত ও গ্রমোয়ন্নন-৭১১৯
স্কুলশিক্ষা দফতরে-৩৩,১৯৯

নবান্নে রাজ্য় মন্ত্রিসভার বিশেষ বৈঠক। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, 'মোট ৪৫১৮৫ নতুন শূন্য়পদ তৈরি করা হল। অর্থ দফতর অনুমোদন দিলেন। নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হবে'।

চা শ্রমিকদের বোনাস

মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, 'আমাদের রাজ্যে বেশ কিছু চা বাগান বন্ধ রয়েছে। গতবারে মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ শতাংশ করে বোনাস দিয়েছিলেন চা বাগানে। চা বাগান তো ওরা চালাতেন। ভাইপোর অনেক চা বাগান ছিল। আমরা এবারে ২০ শতাংশ দিয়েছি সর্বোচ্চ। ২০ শতাংশে র বেশি হয় না। প্রায় সব চা বাগান দিয়ে দিয়েছে'।

মুখ্যমন্ত্রী জানান,  '২০২৩ থেকে যে চা বাগানগুলি বন্ধ রয়েছে। ২১ টা চা বাগান, তাতে শ্রমিকের সংখ্যা হচ্ছে ১৯, ৫২৪। অতিরিক্ত বন্ধ চা বাগনের পরিবারগুলি ৫০ কেজি করে চাল দেওয়া হবে। বেতন পাচ্ছেন না। বোনাস পাওয়ার প্রশ্নই নেই। এদের মধ্যে ষাট বছরে উর্ধ্বে যাঁরা, তাঁরা পাবেন না।  যাঁরা কাজ করতে পারতেন,  বিগত তৃণমূল সরকারের জন্য কাজ পাননি, কাজহারা হয়েছেন। তাঁদের আমরা  ১৯, ৫২৪ জনকে আমরা ৫ হাজার টাকা করে পুজোর বোনাস  হিসেবে দেব। শ্রম দফতর এই কাজটা করবে'।

আরও পড়ুন:  হলদিয়ায় হবে আরও ২ বড় প্রকল্প, দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন প্ল্যান্টের উদ্বোধনে ঘোষণা মুখ্যমন্ত্রীর

এর আগে, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুলিসে নিয়োগপত্র দেওয়া হয় ১১ হাজার জনকে।  মুখ্যমন্ত্রী ঘোষণা করেন,   পুলিসের পরীক্ষায় ৪০০০ জনের রেজাল্ট ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে। তার থেকেও বড় খবর, নভেম্বরের শেষ সপ্তাহে পুলিসে ৯০০০ নিয়োগের নোটিফিকেশন বেরিয়ে যাবে।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari