• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /'শুধু আনন্দ করলে হবে না...', নাগেরবাজারে পুজো উদ্বোধনে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

'শুধু আনন্দ করলে হবে না...', নাগেরবাজারে পুজো উদ্বোধনে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

Durga Puja 2026: 'আমাদের এই রাজ্যে আগামীদিনে অনেকগুলি কর্মসূচি রয়েছে। এই রাজ্য এখন ভারতবর্ষের ডেস্টিনেশন টু বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গল, কলকাতা হয়ে গিয়েছে'।

Written ByTanumoy Ghosal
Published: Oct 14, 2026, 05:52 PM IST|Updated: Oct 14, 2026, 09:25 PM IST
joinshare
'শুধু আনন্দ করলে হবে না...', নাগেরবাজারে পুজো উদ্বোধনে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'আমাদের শুধু আনন্দ করলে হবে না, কাজও করতে হবে'। নাগেরবাজার তেলিপুকুর যুব সংঘের উদ্বোধনে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, 'আমাদের এই রাজ্যে আগামীদিনে অনেকগুলি কর্মসূচি রয়েছে। এই রাজ্য এখন ভারতবর্ষের ডেস্টিনেশন টু বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গল, কলকাতা হয়ে গিয়েছে'।

আরও পড়ুন: দুর্গাপুজোয় নিরাপত্তার চাদরে কলকাতা, কলকাতার রাস্তায় ৩১ হাজার পুলিস! ১৪ জায়গায় অ্যাম্বুল্যান্স

পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী

নাগেরবাজার তেলিপুকুর যুব সংঘের পুজোয় এবার ৬৮ বছরের পড়ল। পুজোর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, 'আজকে হলদিয়া হলদিয়া পেট্রো কেমিক্যালের  কয়েক হাজার কোটি টাকার নতুন প্লান্টের উদ্বোধন হচ্ছে। কর্মসংস্থান হবে অনেক। পশ্চিমবঙ্গে শিল্পে যে খরা চলছিল,  সেখান থেকে বেরিয়ে এসে আমরা হলদিয়া পেট্রো কেমিক্যালের  নতুন ইউনিটের উদ্বোধন করছি। এভাবেই আমরা সবাই মিলেমিশে এগিয়ে যাব। বিধানচন্দ্র রায় যে কাজ শুরু করেছিলেন, সেই কাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্শীবাদ নিয়ে এগিয়ে যেতে পারব'।

আরও পড়ুন: বদলের বাংলায় প্রথম দুর্গাপুজো, সপ্তমীতেই শহরে সস্ত্রীক অমিত শাহ!

'অনেক আশা-ভরসা নিয়ে আমাদের দায়িত্ব দিয়েছেন'

৬৮ তম বর্ষে   নাগেরবাজার তেলিপুকুর যুব সংঘের থিম 'এক পুকুর ভালোবাসা'। মুখ্যমন্ত্রী বলেন, ছোট্ট পুকুর রয়েছে। পরিবেশটা খুব সুন্দর। পুকুরটার সংস্কারেরও দরকার রয়েছে। আমি তরুণজ্যোতিকে বলব, পুকুরটার পাশে মহাদেবকে স্থাপন করতে। সুন্দর করে সাজানো যায়। আমি দেখলাম জলটাও খুব নোংরা হয়ে আছে। অনেক কাজ করতে হবে। আপনারা অনেক আশা-ভরসা নিয়ে আমাদের দায়িত্ব দিয়েছেন। সে দায়িত্ব আমরা পালন করব, নিশ্চয়ই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Durga Puja