SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

মহালয়ার আগে পুজোর প্রস্তুতি বৈঠক! 'ডেঙ্গি নিয়ে চিন্তার কারণ নেই', একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর

Durga Puja 2026: 'বাঙালির শ্রেষ্ঠ উত্‍সব দুর্গাপজো। আগামীকাল মহালয়ার মধ্যে দিয়ে শুরু হচ্ছে। সেইটা যাতে সুষ্টু ও সুন্দর হয়, তারজন্য় কতগুলি নির্দেশ আমি, মুখ্যসচিব দিয়েছি'।

Written By Tanumoy Ghosal
Published: Oct 09, 2026, 08:26 PM IST | Updated: Oct 09, 2026, 09:54 PM IST
Join

জি  ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাত পোহালেই মহালয়া। পুজোর প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন রাজ্যের পুর ও নগরোয়ন্নন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও মুখ্যসচিব মনোজ আগরওয়াল। মুখ্যমন্ত্রী বলেন, 'বাঙালির শ্রেষ্ঠ উত্‍সব দুর্গাপজো। আগামীকাল মহালয়ার মধ্যে দিয়ে শুরু হচ্ছে। জগদ্ধাত্রী পুজো পর্যন্ত পরপর পুজো, আমাদের ধর্মীয় অনুষ্ঠান, উত্‍সব। সর্বোপরি আনন্দের পরিবেশ, আত্মীয় পরিজনরা আসেন, লম্বা লম্বা ছুটি থাকে। সেইটা যাতে সুষ্টু ও সুন্দর হয়, তারজন্য় কতগুলি নির্দেশ আমি, মুখ্যসচিব দিয়েছি'।

আরও পড়ুন: বাইকের নম্বর বদলে তাণ্ডব! বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলায় গ্রেফতার 'দাগি' তৃণমূল কর্মী বাপ্পা

পুজোর আগেই রাস্তা সারাই

মুখ্যমন্ত্রী জানান, 'প্রথম বক্তব্য় ছিল, রাস্তাঘাট সারানো, তারা করতে পেরেছে। সরকার আর্থিক সাহায্য করেছে। যেখানে করতে পারেনি বর্ষার জন্য, সেখানে পটহল রিপেয়ারিং করা হবে, যাতে দর্শনার্থীদের সুবিধা হয়। আমার করেছি। ভালোই কাজ এগিয়েছে। তিন-চারদিনের মধ্যে কাজ শেষ হবে। এই সময়কালে বিশেষ সাফাই অভিযান করতে বলা হয়েছে। পুলিসের সঙ্গে সহয়তা কেন্দ্র তৈরি করা'।

তর্পণের ঘাটগুলিতে কড়া নিরাপত্তা

মহালয়ার সকালে তপর্ণ। আগামীকাল শনিবার গঙ্গার ঘাটগুলি থাকছে বিশেষ নিরাপত্তা। মুখ্যমন্ত্রী বলেন, 'ঘাটগুলিতে আলোর ব্যবস্থা করা,  কোস্টার পুলিসের সাহায্য ডুবুরি রাখা। কিছু বোর্ড রাখা। যাতে দুর্ঘটনা না ঘটে। ভোর থেকে স্নান ইত্যাদি শুরু হয়ে যায়, আলোরও ব্যবস্থা রাখতে বলা হয়েছে। গতকাল একটি এসওপি তৈরি করে দিয়েছি। আশা করি সেই কার্যকর হবে'।

মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, 'শহর সাজানো, যেখানে পুজো নেই, সেই জায়গাগুলিতে আলোকিত করার বিশেষ দায়িত্ব ডেভালপমেন্ট অথিরিটিগুলিকে দিয়েছি। বেসরকারি সংস্থা, শপিং মল, বড় হোটেল,  নিজের নিজের এলাকা আলোকিতকরণ করা, সুন্দর দুর্গামূর্তি, আমাদের কৃষ্টি সংস্কৃতিকে তুলে করার জন্য ১৫ তারিখের মধ্য়ে ব্যবস্থা  করতে বলেছি। কারা করবেন, সেটাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে'।

আরও পড়ুন:  '২৪ ঘণ্টার মধ্য়ে পোস্ট সংশোধন করুন', বিকাশরঞ্জনকে ডেডলাইন মুখ্যমন্ত্রীর!

উত্‍সবের মরশুমে নজরে স্বাস্থ্য

উত্‍সবের মরশুমে নজরে স্বাস্থ্য পরিষেবাও। মুখ্যমন্ত্রী বলেন, 'এই সময়কালে স্বাস্থ্য পরিষেবা যাতে ঠিক থাকে স্থানীয় হাসপাতালে ডাক্তার থাকে। কোনও দর্ঘটনা ঘটলে যাতে পুলিস-দমকলে একসসঙ্গে কাজ করে, সেটাও বসেছি। ডেঙ্গি নিয়ে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। এখন পর্যন্ত  জানুয়ারি মাস থেকে আমরা এসেছি ৯ মে, আগের হিসেব-সহ ১৮ ডেঙ্গিতে মারা গিয়েছেন। আজকে দিনে গোটা রাজ্যে ভর্তি হয়েছে ২১০ জন'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES