• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /'২৪ ঘণ্টার মধ্য়ে পোস্ট সংশোধন করুন', বিকাশরঞ্জনকে ডেডলাইন মুখ্যমন্ত্রীর!

'২৪ ঘণ্টার মধ্য়ে পোস্ট সংশোধন করুন', বিকাশরঞ্জনকে ডেডলাইন মুখ্যমন্ত্রীর!

Suvendu Adhikari: 'ছেলেটি যদি অন্য ধর্মের হত, লিখতে পারতেন মুসলিমপন্থী, ইসলামপন্থী, খ্রীষ্টানপন্থী? এত দুর্বল হিন্দুদের ভাবার কোনও কারণ নেই। আপনি ওই শব্দ প্রত্যাহার করুন'।

Written ByTanumoy Ghosal
Published: Oct 09, 2026, 04:59 PM IST|Updated: Oct 09, 2026, 05:48 PM IST
joinshare
'২৪ ঘণ্টার মধ্য়ে পোস্ট সংশোধন করুন', বিকাশরঞ্জনকে ডেডলাইন মুখ্যমন্ত্রীর!

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: '২৪ ঘণ্টার মধ্য়ে পোস্ট সংশোধন করুন'। সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ডেডলাইন দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কড়া বার্তা, 'আমরা মনে করি, ভারতীয় জনগোষ্ঠীর সর্ববৃহত্‍ ধর্মপালনকারী হিন্দু, তাদের আস্থা দেওয়া হয়েছে। ছেলেটি যদি অন্য ধর্মের হত, লিখতে পারতেন মুসলিমপন্থী, ইসলামপন্থী, খ্রীষ্টানপন্থী? এত দুর্বল হিন্দুদের ভাবার কোনও কারণ নেই। আপনি ওই শব্দ প্রত্যাহার করুন'।

আরও পড়ুন:  বিকাশরঞ্জনের বাড়িতে হামলার জের সোজা হাইকোর্টে! এবার কর্মবিরতিতে আইনজীবীরা?

 'আমরা খুব সিরিয়াসলি নিয়েছি'

মুখ্যমন্ত্রী বলেন,' বিকাশবাবুর তাঁর পোস্টে হিন্দুত্ববাদীরা আক্রমণ করেছে বলে লিখেছেন। এটাকেও আমরা খুব সিরিয়াসলি নিয়েছি। গতকাল গড়ফা ও কসবা থানায় বিকাশবাবুর বিরুদ্ধে যে অভিযোগ হয়েছিল, আজকে সকালে সিপিকে আমি নির্দেশ দিয়েছে BNS অনুযায়ী, বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে FIR করা হোক। বিকাশবাবুর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি যদি আমার এই প্রেস কনফারেন্স দেখার ২৪ ঘণ্টার মধ্য়ে তাঁর পোস্ট ডিলিট না করেন, মানে পোস্ট ডিলিট করতে বলছি না। ঘটনা ঘটেছে। হিন্দুত্ববাদী, হিন্দু শব্দটি...'।

মুখ্য়মন্ত্রীর স্পষ্ট কথা,  'আমরা আমাদের কাজ করেছি। ওনার বাড়িতে আক্রমণকারীকে গ্রেফতার করেছি। লিখিত অভিযোগে পুলিস ব্যবস্থা নিয়েছে। আইনজীবী হোক, চিকিত্‍সক হোক, কোনও মানুষের বাড়িতে এইভাবে আক্রমণকে সমর্থন সরকার করে না। পাশাপাশি যে ভারতবর্ষকে হিন্দুস্তান বলে ডাকা হয়, সেই হিন্দুকদের আক্রমণ করা..হিন্দুত্ববাদী বলে কী বোঝাতে চেয়েছেন! হিন্দুত্ববাদী শব্দটার মধ্যে দিয়ে সমস্ত হিন্দু সমাজকে আক্রমণ করেছেন, দলমত নির্বিশেষে। আর যদি না করেন আমরা কালকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে  কলকাতা পুলিস থেকে চিঠি দিয়ে ওনার পোস্টকে টেক ডাউন করার জন্য়। ওনার বিরুদ্ধে যে FIR হয়েছে, সেই FIR অনুযায়ী BNS-এ যে পদ্ধতিতে আছে, নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং সেটা হবে। তিনি আইনের উর্ধ্বে নন। বারেবারে হিন্দুদের আক্রমণ করবেন, পেশাগত মর্যাদাকে ব্যবহার করে, এসব জিনিস করবেন! এটা পশ্চিমবঙ্গে হবে না'।

আরও পড়ুন:  ৪৮ ঘন্টায় আত্মসমর্পণ নয়! হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের সুপ্রিম কোর্টে প্রশান্ত বর্মন

 'সিপিএমের বড় নেতা, প্রাক্তন মেয়র এবং ভীষণরকম হিন্দুবিদ্বেষী'

মুখ্যমন্ত্রীর কথায়, 'আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, সিপিএমের বড় নেতা, প্রাক্তন মেয়র এবং ভীষণরকম হিন্দুবিদ্বেষী। তার বাড়িতে গতকাল সকাল একটি ঘটনা ঘটে। ঘটনাটি নিজেই পোস্ট করেন। তারপর আমি মালদহে বেরিয়ে যাই'। জানান, আমি এজি সুরজিত্‍ মিত্রকে বলে বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলুন। বলুন, সরকার এটাকে সমর্থন করে না। পুলিসমন্ত্রী এটা জ্ঞাত হয়েছেন। সিপিকে বলি এই ছেলেটাকে চিহ্নিত করে যদি বিকাশবাবু অভিযোগ করেন, না হলে স্বতঃপ্রণোদিত মামলা করুন। পুলিস FIR করে বিকাশবাবুর অভিযোগে। এই ছেলেকে আজকে গ্রেফতার করা হয়েছে, বাপ্পা গুছাইত'।

মুখ্যমন্ত্রীর দাবি

ধৃতের ছবি দেখিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, 'এই ছেলেটি তৃণমূলের ওখানকার একজন কর্মী। তৃণমূলের সঙ্গে একাধিক ছবি রয়েছে, তাদের সঙ্গে এখন ভাব হয়েছে'। বলেন, 'পুলিস বিকাশবাবু লিখিক অভিযোগে যে যে ধারা হওয়া উচিত সেই ধারা অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। নিতে নির্দেশও দেওয়া হয়েছে'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari