• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /বিকাশরঞ্জনের বাড়িতে হামলার জের সোজা হাইকোর্টে! এবার কর্মবিরতিতে আইনজীবীরা?

বিকাশরঞ্জনের বাড়িতে হামলার জের সোজা হাইকোর্টে! এবার কর্মবিরতিতে আইনজীবীরা?

Bikash Ranjan Bhattacharya house attack: প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, 'আপনারা সিজ ওয়ার্ক করলে আমি শেষ পর্যন্ত বাধা দেব। আমরা সারাজীবন আইনজীবী, আজও নিজেকে তাই মনে করি'। তাঁর মন্তব্য,'বিশ্বাস রাখুন'।

Written ByTanumoy Ghosal
Published: Oct 08, 2026, 10:59 PM IST|Updated: Oct 08, 2026, 11:50 PM IST
joinshare
বিকাশরঞ্জনের বাড়িতে হামলার জের সোজা হাইকোর্টে! এবার কর্মবিরতিতে আইনজীবীরা?

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অর্ণবাংশু নিয়োগী: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা!‌ কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবীরা। এখনও পর্যন্ত কী পদক্ষেপ? আগামীকাল শুক্রবার রাজ্যকে জানানো নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন:  'বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতকেই মানি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী', দুই নৌকায় প্রাক্তন খাদ্যমন্ত্রী!

প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ 

এদিন হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা যারা রাজ্য সরকারের বিরোধিতা করছি, তারা ভয়ঙ্কর অবস্থায় আছি। সিজ ওয়ার্ক করতে চাই'। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, 'আপনারা সিজ ওয়ার্ক করলে আমি শেষ পর্যন্ত বাধা দেব। আমরা সারাজীবন আইনজীবী, আজও নিজেকে তাই মনে করি'। তাঁর মন্তব্য,'বিশ্বাস রাখুন'।

কল্যাণ বলেন, 'এটা কোন আইনজীবীদের সমস্যা নয়। বাইরে থেকে গুন্ডারা আক্রমণ চালাচ্ছে। পুলিস কি করছে? গোয়েন্দারা কী করছে?বাড়ির লোকেরা আতঙ্কিত'। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেলের পালটা সওয়াল, 'পুলিস নিশ্চিত ব্যবস্থা নেবে।  এর আগে আমলে তো বিচারপতির বাড়ির সামনে স্লোগান দেওয়া হয়েছে'।

কল্য়াণ বলেন, 'শামিম আহমেদ ও তাদের চারটে গাড়ির উপর আক্রমণ হয়েছে। FIR হয়েছে।  তারপরেও কী হল? বারুইপুর ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। রাজ্যের সংস্কৃতি এটা ছিল না এর আগে। হাইকোর্টের নিরাপত্তা বাড়াতে বলতে পারি। কিন্তু এটা তো সম্ভব নয় প্রত্যেকের বাড়িতে একজন পুলিশ বসাব'। প্রধান বিচারপতির মন্তব্য, 'সঠিক তদন্ত হওয়া উচিত'।

বিকাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের

এদিকে বিকাশরঞ্জন ভট্টাচার্যের গড়ফা থানায় অভিযোগ দায়ের করলেন  প্রীতম দত্ত নামে এক ব্যক্তি। তাঁর দাবি, বৃহস্পতিবার সকালে  বাড়িতে হামলার পর সমাজমাধ্যমে যে মন্তব্য করেছেন বিকাশরঞ্জন, তাতে তাঁর ভাবাবেগে আঘাত লেগেছে।

আরও পড়ুন:  টিকিটে তুলকালাম! হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন ক্ষুব্ধ ৩ NCPI সাংসদ... বড় খবর

বিকাশরঞ্জনের বাড়িতে হামলা

আজ, বৃহস্পতিবার ভোরে পূর্ব যাদবপুরে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জনের বাড়ি হামলার অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  হামলার ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। ফুটেজে দেখা যাচ্ছে, বাড়ির সামনে বাইক দাঁড় করিয়ে এক যুবক ব্যাগ থেকে পরপর মদের বোতল বের করছে। দোতলার জানলা লক্ষ্য করে সে সজোরে বোতলগুলো ছুড়ে মারছে। হামলায় জানলার কাচ ভেঙে চৌচির হয়ে ছড়িয়ে পড়ে রাস্তায়। এমনকী বাড়ির একটি সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলা হয়।

সোশ্য়াল মিডিয়ায় সিপিএমের আইনজীবী-নেতা লিখেছেন, ভোরবেলায় ৫টা থেকে সাড়ে ৫টা নাগাদ কেউ বা কারা বাইক নিয়ে আসে। তাদের মুখ বাঁধা অবস্থায় ছিল'। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Bikash Ranjan Bhattacharya