• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /'বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতকেই মানি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী', দুই নৌকায় প্রাক্তন খাদ্যমন্ত্রী!

'বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতকেই মানি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী', দুই নৌকায় প্রাক্তন খাদ্যমন্ত্রী!

Rathin Ghosh exclusive interview: 'তৃণমূল কটা!তৃণমূল তো একটা। একদল তৃণমূল কংগ্রেস বলে দাবি করে আবেদন করেছিল। আমরা দেখলাম নির্বাচনের প্রাক্কালে দুটি ভাগে...বলেছিল দুটো নাম দিন, প্রতীক দিন। কিন্তু আমরা তো আসলে ওরিজিনালি তৃণমূল কংগ্রেসেই ছিলাম। এখনও আছি'।

Written ByTanumoy Ghosal
Published: Oct 08, 2026, 08:08 PM IST|Updated: Oct 08, 2026, 09:43 PM IST
joinshare
'বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতকেই মানি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী', দুই নৌকায় প্রাক্তন খাদ্যমন্ত্রী!

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: 'বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতকেই মানি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী'! জি ২৪ ঘণ্টায় এক্সক্লুসিভ রাজ্যের প্রাক্তন খাদ্য়মন্ত্রী রথীন ঘোষ। স্পষ্ট জানিয়ে দিলেন, 'প্রতীক চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনও শিবিরের হয়ে প্রচারে যাবেন না'।

আরও পড়ুন:  মমতার হাত ছাড়ছেন নয়না? স্ত্রীকে নিয়ে মোদী-শাহের সঙ্গে বৈঠকে সুদীপ! জোর জল্পনা

ছাব্বিশে ছারখান তৃণমূল। ঘাসফুল প্রতীকে জিতে যেসব বিধায়ক ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়ের নেতৃত্বে জোট বেঁধেছেন, তাঁরা এখন 'ডোমোক্র্যাটিক তৃণমূল'। বাকিরা মমতা-তৃণমূল। পুরনো তৃণমূলের জমানায় খাদ্যমন্ত্রী ছিলেন রথীন ঘোষ। ছাব্বিশে ভরাডুবির মাঝেও জিতেছেন তিনি।

এখন কোন শিবিরে? জি ২৪ ঘণ্টাকে রথীনের সোজাসাপ্টা জবাব, 'তৃণমূল কটা!তৃণমূল তো একটা। একদল তৃণমূল কংগ্রেস বলে দাবি করে আবেদন করেছিল। আমরা দেখলাম নির্বাচনের প্রাক্কালে দুটি ভাগে...বলেছিল দুটো নাম দিন, প্রতীক দিন। কিন্তু আমরা তো আসলে ওরিজিনালি তৃণমূল কংগ্রেসেই ছিলাম। এখনও আছি'। জানালেন, 'বিরোধী দলনেতা আমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ঠিক করেছিলাম। বিধানসভা যেহেতু স্পিকার তাঁকে স্বীকৃতি দিয়েছে, তাঁকেই মানি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী'।

আরও পড়ুন:  ভুতনির ত্রাতা মুখ্যমন্ত্রী! পুজোর মুখে বন্যা দুর্গতদের ত্রাণ বিলি, ২৪২ কোটির প্যাকেজ

সদ্য উপনির্বাচন হয়ে গেল নন্দীগ্রাম ও রেজিনগরে।  মমতা-তৃণমূল না ডোমোক্র্যাটিক তৃণমূল', কার হয়ে প্রচারে যেতেন? প্রাক্তন খাদ্যমন্ত্রী স্পষ্ট কথা, 'প্রশ্নই উঠছে না। কারও হয়েই প্রচারে যেতাম না। প্রতীক যতক্ষণ না চূড়ান্ত হচ্ছে.. আমি তৃণমূলের প্রতীকে জিতেছি।  কারও কাছে যখন সেটা নেই, কার হয়ে প্রচারে যাব'।

তৃণমূলের দুই শিবিরের দ্বন্দ্বে জোড়াফুল প্রতীকটি ফ্রিজ করে  দিয়েছেন নির্বাচন কমিশন। স্রেফ নতুন নাম নয়, নতুন প্রতীকও নিতে হয়েছে দুই শিবিরকে। 'ডোমোক্র্যাটিক তৃণমূলে'র প্রতীক খাম, আর মমতা তৃণমূলের ফুটবলার খেলোয়াড়।

এদিকে রথীন ঘোষের বক্তব্য নিয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'এই বিষয়টি আমার কাছে অনেকেই বলেছেন। আমার কাছে অনেকেই অভিযোগ করেছেন। এটা নিয়ে আমি বিস্তারিত কিছু এখন বলতে চাই না। এখন দেশের বিষয়। এখন একটাই ইস্যু। সেভ ডেমোক্র্যাসি এবং সেভ ইন্ডিয়া'। 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source