• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /মমতার হাত ছাড়ছেন নয়না? স্ত্রীকে নিয়ে মোদী-শাহের সঙ্গে বৈঠকে সুদীপ! জোর জল্পনা

মমতার হাত ছাড়ছেন নয়না? স্ত্রীকে নিয়ে মোদী-শাহের সঙ্গে বৈঠকে সুদীপ! জোর জল্পনা

Sudip Bandyopadhyay: 'সৌগত রায়, তথাগত রায় তো একই বাড়িতে থাকে। তারা তো দু'রকম করে। এই রকম তো ভূরি ভূরি আছে। আমার স্ত্রীর কাজে পরিধি হচ্ছে চৌরঙ্গি বিধানসভা, তার বাইরে নয়'।

Written ByTanumoy Ghosal
Published: Oct 08, 2026, 06:46 PM IST|Updated: Oct 08, 2026, 09:42 PM IST
joinshare
মমতার হাত ছাড়ছেন নয়না? স্ত্রীকে নিয়ে মোদী-শাহের সঙ্গে বৈঠকে সুদীপ! জোর জল্পনা

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

প্রবীর চক্রবর্তী: আরও একা  হচ্ছেন মমতা? এবার প্রাক্তন মুখ্য়মন্ত্রীর হাত ছাড়তে চলেছেন নয়না বন্দ্যোপাধ্যায়? সুদীপ বন্দ্যোপাধ্যায় জানালেন, 'মোদীজী, অমিত শাহের দু'বার কথা বলেছি। রাত্রিবেলা বাড়িতে গিয়ে কথা বলেছি। একবার আমার সঙ্গে আমার স্ত্রী তো ছিল'। জোর জল্পনা রাজনৈতিক মহলে।

আরও পড়ুন:  ভুতনির ত্রাতা মুখ্যমন্ত্রী! পুজোর মুখে বন্যা দুর্গতদের ত্রাণ বিলি, ২৪২ কোটির প্যাকেজ

নয়নার শিবির-বদল?

ঘাসফুল প্রতীকে জিতে সুদীপ এখন NCPI-তে। বস্তুত, লোকসভায় তিনিই NCPI-র দলনেতা। সুদীপের স্ত্রী নয়না বিধায়ক। তিনি কিন্তু শিবির বদলাননি। মমতার সঙ্গে রয়েছেন। কিন্তু আর থাকবেন কি? নয়নার 'শাহি' সাক্ষাতের কথা এবার শোনা গেল সুদীপের মুখেই। স্পষ্টতই বললেন,  'অমিত শাহ একবার জিজ্ঞেস করল, এবার জিততে কতটা কষ্ট হয়েছে। ও বলল, হ্যাঁ অন্য়বারের থেকে বেশি লড়ে জিততে হয়েছে। হতে পারে ওর একটা ব্যক্তিগত ক্ষোভ আছে।  ও কখনও কংগ্রেস থেকে লড়েনি। এই যে পাঁচবার জেতা, পাঁচবারই তৃণমূলের থেকে জেতা'।

সুদীপের ইঙ্গিতপূর্ণ মন্তব্য়, 'সৌগত রায়, তথাগত রায় তো একই বাড়িতে থাকে। তারা তো দু'রকম করে। এই রকম তো ভূরি ভূরি আছে। আমার স্ত্রীর কাজে পরিধি হচ্ছে চৌরঙ্গি বিধানসভা, তার বাইরে নয়'।

আরও পড়ুন: টিকিটে তুলকালাম! হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন ক্ষুব্ধ ৩ NCPI সাংসদ... বড় খবর

'এসব নিয়ে কখনই আমার মুখ খোলার স্বভাব নেই'

এদিকে NCPI যোগ দেওয়ার সুদীপকে লাগাতার নিশানা করছেন মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সুদীপের স্পষ্ট কথা, 'রাজনৈতিক জীবনে কলকাতা শহর থেকে ১০ বার। আমার স্ত্রী জিতেছে ৫ বার। যোগ করলে হল ১৫ বার। ভারতবর্ষের আর একটা দ্বিতীয় পরিবার এসে দেখাক যে, এক পরিবার থেকে স্বামী-স্ত্রী মিলে একই কেন্দ্র থেকে ১৫ বার জয়যুক্ত হয়েছে। ফলে কে আমার মিমিক্রি করল,  মিমিক্র করতে হয় এমনকে যে মিমিক্রি হওয়ার যোগ্য। এসব নিয়ে কখনই আমার মুখ খোলার স্বভাব নেই'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Sudip Bandyopadhayay