রাজীব চক্রবর্তী: এনসিপিআই নেত্রীর আচরণে ক্ষুব্ধ দলের সাংসদরাই। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন এক অভিনেত্রী-সহ তিন সাংসদ। অনেক আগেই গ্রুপ ছেড়েছেন আরও এক অভিনেত্রী সিনিয়র সাংসদও।
ঘটনাটি কী?
গত ৩ অক্টোবর কলকাতায় ভারত-ব্রাজিল প্রদর্শনী ফুটবল ম্যাচ দেখার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এনসিপিআই সাংসদদের উদ্দেশে ২০টি ভিআইপি টিকিট পাঠানো হয় এনসিপিআই দলের এক নেত্রীকে। প্রথমে টিকিটগুলি রাখা ছিল নেত্রীর সাদার্ন অ্যাভিনিউয়ের বাড়িতে। পরে সেই টিকিটগুলি পাঠিয়ে দেওয়া হয় নেত্রীর উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাড়িতে। এরপর ম্যাচের ঠিক আগের দিন, ২ অক্টোবর হোয়াটসঅ্যাপ গ্রুপে দলের সাংসদদের জানানো হয়, "আপনাদের টিকিট মধ্যমগ্রাম থেকে সংগ্রহ করে নিন।"
এতেই দলের সাংসদদের ক্ষোভ প্রকাশ্যে চলে আসে। অশান্তি চরমে ওঠে। কয়েকজন এই ঘটনার প্রতিবাদ করতেই ওই নেত্রী গ্রুপে লেখেন, "আমি কারও বাবার চাকর নই।" হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমুল ঝগড়ার জেরে গ্রুপ ছেড়ে বেরিয়ে যান কলকাতা পার্শ্ববর্তী এলাকার এক অভিনেত্রী-সহ আরও দুই সাংসদ। যদিও এ প্রসঙ্গে এনসিপিআই-এর লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আমি এসবের কিছুই জানি না। রাজ্য সরকার আমাকে পৃথকভাবে টিকিট পাঠিয়েছে।"
সুদীপ বন্দ্যোপাধ্য়ায় আরও বলেন, "আমি গ্রুপ সম্পর্কে ওয়াকিবহাল নই। আমাদের কেউ জানায়নি টিকিট নিয়ে সমস্যা। ২৪ পরগনা পর্যন্ত বুঝে কিছুটা আঁচ করলাম।" তবে তৃণমূল সাংসদ সৌগত রায় এনসিপিআইয়ের সংসারে এই অশান্তি নিয়ে মুখ খুলেছেন। কটাক্ষ করেছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)