• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /দিল্লির বিগ ব্রেক: জবাব তৈরি করতে না পেরে ফের স্পিকারের কাছে সময় দরবার NCPI সাংসদের

দিল্লির বিগ ব্রেক: জবাব তৈরি করতে না পেরে ফের স্পিকারের কাছে সময় দরবার NCPI সাংসদের

NCPI: আজকের মধ্যে জবাব দেওয়ার কথা বলেছিলেন এনসিপিআই-এর সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। আইনজীবীরা আশ্বাসও দিয়েছিলেন যে জবাব তৈরি হয়ে যাবে। কিন্তু শেষ মুহূর্তে এসে তা হয়নি।

Written BySudeshna Paul Saha
Published: Oct 08, 2026, 11:41 AM IST|Updated: Oct 08, 2026, 02:17 PM IST
joinshare
দিল্লির বিগ ব্রেক: জবাব তৈরি করতে না পেরে ফের স্পিকারের কাছে সময় দরবার NCPI সাংসদের
Image Credit: ফাইল ছবি

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

রাজীব চক্রবর্তী ও প্রবীর চক্রবর্তী: জবাব প্রস্তুত নেই, স্পিকারের কাছে আবার সময় চাইতে চলেছেন এনসিপিআই সাংসদরা। আজ, ৮ অক্টোবর নির্ধারিত সময় শেষ হচ্ছে। এর মধ্যে জবাব তৈরি করতে পারেননি তৃণমূল ত্যাগী ২০ সাংসদের আইনজীবীরা। তাই কথা‌ দিয়েও আজ স্পিকারের নোটিশের জবাব দিতে পারছে না এনসিপিআই। আজ আবার নতুন করে দু' সপ্তাহ সময় চাওয়া হবে।

জবাব রেডি নেই!

স্পিকারের কাছে এ বিষয়ে চিঠি এবং ইমেল পাঠানো হবে আজ সন্ধ্যার মধ্যে। বুধবার সকালে স্পিকারের সঙ্গে টেলিফোনে কথা বলেন এনসিপিআই-এর সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তখন তিনি আজকের মধ্যে জবাব দেওয়ার কথা বলেছিলেন। প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের এক মাস সময় দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে স্পিকারের কাছেও সময় চাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু আইনজীবীরা আশ্বাস দিয়েছিলেন, আজ, অর্থাৎ জবাব দেওয়ার শেষ তারিখে কুড়ি সাংসদদের জবাব তৈরি হয়ে যাবে। কিন্তু শেষ মুহূর্তে এসে তা হয়নি। এ প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ আমাদের শেষ দিন। কথা বলব সবার সঙ্গে। চিঠি তৈরি করা হয়েছে। আজকে মেইল করতে হবে। ২ সপ্তাহ টাইম চাইছি। সুপ্রিম কোর্টে আমাদের সময় আছে ২৭ তারিখ পর্যন্ত। আজ বিকেল ৫ টার মধ্যে মেইল করে দেব।"

প্রথমবার কলকাতায় বৈঠক

একদিকে সুপ্রিম কোর্টে মামলা। অন্যদিকে স্পিকারের কাছে বারবার সময় চাওয়া, কোন দলে আছি উত্তর দেওয়ার জন্য, এই অবস্থায় এনসিপিআই-এর কুড়িজন সংসদ আজকে বৈঠকে বসছেন। এই প্রথমবার কলকাতায়  বৈঠকে বসতে চলেছেন এনসিপিআই সাংসদরা। সেই বৈঠকেই পরবর্তী কর্মকৌশল নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে।

২ সপ্তাহ সময় দেন স্পিকার

প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর NCPI সাংসদদের জবাব দেওয়ার জন্য আরও ২ সপ্তাহ সময় দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ৮ অক্টোবরের মধ্যে জবাব দিতে বলা হয় এনসিপিআই সাংসদদের।  ২২ সেপ্টেম্বর জবাব দেওয়ার জন্য স্পিকারের কাছে আরও ৪ সপ্তাহ সময় চান ২০ এনসিপিআই সাংসদ। স্পিকারের কাছে চিঠি দিয়ে ৪ সপ্তাহ অর্থাৎ আরও এক মাস সময় চান সুদীপ বন্দ্যোপাধ্য়ায়রা। তবে ৪ নয়, ২ সপ্তাহ সময় দেন স্পিকার। সেই মেয়াদ শেষ হচ্ছে আজ।

সদস্যপদ খারিজের দাবি

কেন তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে না, সেই বিষয়েই NCPI সাংসদদের কাছে জবাব তলব করেছে স্পিকারের দফতর। সদস্যপদ খারিজের দাবিতে বিবাদ শুরু হয় গত জুন মাসে। মে মাসের বিধানসভা নির্বাচনের ফলাফলে বাংলায় পালাবদলের পর। বিধানসভা ভোটে ভরাডুবির পরই 'তৃণমূলে' ভাঙন দেখা দেয়। সেই সময় দিল্লিতে'তৃণমূল কংগ্রেস' ছাড়ার ঘোষণা করে এনসিপিআই-তে যোগ দেন সুদীপ বন্দ্যোপাধ্য়ায় ও কাকলি ঘোষ দস্তিদার-সহ ২০ জন সাংসদ। তাঁদের লোকসভা নেতা হন সুদীপ বন্দ্যোপাধ্য়ায়।

সুপ্রিম কোর্টেও মামলা

এরপরই প্রথমে লোকসভার স্পিকারের কাছে দলত্যাগী সাংসদদের সদস্য পদ খারিজের আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু স্পিকার সিদ্ধান্ত নিতে দেরি করছেন এই অভিযোগে পরবর্তীতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। যারপরই সুপ্রিম কোর্ট ওই ২০ জন সংসদকে নিজেদের বক্তব্য জানানোর জন্য নোটিস পাঠায়। সুপ্রিম কোর্টের নোটিসের পাশাপাশি অবস্থান ব্যাখ্যা করে ২০ NCPI সাংসদকে নোটিস পাঠান লোকসভার স্পিকারও। যে নোটিসের জবাব দেওয়ার জন্য তিন দফায় প্রথমে ৭ দিন, তিন সপ্তাহ ও দু'সপ্তাহ করে আরও সময় চেয়ে নেন এনসিপিআই সাংসদরা। জবাব রেডি হয়নি বলে এবার আবার আরও ২ সপ্তাহ সময় চাইতে চলেছেন NCPI সাংসদরা।

আরও পড়ুন, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি: ইন্ডিয়া জোটের প্রতিবাদে রণক্ষেত্র রাজপথে চলন্ত পুলিস বাস থেকে ঝাঁপ 'বিদ্রোহী' রাহুল-প্রিয়ঙ্কার

আরও পড়ুন, ২৫ বছর পূর্ণ করে নতুন পাঁচ লক্ষ্য মোদীর, ২০৪৭-এর মধ্যে উন্নত ভারত গড়ার ডাক

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
NCPI
National News