• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /২৫ বছর পূর্ণ করে নতুন পাঁচ লক্ষ্য মোদীর, ২০৪৭-এর মধ্যে উন্নত ভারত গড়ার ডাক

২৫ বছর পূর্ণ করে নতুন পাঁচ লক্ষ্য মোদীর, ২০৪৭-এর মধ্যে উন্নত ভারত গড়ার ডাক

PM Modi: ২০৪৭-এর মধ্যে উন্নত ভারত, বিশ্বের শীর্ষ তিন অর্থনীতির একটিতে জায়গা করে নেওয়া, আত্মনির্ভর ভারত, বিশ্ব উৎপাদন কেন্দ্র হয়ে ওঠা এবং অলিম্পিক আয়োজন ও মহাকাশ অভিযানের মতো পাঁচটি লক্ষ্য সামনে রাখলেন মোদী।

Written ByDebasmita Das
Published: Oct 07, 2026, 01:21 PM IST|Updated: Oct 07, 2026, 03:14 PM IST
joinshare
২৫ বছর পূর্ণ করে নতুন পাঁচ লক্ষ্য মোদীর, ২০৪৭-এর মধ্যে উন্নত ভারত গড়ার ডাক

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর সরকারি নেতৃত্বের যাত্রা শুরু হয়েছিল। এরপর ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হন তিনি। ২০২৬ সালের ৭ অক্টোবর সেই দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক যাত্রার ২৫ বছর পূর্ণ হল। এই বিশেষ দিনে দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে ‘বিকশিত ভারত সংকল্প সভায় বক্তব্য রাখেন মোদী। সেখানেই তিনি দেশের সামনে নতুন করে বড় লক্ষ্য স্থির করার কথা বলেন। তাঁর বক্তব্যে বারবার উঠে আসে-উই উইল ডু ইট। 

২০৪৭ নিয়ে পাঁচ লক্ষ্য

মোদী ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য সামনে রেখে পাঁচটি বড় লক্ষ্যের কথা বলেন। প্রথমত, ভারতকে বিশ্বের শীর্ষ তিন অর্থনীতির মধ্যে নিয়ে যাওয়া। দ্বিতীয়ত, আত্মনির্ভর ভারত গড়ে তোলা। তৃতীয় লক্ষ্য হিসেবে তিনি ভারতকে বিশ্বের অন্যতম বড় উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার কথা বলেন। এর পাশাপাশি ভারতে অলিম্পিক আয়োজন, মহাকাশে আরও বড় পদক্ষেপ নেওয়ার লক্ষ্যও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

‘বিরোধীরা গণতন্ত্রের শক্তি শিখিয়েছে’

২৫ বছরের রাজনৈতিক জীবনের কথা বলতে গিয়ে নিজের সমর্থকদের পাশাপাশি বিরোধীদের ভূমিকাও উল্লেখ করেন মোদী। তাঁর কথায়, যাঁরা তাঁর পাশে থেকেছেন, তাঁরা তাঁকে আস্থার শক্তি বুঝিয়েছেন। আর যাঁরা তাঁর বিরোধিতা করেছেন, তাঁরা তাঁকে গণতন্ত্রের শক্তি বুঝতে সাহায্য করেছেন। তিনি আরও বলেন, তাঁর এই দীর্ঘ পথচলার সবচেয়ে বড় কৃতিত্ব দেশের সাধারণ মানুষের। গণতন্ত্র ও সংবিধানের প্রতি শ্রদ্ধার কথাও তাঁর বক্তব্যে উঠে আসে।

‘লক্ষ্য ছোট রাখা যাবে না’

দেশের সামনে বড় লক্ষ্য রাখার পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, ভারতের সম্ভাবনা অনেক বড়। তাই সহজ বা ছোট লক্ষ্য নিয়ে থেমে থাকার সময় নয়; বরং বড় স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার সময়। মোদী আরও বলেন, দেশের প্রতিটি মানুষের সমস্যার সমাধান সবার জন্য হওয়া উচিত। জল, বিদ্যুৎ বা সরকারি সুবিধা-কোনও ক্ষেত্রেই জাতি বা সম্প্রদায়ের ভিত্তিতে বৈষম্য নয়, যোগ্য প্রত্যেক মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার কথা তিনি তুলে ধরেন।

নিজের রাজনৈতিক যাত্রার কথাও স্মরণ

এদিনের বক্তব্যে নিজের স্কুলজীবনের কথাও স্মরণ করেন মোদী। গুজরাতের বদনগরে স্কুলে পড়ার সময় থেকেই নতুন কিছু শেখার আগ্রহ ছিল বলে জানান তিনি। নিজেকে এখনও ‘চিরশিক্ষার্থী’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ২৫ বছর আগে, ৫০ বছর বয়সে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার সময় তিনি যে অবস্থায় ছিলেন, সেই সময়ের কথাও স্মরণ করেন। সংগঠনের কাজ থেকে প্রশাসনের শীর্ষ পদে পৌঁছনোর এই দীর্ঘ যাত্রাকে তিনি দেশের মানুষের আস্থা ও সহযোগিতার সঙ্গে যুক্ত করেছেন।

সব মিলিয়ে, ২৫ বছরের সরকারি নেতৃত্বের এই মাইলফলকে অতীতের অভিজ্ঞতার পাশাপাশি আগামী দিনের ভারতের জন্য বড় কয়েকটি লক্ষ্য সামনে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

আরও পড়ুন, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি: ইন্ডিয়া জোটের প্রতিবাদে রণক্ষেত্র রাজপথে চলন্ত পুলিস বাস থেকে ঝাঁপ 'বিদ্রোহী' রাহুল-প্রিয়ঙ্কার

আরও পড়ুন, নেতাজিকে নিয়ে কুমন্তব্যের জের! এবার সংসদের এথিক্স কমিটির সামনে হাজিরা অনন্ত মহারাজের?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Narendra Modi