• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /বাইকের নম্বর বদলে তাণ্ডব! বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলায় গ্রেফতার 'দাগি' তৃণমূল কর্মী বাপ্পা

বাইকের নম্বর বদলে তাণ্ডব! বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলায় গ্রেফতার 'দাগি' তৃণমূল কর্মী বাপ্পা

Bikash Ranjan Bhattacharya house attack: এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বাপ্পা গুছাইতের বিরুদ্ধে অতীতেও অপরাধের অভিযোগ রয়েছে। একাধিকবার গ্রেফতার হয়েছে সে। এবার কেন বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা?

Written BySudeshna Paul Saha
Published: Oct 09, 2026, 07:55 PM IST|Updated: Oct 09, 2026, 08:00 PM IST
joinshare
বাইকের নম্বর বদলে তাণ্ডব! বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলায় গ্রেফতার 'দাগি' তৃণমূল কর্মী বাপ্পা
Image Credit: ধৃত বাপ্পা গুছাইত- ছবি সৌজন্যে রণয় তেওয়ারি

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

2

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

3

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

4

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

5

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

পিয়ালি মিত্র ও অর্ণবাংশু নিয়োগী: বাইকের নম্বর বদলে বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা! আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচাৰ্যের বাড়িতে হামলার ঘটনায় বাপ্পা গুচ্ছাইত নামে বছর ২৯-এর এক যুবককে গ্রেফতার করেছে পুলিস। নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা বাপ্পাকে শুক্রবার ভোরে গ্রেফতার করে পুলিস। পুলিস সূত্রে খবর, বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার আগে বাইকের নম্বর বদলে নেয় ধৃত বাপ্পা গুছাইত। হামলার ঘটনায় তদন্তে নেমে এই তথ্য জানতে পারেন তদন্তকারীরা।

কে এই বাপ্পা গুছাইত?

এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বাপ্পা গুছাইতের বিরুদ্ধে অতীতেও অপরাধের অভিযোগ রয়েছে। একাধিকবার গ্রেফতার হয়েছে সে। ২০২০ সালে পূর্ব যাদবপুর এলাকায় বাইক চুরির ঘটনাতেও গ্রেফতার হয়েছিল বাপ্পা। কিন্তু কেন বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা? এর নেপথ্যে কী কারণ রয়েছে? ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেই উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি, এই মামলায় আগে যে ধারাগুলি ছিল, তার সঙ্গে নতুন করে BNS-এর ২৩৮, ৩৩৬, ৩৩৭ ও ৩৪০ ধারা যুক্ত করা হয়েছে। অর্থাৎ, নতুন ধারাগুলির মধ্যে অপরাধের প্রমাণ লোপাট, জাল নথি তৈরি এবং জাল নথি আসল হিসেবে ব্যবহার করার মতো বিষয় রয়েছে।  

আগে যে ধারাগুলি ছিল

BNS ৩২৪(৬): সম্পত্তির ক্ষতিসাধন বা mischief সংক্রান্ত ধারা। সম্পত্তির ক্ষতি করে অন্যের আর্থিক ক্ষতি বা লোকসান ঘটানো। 
BNS ১২৫: এমন কাজের জন্য ধারা, যার ফলে মানুষের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন হয়।
BNS ৭৯: মহিলার শালীনতাকে অপমান করার উদ্দেশ্যে শব্দ, অঙ্গভঙ্গি বা কোনও কাজ করার অভিযোগের ক্ষেত্রে প্রযোজ্য।
BNS ৩৫২: ইচ্ছাকৃতভাবে অপমান করে এমন পরিস্থিতি তৈরি করা, যাতে শান্তিভঙ্গ বা অন্য অপরাধ সংঘ।

হাইকোর্টে রাজ্য জানাল

বাপ্পা গুছাইতকে গ্রেফতারের পর কলকাতা হাইকোর্টে অভিযুক্ত গ্রেফতার বলে জানায় রাজ্য। রাজ্যের অ্যডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে জানান, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় ইতিমধ্যেই একজনকে পুলিস গ্রেফতার করেছে। পাশাপাশি, অ্যাডভোকেট জেনারেল আরও জানান, ব্যাংকশাল আদালতের ঘটনাতেও ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্য সরকার সমস্ত আদালতে নিরাপত্তার উপযুক্ত ব্যবস্থা করছে। জবাবে প্রধান বিচারপতি জানান, আইনজীবীদের নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট রুপরেখা তৈরির জন্য বার কাউন্সিলকে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন, বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা, মুখ ঢেকে এল কে? রোমহর্ষক সিসিটিভি ফুটেজ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Bikash Ranjan Bhattacharya
Kolkata News
Crime News