সাতসকালে অভিষেকের বাড়িতে বুলডোজার, ফুটপাত থেকে সরানো হল অস্থায়ী লোহা-বাঁশের কাঠামো
Abhishek Banerjee: জেড প্লাস নিরপত্তা তুলে নেওয়া হয়েছে অভিষেকের। তার পরেই জাইরেক্টর সিকিউরিটির তরফে জানানো হয় অভিষেকের বাড়িরগেটের পাশে যে কিয়স্কটি রয়েছে সেটি সরিয়ে দেওয়া হোক
পিয়ালি মিত্র: সকাল হতেই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির সামনে বুলডোজার। ফুটপাত দখল করে রাখা বাঁশ ও লোহার কাঠামো টেনে হিঁচড়ে ভেঙে ফেলা হল। ফলে এলাকার মানুষজন এতদিন যাতায়াতে যে সমস্যায় পড়ছিলেন তা আর হবে না। এমনটাই মনে করছেন এলাকার মানুষজন। কেন্দ্রীয় বাহিনী ও পুলিসের উপস্থিতিতে ওইসব কাঠামো ভেঙে ফেলল পুরসভা।
জেড ক্যাটিগোরির নিরাপত্তা যখন অভিষেক পেতেন তখনই তৈরি করা হয়েছিল ওই কাঠামো। ফুটপাত দখল করে বসানো হয়েছিল লোহার গেট, বাঁশের কাঠামো। স্থানীয়দের অভিযোগ ছিল, অভিষেকের বাড়ির সামনে দিয়ে হাঁটতে গেলে তাদের সমস্যা হয়। ওই রাস্তায় যখন তারা যাতায়াত করতেন তাদের নাকি পরিচয়পত্রও দেখাত হত। অবশেষে কড়া পদক্ষপ নিল পুরসভা।
অভিষেকের বাড়ির সাননে কালো রঙের একটি বিশাল গেট। তার সামনেই ফুটপাত। সেই ফুটপাতের উপরে একটি কালো রঙের ভারী লোহার রেলিং দেওয়া ছিল। সেটি কেটি সরিয়ে ফেলা হয়। যে রেলের উপর দিয়ে গেটটি চলাচল করত সেটি খানিকটা রয়ে গিয়েছে। গেটের পাশ রয়েছে একটি পুলিস কিয়স্ক। সম্ভবত সেটিও সরিয়ে দেওয়া হবে। সেটি সরিয়ে দিয়ে ১২১ নম্বর কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ফুটপাত দখলমুক্ত হয়ে যাবে।
আরও পড়ুন-‘বাবা না থাকায় পারিবারিক শিক্ষার অভাব!’ ভাইফোঁটায় মমতার ভাইদের কড়া আক্রমণ শোভনদেবের
জেড প্লাস নিরপত্তা তুলে নেওয়া হয়েছে অভিষেকের। তার পরেই জাইরেক্টর সিকিউরিটির তরফে জানানো হয় অভিষেকের বাড়িরগেটের পাশে যে কিয়স্কটি রয়েছে তাতে আার পুলিসকর্মীরা বসেন না। সেটি সরিয়ে দেওয়া হোক। এর পরই সেটি সরানোর অর্ডার ইস্যু করে পুরসভা।
গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এনিয়ে বলেন, এলাকার মানুষকে বন্দিজীবন কাটাতে হয়েছে। গোটা এলাকাতে আলাদা একটা কার্ড দেওয়া ছিল, পাড়ার লোকেদের। তাদের স্বাভাবিক জীবনযাপন অস্থির করে দেওয়া হত। রাস্তা বন্ধ, গার্ডওয়াল দিয়ে আটকানো, চেকিং বহুরকম প্রতিবন্ধকতার সামনে পড়তেন এলাকার মানুষজন। উনি যদি চান একটু অন্যকরমভাবে সুরক্ষিত থাকবেন তাহলে ওঁর উচিত হয়নি ওই ঘন বসতিপূর্ণ এলাকায় থাকা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)