SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

EXCLUSIVE: 'চোরবাগানের দুঃখজনক ঘটনায় ১৭ জনের মৃত্যু, শোক জানানোর ভাষা নেই'! জি ২৪ ঘণ্টাকে জানালেন মুখ্যমন্ত্রী

চোরবাগানের দুঃখজনক ঘটনা নিয়ে জি ২৪ ঘণ্টাকে প্রথম প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেব পরিবারগুলির পাশে রাজ্য সরকার সবরকম ভাবে থাকবে।

Written By Subhapam Saha
Published: Oct 17, 2026, 11:15 PM IST | Updated: Oct 18, 2026, 01:07 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সপ্তমীর সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রবল বৃষ্টি শুরু হয়েছিল। হাজার-হাজার দর্শনার্থী এসেছিলেন চোরবাগানের পুজো দেখতে। ভিড়ের মধ্যে প্রবল হুড়োহুড়ি হওয়ায় দমবন্ধ পরিস্থিতি তৈরি হয় সেখানে। আর তারপরেই ঘটে মহাবিপত্তি। সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৭ জনের। আহত ২৫ জন চিকিত্‍সাধীন হাসপাতালে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছুটে গিয়েছিলেন কলকাতা মেডিক্যাল কলেজে। এই ঘটনা নিয়ে জি ২৪ ঘণ্টাকে সর্বপ্রথম প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। 

আরও পডুন: সপ্তমীর সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা! চোরবাগানের পুজোয় পদপিষ্ট হয়ে মৃত ১৭! জানালেন মুখ্যমন্ত্রী

কী বললেন শুভেন্দু অধিকারী

টেলিফোনে মুখ্যমন্ত্রী বললেন, 'চোরবাগান সার্বজনীনে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। ওই সাড়ে সাতটা-আটটার দিকে। আমারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মেডিক্যাল কলেজে চলে আসি। ২৫ জন প্রাথমিক ভাবে আহত হয়েছেন। যাঁর মধ্যে একজন সংকটজনক। আর ১৭ জনের দুঃখজনক মৃত্যু ঘটেছে। আমরা পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য যা যা করার করছি। ওই জায়গায় আপাতত ফরেন্সিক, এসটিএফ, কলকাতা পুলিস ওই ফাঁকা করেছে। ওখানে আর কোনও ভিড় নেই। আমার শোক জানানোর ভাষা নেই। আমাদের পুরো উইংসগুলো একসঙ্গে কাজ করছে। এখন ২৫ জন আহতকে সুস্থ করা ও বেটার ট্রিটমেন্ট দেওয়াই আমাদের প্রায়োরিটি। মৃত ১৭ জনের মধ্য়ে ৬ জন চিহ্ণিত হয়েছে। পরিবারগুলিকে আনার ব্য়বস্থা করছি। গোটা রাজ্য়বাসীকে বলব এটি শোকের ঘটনা। আমরা যা দায়িত্ব নিয়ে করব। আপনারা আতঙ্কিত হবেন না। পুজো কমিটিগুলিকে আমি বলব, আপনাদের পার্টে যদি কোনও ত্রুটি থাকে সেটা দেখুন। হঠাত্‍ বৃষ্টি আসলে, অনেকেই থিমের পুজো করেছেন। ওভারক্রাউডও হয়েছে। আপনারা দয়া করে প্রস্তুতি নেবেন যাকে এরকম কোনও ঘটনা না ঘটে। গোটা রাজ্যকে আবেদন করব ও পরিবারগুলির পাশে থাকব। ফ্যাক্ট ফাইন্ডিং হবে। এটা ভরসা রাখতে পারেন। আমরা ফ্যাক্ট ফাইন্ড করব এবং ফাইন্ড আউট করব, কেন এই মিস্যাপ ঘটল। আগামিকাল আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী-সহ সকল মন্ত্রীরা যাবতীয় কর্মসূচি বাতিল করেছে।' 

আরও পড়ুন: সপ্তমীতে বিপর্যয়! বন্ধ শহরের ৩ বড় পুজো, শো বাতিল অ্যালেন পার্কে

সরকারি ভাবে জানানো হয়েছে

'ঘটনাস্থলে উপস্থিত এসিপি-র প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার ঘোষণা এবংবাঁশি বাজানোর ঘটনার পর থেকেই পরিস্থিতির সূত্রপাত হয়। মুখ্যমন্ত্রী হিসেবে তদন্ত শেষ হওয়ার আগে আমি কোনও মন্তব্য করতে পারি না, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি যে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে যথাযথ তদন্ত করা হবে। পুজো কমিটির সদস্য এবং নিরাপত্তা সংস্থার কর্মীদের আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলিকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা।'

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES