জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: পুজো শহরে বিপর্যয়। প্রবল বৃষ্টিতে হুড়োহুড়ি। চোরবাগান সার্বজনীনে পদপিষ্ট হয়ে আহত কমপক্ষে ৩৫। দুর্ঘটনার জেরে আপাতত বন্ধ করে দেওয়া হল শহরের একাধিক বড় পুজো। সমস্ত শো বাতিল অ্যালেন পার্কে।
চোরবাগানে দুর্ঘটনা, বন্ধ পুজো মণ্ডপ
---
টালা প্রত্যয়
চেতলা অগ্রণী
আলিপুর সার্বজনীন
'মর্মাহত' মমতা
এদিকে চোরবাগানে দুর্ঘটনায় 'মর্মাহত' রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেল পোস্টে তিনি লিখেছেন, 'চোরবাগান পুজো মণ্ডলের পদপিষ্টের ঘটনাটি জেনে গভীরভাবে স্তম্ভিত ও মর্মাহত। এই কঠিন সময়ে আহত সকলের দ্রুত আরোগ্য এবং তাঁদের পরিবারগুলিকে শক্তি ও সাহস জোগানোর জন্য মা দুর্গার কাছে প্রার্থনা করি'।
Deeply shocked and saddened to learn about the stampede at the Chore Bagan Puja Pandal. I pray to Maa Durga for the speedy recovery of all those injured and for strength and courage for their families during this difficult time.
— Mamata Banerjee (@MamataOfficial) October 17, 2026
'এই দুঃসময় কাটিয়ে ওঠার শক্তি ও সাহস দিন'
ফেসবুকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। পুজোয় বেরিয়ে সাধারণ মানুষকে কেন নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকতে হবে? জমিদারদের নিরাপত্তায় পুলিশ মোতায়েনের পাশাপাশি বাংলার সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করাও রাজ্য সরকারের দায়িত্ব। মানুষের জীবনের চেয়ে বড় কোনও অগ্রাধিকার হতে পারে না। এই ঘটনার যথাযথ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। আহত প্রত্যেকের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে তাঁদের ও তাঁদের পরিবারের সকলের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা ও প্রার্থনা। মা দুর্গা তাঁদের এই দুঃসময় কাটিয়ে ওঠার শক্তি ও সাহস দিন'।
পুলিস সূত্রে খবর, ঘড়িতে সন্ধ্যা ৭টা ৪০। বাইরে তুমুল বৃ্ষ্টি পড়ছে। চোরবাগান সার্বজনীনের পুজো মণ্ডপ থেকে সারদা পার্কের দিকে বেরোনোর গেটে প্রচন্ড ভিড়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আর তাতেই পদপিষ্টের ঘটনা ঘটে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)