• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /সপ্তমীর সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা! চোরবাগানের পুজোয় পদপিষ্ট হয়ে মৃত ১৭! জানালেন মুখ্যমন্ত্রী

সপ্তমীর সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা! চোরবাগানের পুজোয় পদপিষ্ট হয়ে মৃত ১৭! জানালেন মুখ্যমন্ত্রী

Chorbagan Sorbojonin Incident: সপ্তমীর সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল! চোরবাগানের পুজোয় পদপিষ্ট হয়ে মৃত ১৭! আহতরা মেডিক্যাল কলেজে চিকিত্‍সাধীন!

Written ByNabanita SarkarEdited ByNabanita Sarkar
Published: Oct 17, 2026, 09:31 PM IST|Updated: Oct 18, 2026, 01:01 PM IST
joinshare
সপ্তমীর সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা! চোরবাগানের পুজোয় পদপিষ্ট হয়ে মৃত ১৭! জানালেন মুখ্যমন্ত্রী

About the Author

Nabanita Sarkar

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সপ্তমীর সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা! উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের। এদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রবল বৃষ্টি শুরু হয়। হাজার-হাজার দর্শনার্থী এসেছিলেন চোরবাগানের পুজো দেখতে। ভিড়ের মধ্যে প্রবল হুড়োহুড়ি হওয়ায় দমবন্ধ পরিস্থিতি তৈরি হয় সেখানে। আর তারপরেই ঘটে মহাবিপত্তি। আহতদের তত্‍ক্ষণাত্‍ নিকটবর্তী কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। ৩৫ জন আহত বলেই খবর। সেখানেই চলছে তাঁদের চিকিত্‍সা। অনেকেরই শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। হাসপাতালের সমস্ত বিভাগীয় প্রধানকে ডাকা হয়েছে জরুরি ভিত্তিতে। সার্জারি এবং মেডিসিন বিভাগের চিকিৎসকদের অবিলম্বে হাসপাতালের জরুরি বিভাগে আসতে বলা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রথম বর্ষের সার্জারির পড়ুয়াদের ডাকা হয়েছ। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাসপাতালে এসেছিলেন আহতদের দেখতে। মুখ্যসচিব এবং স্বাস্থ্যসচিব বৈঠক করেছেন। আগামিকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাবতীয় কর্মসূচি বাতিল করে আহতদের দেখতে হাসপাতালে যাবেন। যিনি পুজো উপলক্ষে শহরে রয়েছেন। 

আরও পড়ুন: সপ্তমীতে বিপর্যয়! আপাতত বন্ধ টালা প্রত্যয়, চেতলা অগ্রণী-সহ শহরের একাধিক বড় পুজো

পুলিসের তরফে জানানো হয়েছে

আজ (১৭/১০/২৬) সন্ধ্যা ৭:৪০ মিনিট নাগাদ গিরিশ পার্ক থানা এলাকার অন্তর্গত সারদা পার্ক (চোরবাগান) পুজো মণ্ডপের এক্সিট গেটে, বৃষ্টির মধ্যে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়ের কারণে হুড়োহুড়ি বা পদপিষ্ট হওয়ার মতো একটি ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কন্ট্রোল রুম, দমকল বাহিনী, কলকাতা পুলিশ, ডিএমজি  দল এবং মেডিক্যাল টিম-সহ অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুজো মণ্ডপ এখন দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় ৩৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মণ্ডপের একাংশ ভেঙে পড়েই এই দুর্ঘটনা ঘটেছে বলেই অনেকে মনে করছেন। আকস্মিক এই ঘটনায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। চোরবাগান মণ্ডপ সিল করে দেওয়া হয়েছে।

 

 

চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের তরফে একটি টোল ফ্রি হেল্পলাইন চালু হয়েছে। নম্বর 18003455678। দুর্ঘটনা সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য এই নম্বরে ফোন করুন। চোরবাগানের ঘটনায় লালবাজারে হেল্পলাইন নম্বর-18003455678, 03322141310 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Durga Puja
Accident
Kolkata Stampede