পুরভোটে NCPI-এর সঙ্গে জোট? অবস্থান স্পষ্ট করলেন সুকান্ত মজুমদার, কারা পাবেন টিকিট? কীভাবে প্রার্থী বাছাই?
Sukanta Majumdar: পুরভোটে সমস্ত জল্পনায় জল ঢেলে একা লড়াইয়ের ঘোষণা করলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া থেকে জোট নিয়ে অবস্থান, কী বললেন সুকান্ত মজুমদার? জেনে নিন।
মৌমিতা চক্রবর্তী: পুরভোটে একা লড়াইয়ে বিজেপি। কোনও জোট নয়। এনসিপিআই-এর সঙ্গেও কোনও জোট নয়। জানিয়ে দিলেন সুকান্ত মজুমদার। পুরভোটে জোট জল্পনায় জল ঢেলে বিজেপির অবস্থান স্পষ্ট করলেন সাংসদ সুকান্ত মজুমদার। কারা পাবেন পুরভোটের টিকিট? কারা হবেন পুরভোটে বিজেপির প্রার্থী? সেই প্রসঙ্গেও বিজেপির একদম স্পষ্ট স্ট্যাটেজি ঘোষণা করে দিলেন সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদার বলেন, ২৬ তারিখ পর্যন্ত ড্রপ বক্সে আবেদন নেওয়া হবে। যাঁরা যাঁরা প্রার্থী হতে চান, তাঁরা বিকালে ৫টার মধ্যে আবেদন করতে পারবেন। তারপর আর নেওয়া আবেদন নেওয়া হবে না। বিজেপির কার্যকর্তা ও কর্মীকেই অগ্রাধিকার দেওয়া হবে। তার মানে অন্য কেউ প্রার্থী হিসেবে বিবেচনার মধ্যে আসবেন না? সুকান্ত মজুমদজার জানান, সমাজের বিশিষ্টদের আসার সুযোগ রেখেছি। জেতার ক্ষমতা ও তাঁর ইমেজ কেমন, তার উপর নির্ভর করছে টিকিট পাওয়া। বলেন, "সমাজের বিশিষ্টজন চাইলে প্রার্থী হতে পারেন। কোন প্রার্থীর জেতার ক্ষমতা বেশি তাঁকে দল বাড়তি গুরুত্ব দেবে। ইমেজ কেমন সেটা দেখা হচ্ছে। সংগঠন ছাড়া অন্য জায়গার সাহায্য নেওয়া হচ্ছে। প্রার্থী বাছাইয়ের জন্য দলের নিচু থেকে উঁচু তলা পর্যন্ত মতামত নেওয়া হবে। মতামত নেওয়ার কাজ শুরু হবে।"
তিনি বলেন, "আমাদের কাজ চলছে। সিদ্ধান্ত নিয়েছি, নীচু থেকে উঁচু স্তর পর্যন্ত মানুষের মতামত আমরা নেব। মন্ডল, ওয়ার্ড স্তরের নেতাদের, বিধায়ক, এমপিদের সবার মতামত নেব। ভোটের দিন ঘোষণার তিন থেকে চারদিনের মধ্যেই প্রার্থী ঘোষণা করা হবে। নির্বাচন ঘোষণা হওয়ার ৩ দিনের মধ্যে আমরা প্রার্থীদের নাম ঘোষণা করে হবে। তবে সেটা আংশিক হতে পারে। আবার এক সঙ্গেও হতে পারে।"
সুকান্ত মজুমদারের কথায়, "রাজনীতি সবসময়ই সম্ভাবনার! সম্ভাবনার পথ সবসময়ই খোলা থাকে রাজনীতিতে। বিধানসভা ভোটে আগে যাঁরা বিজেপিতে ছিলেন। তাঁরাই গুরুত্ব পাবেন। তবে রাজনীতিতে কোনও কিছুই অসম্ভব নয়। একটি একটি ওয়ার্ডে ১০ জনের বেশি আবেদনপত্র মিনিমাম জমা পড়েছে।" স্পষ্ট জানান, "মতা বন্দ্যোপাধ্যায় আগে নিজের বুথে জিতুন। নিজের ওয়ার্ডে জিতুন। আমরা চাইলে ওনার বাড়ি থেকে প্রার্থী করতে পারি। কিন্তু করব না।"
পুজো মিটতেই পুরভোট নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। পুরভোটে বিজেপি কাকে কাকে প্রার্থী করবে, তাই নিয়ে তুঙ্গে জল্পনা। জল্পনা ছড়ায়, তৃণমূলত্যাগী কাউন্সিলররা পুরভোটে বিজেপির টিকিট পেতে পারেন! যে প্রসঙ্গে বিজেপি আগেই জল্পনায় জল ঢেলে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তৃণমূলের কোনও কাউন্সিলর টিকিট পাবেন না।
আরও পড়ুন, পুরভোটে কারা হচ্ছেন বিজেপির প্রার্থী? দিলীপ ঘোষের বড় মন্তব্য
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)