• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /'অশোক লে ল্যান্ডের সঙ্গে কথা', সিঙ্গুরে হচ্ছে গাড়ি কারখানা-ই? বড়় ঘোষণা মুখ্যমন্ত্রীর

'অশোক লে ল্যান্ডের সঙ্গে কথা', সিঙ্গুরে হচ্ছে গাড়ি কারখানা-ই? বড়় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Singur car factory: 'আমরা আগের সরকারের মতো দায়িত্বজ্ঞানহীনভাবে কেবল মৌ স্বাক্ষর করেই দায় সারব না, তাই এখনই বিস্তারিত কিছু বলছি না'।

Written ByTanumoy Ghosal
Published: Nov 05, 2026, 06:07 PM IST|Updated: Nov 05, 2026, 06:21 PM IST
joinshare
'অশোক লে ল্যান্ডের সঙ্গে কথা',  সিঙ্গুরে হচ্ছে গাড়ি কারখানা-ই? বড়় ঘোষণা মুখ্যমন্ত্রীর

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বিলাসবহুল গাড়ি থেকে দুগন্ধ! দরজা খুলতেই... দিনেদুপুরে খাস কলকাতায় হাড়হিমকাণ্ড

বিলাসবহুল গাড়ি থেকে দুগন্ধ! দরজা খুলতেই... দিনেদুপুরে খাস কলকাতায় হাড়হিমকাণ্ড

2

BIG BREAKING: অর্জুনজয়ী অধিনায়কের মাথায় বাজ! বাড়িতে ভয়াবহ চুরিতে খোয়া গেল অলিম্পিক্স সোনা! সঙ্গে এশিয়াড রুপো ও ব্রোঞ্জ

3

ওষুধের ব্যবসার আড়ালে ড্রাগ কারবার! আসানসোল-দুর্গাপুরে কোটি টাকার মাদক ও অস্ত্র-সহ গ্রেফতার ১৪

4

জলের নামে বিষপান করছি আমরা? ১ লিটারে ২.৪ লাখ 'বিষ'কণা? কলকাতার মিনারেল ওয়াটার হাবের ছবিটা কী?

5

দেশের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে বিরোধী ইন্ডি জোট: বিস্ফোরক সর্বানন্দ সোনওয়াল, 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত' গড়ার ডাক

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো: টাটা বিদায়ের পর ফের গাড়ি কারখানা সিঙ্গুরে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা, 'সিঙ্গুর নিয়ে অবশ্যই আমরা কোনও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করব। অশোক লে-ল্যান্ডের সঙ্গে আমার প্রাথমিক স্তরের কথা হয়েছে'। তাঁর স্পষ্ট কথা,'আমরা আগের সরকারের মতো দায়িত্বজ্ঞানহীনভাবে কেবল মৌ স্বাক্ষর করেই দায় সারব না, তাই এখনই বিস্তারিত কিছু বলছি না'।

আরও পড়ুন:  জোড়া কিস্তি ঢুকল আজ, বছরে মোট ৯০০০ পাবেন রাজ্যের কৃষকরা! আলু চাষীদের সর্বোচ্চ ১২০০০ টাকার বিশেষ আর্থিক প্যাকেজ- শর্ত কী?

বদলের বাংলায় এবার শিল্পনীতি। শিল্পনীতি ঘোষণার মঞ্চ থেকে তোলাবাজির রুখতে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, 'পশ্চিমবঙ্গে গুণ্ডামি রুখতে বরদাস্ত নয়।
আমাদের অভিযোগ জানানোর নম্বর চালু আছে। অভিযোগ জানাতে ফোন করবেন। ফোন পেলে মাত্র ১৫ মিনিটেই অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে'। তিনি বলেন,  'রাজ্যে আগে কোনও জমিনীতি ছিল। জমি নীতি ছিল না বলে মুখ থুবড়ে পড়েছিল শিল্প। আগের সরকার জমি নিতে আগ্রহ দেখায়নি। মমতার জন্য কেউ রাজ্যে শিল্পে বিনিয়োগ করেনি'। জানান, 'আমরা ইউপি, মহারাষ্ট্র, গুজরাত, অন্ধ্রপ্রদেশে গত তিন-চার বছরে জমিনীতিটাকে দেখেছি'।

স্রেফ আগের তৃণমূল সরকারই নয়, এদিন বামেদেরও নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, 'তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাঁর নিজের দলকেই বোঝাতে ব্যর্থ হয়েছিলেন। নন্দীগ্রাম ঘটনার পরিণতি সকলেই জানেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, তিনি শিল্পের জন্য জমি অধিগ্রহণে আগ্রহী নন। সেই কারণে শিল্পায়ন ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা ইতিমধ্যেই ২০১৩ সালের ভূমি অধিগ্রহণ আইন গ্রহণ করেছি। আমরা ৩৩টি ব্যবসায়িক গোষ্ঠীকে জমি হস্তান্তরও করেছি। আমরা শিল্পায়নের ব্যাপারে অত্যন্ত ইতিবাচক এবং শিল্প-বান্ধব পরিবেশ তৈরি করতে কাজ করছি। আমরা সিন্ডিকেট, তোলাবাজি এবং গুন্ডামি বন্ধ করার চেষ্টা করছি'।

আরও পড়ুন:  দীপাবলির উপহার! রাজ্যে চাকরির জোয়ার; মহিলাদের নিয়োগ নিয়ে শিল্পনীতিতে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari