'মমতা তৃণমূল রিপোর্ট করে বন্ধ করল', সাসপেন্ড ঋতব্রত শিবিরের এক্স অ্যাকাউন্ট!
Trinamool Congress Factional Conflict: আজ, সোমবার সকাল থেকে ঋতশিবিরের এক্স অ্য়াকাউন্টটিই আর দেখা যাচ্ছে না। অ্যাকাউন্টে ঢুকতে গেলেই ভেসে উঠছে ‘অ্যাকাউন্ট সাসপেন্ডেড’।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতীক দ্বন্দ্বের মাঝে বড় আপডেট। সাসপেন্ড ঋত তৃণমূলের এক্স হ্য়ান্ডেল সাসপেন্ড!ঋতশিবিরের নেতা ঋজু দত্তের দাবি, 'মমতা কংগ্রেস ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বের যে ছেলেছোকরা আছে আমাদের অ্যাকাউন্ট রিপোর্ট করে আমাদের অ্য়াকাউন্টটা সাসপেন্ড করল'। সঙ্গে হুঁশিয়ারি, 'এ ধরণে খেলা যত পারবে করে নিক, সর্বভারতীয় তৃণমল কংগ্রেস নাম ও ঘাসের উপর জোড়াফুল প্রতীক আমরাই পার। কারণ, আমরাই পাব। কারণ, আমরাই আসল তৃণমূল কংগ্রেস'।
আরও পড়ুন: 'প্রিয়-সুব্রত-সোমেন এক থাকলে মমতা উঠতেন না'! বিস্ফোরক মদন, কী প্রতিক্রিয়া সোমেন-পুত্রের?
ছাব্বিশে ভোটের পর ভেঙে খান খান তৃণমূল। একদিনে মমতপন্থীরা আর অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে বিক্ষুদ্ধরা। দলের নাম ও প্রতীক কোন শিবিরের হাতে থাকবে, এখনও নিষ্পত্তি হয়নি। বিষয়টি আপাতত নির্বাচন কমিশনের বিবেচনাধীন। তবে উপনির্বাচনের আগে অন্তবর্তী নির্দেশে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ এবং প্রতীক জোড়াফুল ‘ফ্রিজ়’ করে দিয়েছে কমিশন। দুই শিবিরকে অন্তর্বর্তিকালীন নাম এবং প্রতীক দিয়েছিল দেওয়া হয়। মমতা শিবিরের নাম ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’, প্রতীক ফুটবল খেলোয়াড়। আর ঋতশিবির 'ডেমোক্র্যাটিক তৃণমূল', প্রতীক 'খাম'।
সোশ্য়াল মিডিয়াতেও দুটি আলাদা অ্য়াকাউন্ট ব্য়বহার করতে শুরু করে দুই শিবির। পুরনো অ্য়াকাউন্টটি থাকে মমতা শিবিরেও। নতুন নামে অ্যাকাউন্ট খোলে ঋতশিবির। কিন্তু আজ, সোমবার সকাল থেকে সেই অ্য়াকাউন্টটিই আর দেখা যাচ্ছে না। অ্যাকাউন্টে ঢুকতে গেলেই ভেসে উঠছে ‘অ্যাকাউন্ট সাসপেন্ডেড’।
ঋতশিবিরের নেতা ঋজু দত্ত বলেন, 'সর্বভারতীয় তৃণমূল ও ঘাসের উপর জোড়া ফুল চিহ্ন দুটোই এখন নির্বাচন কমিশনের কাছে বিচারাধীন। উপনির্বাচনের জন্য দুটি আলাদা নাম ও সিম্বল নির্বাচন কমিশন দিয়েছিল দুই পক্ষকেই। ফলে নির্বাচন মিটে যাওয়ার পরে আমরাও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম ব্যবহার করা শুরু করি এবং মমতা কংগ্রেসও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম ব্যবহার করা শুরু করে'। তাঁর অভিযোগ, সেই অ্য়াকাউন্টে মমতা কংগ্রেস ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বের যে ছেলেছোকরা আছে আমাদের অ্যাকাউন্ট রিপোর্ট করে আমাদের অ্য়াকাউন্টটা সাসপেন্ড করল'।
মমতা তৃণমূলের মুখপাত্র মৃত্যুঞ্জয় পালের পালটা কটাক্ষ, 'এদের কোনও অস্তিত্বই নেই। পাড়ায় কেউ চেনে না। পারলে চেয়ার চেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বসতে দেয়! চার তারিখের পর ফেসবুক লাইভ করে বলছে, তৃণমূল কংগ্রেস কত খারাপ, আর বিজেপি কত ভালো। যাঁদের কোনও রাজনৈতিক অস্তিত্বই নেই, তাদের আবার এক্স'! তাঁর স্পষ্ট কথা, তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্য়ায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস তৈরি করেছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়, ক্ষমতায় এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ ভোটও দিয়েছে বিজেপি বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে'।