SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ফাঁকা কালীঘাট! 'রাজনৈতিক মতপার্থক্য যাই হয়ে থাক না কেন...', বিস্ফোরক মদন

Madan Mitra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিন আমাকে ভাইফোঁটায় ডাকেনি, আমি যাইওনি। ও আমাকে ভাই মনে করত না'।

Written By Tanumoy Ghosal
Published: Nov 11, 2026, 19:09 IST | Updated: Nov 11, 2026, 19:15 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিডিটাল ব্যুরো:  ফাঁকা কালীঘাট, আর জমজমাট মেট্রোপলিটন। ঋতশিবিরে 'সার্বজনীন' ভাইফোঁটা। চন্দ্রিমা ভট্টাচার্যের থেকে ফোঁটা নিলেন মদন মিত্র। তাঁর স্পষ্ট কথা, 'মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিন আমাকে ভাইফোঁটায় ডাকেনি, আমি যাইওনি। ও আমাকে ভাই মনে করত না'।

আরও পড়ুন:  ‘বাবা না থাকায় পারিবারিক শিক্ষার অভাব!’ ভাইফোঁটায় মমতার ভাইদের কড়া আক্রমণ শোভনদেবের

মদন বলেন, গোটা ভারত দেখছে যে, বাংলার দিদি তিনি ভাইফোঁটা বন্ধ করে দিলেন। আমরা আশা করেছিলাম রাজনৈতিক মতপার্থক্য যাই হয়ে থাক না কেন যারা ওঁর বাড়িতে ভাইফোঁটা নিতে যান তাদেরকে ডাকবেন'। তাঁর আরও বক্তব্য, 'একটা নতুন ট্রেন্ড দেখছি কুনাল আর কল্যাণের কাঁধে তৃণমূলের দায়িত্ব চাপিয়ে দিয়ে অভিষেককে একদম কর্নার করে দেওয়া হচ্ছে।। যদি সেটা হয় তৃণমূলের পক্ষে কিন্তু সেটা খুব ভালো হবে না। এই কল্যাণটাকে দেখলে আমার রেওয়াজি  বলে মনে হয়। ব্রাহ্মণদের নাভি দেখাতে নেই। খালি গায়ে নাচানাচি করে। যে নেত্রী যাদের বিরুদ্ধে এতদিন আন্দোলন করলাম সেই কেরালার বেবিদের এক মুহূর্তে জোট সঙ্গী বানিয়ে নিয়ে তাদের পাশে বসতে পারেন তারা। তিনি যে আমাদের হঠাৎ সরিয়ে দেবেন তার মধ্যে কোন নতুনত্ব নেই'।

আরও পড়ুন: 'ভালোবাসার নাম শুভেন্দু অধিকারী', ঋতব্রতের পাশে বসে ফোঁটা নিলেন মমতার ভাই বাবুন!

এদিন ঋতশিবিরের ভাইফোঁটা যোগ দেন অরূপ বিশ্বাস। গতবছর মমতাদিদির হাতে ফোঁটা নিতে গিয়েছিলেন কালীঘাটে। অরূপের দাবি, 'হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে ডাক পাইনি। ডাক পেলে ভাবতাম।  দিদি ভাইয়ের সম্পর্কে রাজনীতি নেই'।

রাজনীতির ভাইয়েরা তো হাত ছেড়েছেন আগেই। এবার পরিবারেও কোণঠাসা মমতা বন্দ্যোপাধ্য়ায়? কারণ, এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে ফোঁটা নিলেন মমতার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়কেও। বস্তুত, আর কোনও রাখঢাক নেই। স্পষ্টতই বলে দিলেন, 'ভালোবাসা যেখানে থাকে, সেখানে আমি আছি। ভালোবাসার নাম শুভেন্দু অধিকারী'।

এর আগে, গতকাল মঙ্গলবারও মমতার বিরুদ্ধে ক্ষোভ উদগরে দিয়েছিলেন বাবুন। জি ২৪ ঘণ্টাকে বলেছিলেন, 'আমার জন্য কী করেছে, আমি ওর(মমতা বন্দ্য়োপাধ্য়ায়) জন্য করেছি। একাশি সাল থেকে রাজনীতি করেছি। তার বিনিময়ে কী পেয়েছি, জানি না। আন্তরিকতা দিয়েছি, ভালোবাসা দিয়েছি, কাজ করেছি। ভাইপো আসার পর, আমাদের ভুলে গিয়েছে। কোনওরকম ভালোবাসা রাখার চেষ্টা করেনি, আমি চেষ্টা করেছি। খারাপ লাগে বলেই খাটিয়ে নেওয়ার চেষ্টা করেছে'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ZEENEWS TRENDING STORIES