• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /'ভালোবাসার নাম শুভেন্দু অধিকারী', ঋতব্রতের পাশে বসে ফোঁটা নিলেন মমতার ভাই বাবুন!

'ভালোবাসার নাম শুভেন্দু অধিকারী', ঋতব্রতের পাশে বসে ফোঁটা নিলেন মমতার ভাই বাবুন!

Babun Banerjee: 'আমায় ফোঁটা আমার ভিক্ষাবোন দিয়ে গিয়েছে। এমনকী, পাড়ায় যারা বোনরা আছে, সবাই দিয়ে গিয়েছে। আমি ফোঁটা নিয়েছি। আনন্দে ছিলাম, আনন্দ করে ফোটা নিয়েছি'।

Written ByTanumoy Ghosal
Published: Nov 11, 2026, 16:47 IST|Updated: Nov 11, 2026, 16:54 IST
joinshare
'ভালোবাসার নাম শুভেন্দু অধিকারী', ঋতব্রতের পাশে বসে ফোঁটা নিলেন মমতার ভাই বাবুন!

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
কাশির সমস্যা নিয়ে শনির রাতে ভর্তি হন হাসপাতালে, আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিজেপি সাংসদ

কাশির সমস্যা নিয়ে শনির রাতে ভর্তি হন হাসপাতালে, আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিজেপি সাংসদ

2

গ্রেফতার মমতাঘনিষ্ঠ বিধায়কের ভাই! কী অভিযোগ?

3

চেনা মেলায় 'বিষ চাউমিন' খেয়েই তীব্র পেটব্যথা-বমি, শয়ে-শয়ে শিশুর ভয়াবহ পরিণতি! হাসপাতাল শেষে জানিয়ে দিল...

4

অকালবৃষ্টিতে 'পাকা ধানে মই'! দুর্যোগের কালো মেঘে মাথায় হাত চাষিদের

5

বাংলায় শক্তি বাড়াচ্ছে NCPI! পাঁচ জেলায় পঞ্চায়েত সমিতি দখলের দাবি সুদীপ-কাকলিদের

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজনীতির ভাইয়েরা তো হাত ছেড়েছেন আগেই। এবার পরিবারেও কোণঠাসা মমতা বন্দ্যোপাধ্য়ায়? আর কোনও রাখঢাক নেই। ভাইফোঁটার সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট কথা, 'ভালোবাসা যেখানে থাকে, সেখানে আমি আছি। ভালোবাসার নাম শুভেন্দু অধিকারী'।

আরও পড়ুন: মমতার মাধ্যাকর্ষণ শক্তি এখন বিপরীতমুখি, কালীঘাটে ভাইফোঁটা নিয়ে খোঁচা মদনের

বাবুন বলেন, 'আমায় ফোঁটা আমার ভিক্ষাবোন দিয়ে গিয়েছে।  এমনকী, পাড়ায় যারা বোনরা আছে, সবাই দিয়ে গিয়েছে। আমি ফোঁটা নিয়েছি। আনন্দে ছিলাম, আনন্দ করে ফোটা নিয়েছি'। এরপরেই সোজা মেট্রোপলিটনে ঋতশিবিরের 'সার্বজনীন' ভাইফোঁটায়। সেখানে ঋতব্রতের পাশে বসে ফোঁটা নেন মমতার ভাই।

গতকাল মঙ্গলবার কালীঘাটের পটুয়া পাড়ায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তখন তাঁকে দিয়েই নিজের পুজোর উদ্বোধন করান বাবুন। বস্তুত, মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করতেও দেখা যায় মমতার ভাইকে। জি ২৪ ঘণ্টাকে তিনি বলেন, 'আমার জন্য কী করেছে, আমি ওর(মমতা বন্দ্য়োপাধ্য়ায়) জন্য করেছি। একাশি সাল থেকে রাজনীতি করেছি। তার বিনিময়ে কী পেয়েছি, জানি না। আন্তরিকতা দিয়েছি, ভালোবাসা দিয়েছি, কাজ করেছি। ভাইপো আসার পর, আমাদের ভুলে গিয়েছে। কোনওরকম ভালোবাসা রাখার চেষ্টা করেনি, আমি চেষ্টা করেছি। খারাপ লাগে বলেই খাটিয়ে নেওয়ার চেষ্টা করেছে'।

বিজেপি নেতা, রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, 'আজ পরিবর্তনের হাওয়ায় কারও মধ্যে যদি পরিবর্তন হয় ভালো কথা।  যদি উন্নয়নের সঙ্গে আসতে চায়, নতুন সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চায়, ভালো জিনিস এটা। মুখ্যমন্ত্রী গিয়েছেন, কথার্বাতা নিশ্চয়ই হয়েছে। চিন্তভাবনা করে ঠিক করবেন'।

সিপিএমে নেতা শতরূপ ঘোষের প্রতিক্রিয়া, 'ওর আজকে পরিস্থিতি থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। চিরকাল কাহারও সমান নাহি যায়। একটা সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন, তিনি সস্তা দরের রাজনীতি করতেন। বিরোধীশূন্য পঞ্চায়েত, বিরোধীশূন্য পুরসভা, বিরোধীশূন্য় কলেজের ছাত্র সংসদ। সব জায়গায় রাজনৈতিক দখলকারি কায়েম করতে করতে তিনি খেয়ালই করেননি, ওর চারপাশটা, এমনকী, ওঁর ব্যক্তিজীবন, পারিবারিক জীবন রাজনৈতিক সমীকরণে বাধা পড়ে গিয়েছিল। যে কদিন মুখ্যমন্ত্রী আছেন, সেদিন নিজের ভাইরা নয়, টালিগঞ্জের বাংলা সিরিয়ালের অভিনেতা থেকে শুরু করে... দুনিয়ার যত তোলাবাজ আছে, দিদি দিদি দিদি! যেদিন মুখ্যমন্ত্রী থাকলেন না, এদের দিদি দিদি করা ছেড়ে দিন, ওর নিজের ভাই-ও তো আর দিদি করছে না, তার নতুন দাদা হয়েছে শুভেন্দু'।

আরও পড়ুন: জামাইবাবুর দেওয়া চাবি, বন্ধ দরজা আর খাটে অঞ্জলির নিথর দেহ! বরানগরে তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য

এদিকে গতবছর পর্যন্ত কালীঘাটে নিজের বাড়িতে বেশ জাঁকজমক করে ভাইফোঁটা পালন করেছেন মমতা। কিন্তু বদলের বাংলায় এবার ভাইফোঁটায় নেই তিনি। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ভাইফোঁটাকে যে মাত্রায় নিয়ে গিয়েছিলেন, এবং ভাইফোঁটাকে নিয়ে মিডিয়ার লোকেরা, তাদের  বোনেদেরকে বঞ্চিত করে এই কালীঘাটের রাস্তায় সকাল আট থেকে দাঁড়িয়ে থাকত। ভোট গণনার প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ডের মতো, বা আমাদের ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচের মতো, রিলে করতেন, এই ছক্কা হল, এই চার হল, এই আউট হল! এবার মনে হয় সেইরকম পরিবেশ তৈরি করতে পারবেন না, তাই...''

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
TMC