SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

সন্দীপের পর এবার সুমন, আরজি কর দুর্নীতি মামলায় ফের জামিন

RG Kar financial corruption case: ২০ হাজার টাকার বন্ডে সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ীর জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টের।

Written By Tanumoy Ghosal
Published: Oct 30, 2026, 04:33 PM IST | Updated: Oct 30, 2026, 04:36 PM IST
Join

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় বড় আপডেট। কলকাতা হাইকোর্ট থেকে এবার জামিন পেলেন সন্দীপ আপঘোষ ঘনিষ্ঠ ব্য়বসায়ী সুমন হাজরা। ২০ হাজার টাকার বন্ডে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

আরও পড়ুন:  আরও চাপে প্রাক্তন মন্ত্রী! দুর্গাপুজো কার্নিভাল থেকে চলচ্চিত্র উৎসব কোথায় কত খরচ? খুঁটিনাটি হিসাব চাইল কমিশন

শর্তসাপেক্ষ জামিন সন্দীপ ঘনিষ্ঠের

তদন্তকারী সংস্থার কাছে পাসপোর্ট জমা রাখতে হবে
কলকাতা ও উত্তর ২৪ পরগনার বাইরে যেতে পারবেন না
নির্দিষ্ট একটি মোবাইল নম্বর জানাতে হবে তদন্তকারীদের
শুনানি হাজিরা দিতে হবে নিয়মিত

সুপ্রিম কোর্টে জামিন সন্দীপ ঘোষের

এর আগে, হাইকোর্টে যখন আর জি দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিনের আবেদন করেছিলেন, তখন কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন সন্দীপ। চলতি মাসেই জামিন পেয়েছেন তিনি। দীর্ঘ বন্দিদশা ও বিচার প্রক্রিয়া ধীর গতির কথা বিবেচনা তাঁকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং প্রশান্ত বি বরলের বেঞ্চ।

আরও পড়ুন:  বাংলা থেকে অঙ্ক, সব পড়াবেন একজনই! প্রাথমিক শিক্ষায় বড় বদলের পরিকল্পনা রাজ্যের

আরজি কর দুর্নীতি মামলা

আরজি করে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ করে খুনের ঘটনার পরই সামনে আসে দুর্নীতির অভিযোগ। সেই মামলা তত্‍কালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। দীর্ঘদিন ২ বছর বন্দি থাকার জামিন পেয়েছেন তিনি। আর এবার যিনি জামিন পেলেন, সেই সুমন হাজরা সন্দীপ আমলেই আরজি করে চিকিত্‍সার সরঞ্জাম সরবরাহ করতেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES