'কলকাতার নম্বরে উর্দু ভয়েস নোটে হুমকি'! জি ২৪ ঘণ্টায় Exclusive বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান
Nazia Elahi Khan: 'বলছে, শুধু তোমাকে মারব না, শুধু তোমাকে মৃত্যুদণ্ড দেব না, তোমার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেব। তোমাকে যে যোগী মহারাজজি এত নিরাপত্তা দিয়েছে. যোগী আদিত্যনাথকেও আমরা মৃত্যুদণ্ড দেব'।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাক জঙ্গি টার্গেট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? 'কলকাতার নম্বরে ফোন করেছে। উর্দুতে আমাকে হুমকি দিয়েছে। লিখিত বলেছে আর ভয়েস নোটেও বলেছে'। জি ২৪ ঘণ্টায় এক্সক্লুসিভ বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান।
আরও পড়ুন: 'PA যেভাবে খুন হয়েছে, সেভাবেই...', পাক জঙ্গির টার্গেট মুখ্যমন্ত্রী? বিস্ফোরক দাবি বিজেপি নেত্রীর
কারা কী হুমকি দিয়েছে?
জি ২৪ ঘণ্টাকে নাজিয়া বলেন, 'আমাকে ২১ তারিখে ২০২৬-এ দুপুর বেলায় দিকে ১২.৩৪... সাজ্জাদ ভাট ও হুনাইন রানা। তারপর পুরো রাত, পুরো দিন আর এখন পর্যন্ত মেসেজ করছে, ভয়েস নোট পাঠাচ্ছে। ভয়ংকর ভিডিয়ো পাঠাচ্ছে। মাথাটা কেটে ফুটবল মতো খেলছে। বলছে, শুধু তোমাকে মারব না, শুধু তোমাকে মৃত্যুদণ্ড দেব না, তোমার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেব। তোমাকে যে যোগী মহারাজজি এত নিরাপত্তা দিয়েছে. যোগী আদিত্যনাথকেও আমরা মৃত্যুদণ্ড দেব। এই তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়ার পর, ভারতে যত হিন্দু আছে, তাঁরা কাঁপবে'।
'শুভেন্দু অধিকারী দাদার সঙ্গে কথা হল'
নাজিয়া জানান, 'নিরাপত্তা আধিকারিকরা আমার বাড়িতে এসেছিল। আধ ঘন্টা আমার কথা শুনেছে। কাল রাতে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাদার সঙ্গে কথা হল। আমার পুরো ডিটেলটা নিলেন। আশ্বাস দিলেন, আমি পশ্চিমবঙ্গে বসে আছি, তুমি নিশ্চিন্তে থাকো'।
'কলকাতার নম্বরে ফোন করেছে'
নাজিয়া বলেন, 'আমার দুটো নম্বর আছে। একটা পশ্চিমবঙ্গের নম্বর আছে, একটি দিল্লি নম্বর আছে। দিল্লির নম্বরে কখনও ওরা ফোন করে না। কলকাতা নম্বরে ফোন করেছে এবং পিওর উর্দুতে পাকিস্তানে লোক যে ভাষায় কথা বলে, মেইল করেছে। লিখিতও বলেছে, ভয়েস নোটও দিয়েছে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)